বাংলাদেশের সংবিধানে ধর্ম যার যার রাষ্ট্র সবার, মানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা রয়েছে, যেখানে সব পথ ও মতের মানুষেরা অন্যকে আঘাত না করে তাদের নিজস্ব ধারনার চর্চা করার অধিকার রাখবে । হিন্দু খৃষ্টান নাসারা ইয়াহুদী নাস্তিক ইত্যাদি শব্দাদির ঘৃণাভরা ব্যবহার আমরা আমাদের চারিপাশে প্রতিনিয়ত লক্ষ্য করি। যদি ধরে নেওয়া হয় এই রকম আচরণ মুক্ত চিন্তার অংশ যেখানে ধর্মকেও কোন আলোচনার ঊর্ধ্বে রাখা হয় না বরং সেগুলোর দোষ-ত্রুটি তুলে ধরে মানুষের স্বাধীন মতামত প্রকাশের জায়গা করে দেওয়া হয়, তাহলে বিষয়টি নিঃসন্দেহে বড় মাপের। কিন্তু কেউ যদি তার নিজস্ব মত-পথ কে সব সময় যেকোন উপায়ে অন্যের তুলনায় শ্রেষ্ট হিসেবে চিহ্নিত করার পাশাপাশি অপরাপর মত-পথ কে হেয় এবং তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং এই প্রক্রিয়ার ঐ মত-পথের মানুষদের মানসিক জগৎকে করে তুলে বিপর্যস্ত তবে তা কতটুকু সদ্ভাব? এবং এই আচরন সংবিধান লঙ্ঘন কিনা?
আমরা ভারতীয় মুসলমানদের আচরন বিশ্লেষণ করলে দেখতে পাবো inferiority complex এর প্রকাশ, আমরা যদি বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠির আচরন বিশ্লেষন করি সেখানেও একি বিষয় দেখতে পাবো।
ফেইসবুকে দেখলাম, "আই এম প্রাউড টু বি মুসলিম".. এই নামের এক পেইজ থেকে নিন্মের দেশগুলোর জন্য দোয়া আহ্ববান করা হয়েছে;
পেলেস্টাইন,সিরিয়া,বার্মা,গাজা,সোমালিয়া,মিসর,লিবিয়া,ইরাক,কাশ্মীর,চেচেন,আফগানিস্হান,পাকিস্হান,আলজেরিয়া,ইয়েমেন,সুদান,লেবানন এবং বাংলাদেশ(!)।
আমরা এইদেশগুলোর অস্তিরতার কথা জানি, কেবল মাত্র মত ওপথের ভিন্নতা ও অপরাপর মত ও পথের আগ্রাসনের কারনেই এদের শান্তি বহু দিন ধরে বিপন্ন। তাহলে এটি পরিস্কার পৃথিবীর মানুষদের অত্যাচারিত হওয়ার পেছনে সব জায়গাতেই মত-পথের পার্থক্য ও তা নিয়ে অসহিঞ্চুতা এবং অন্যকে হেয় ও বিলুপ্ত করার প্রবনতাই একটি বড় কারন।
প্রশ্ন দেখা দিয়েছে,আমরা বাংলাদেশীরাও কি এই ভয়ংকর পথটির অনুসরন লালন পালন ও চর্চা করবো কি না ? এই চর্চার আহ্বানকারীদের সমর্থন জানাবো কি না? আমাদের পরিচয় কি হয়ে উঠবে সাম্প্রদায়িক নাকি আমরা হয়ে উঠবো বাংলাদেশী, লালন মনের সুন্দর মানুষ।
বেগম খালেদা জিয়া সম্প্রতি শাহবাগ নিয়ে যে সাম্প্রদায়িক বয়ান দিলেন এতে করে কি তিনি সরাসরি সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখালেন না?
সাম্প্রদায়িকতা ছড়ানো এবং এর ভেতর দিয়ে মানুষের মানসিক ও সামাজিক শান্তি বিপন্ন করার দায়ে মহামান্য উচ্চ আদালতের কাছে একজন সাধারন নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার বিচার দাবী করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



