somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর সম্ভার !

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের বাড়ির যে পৌঢ়া মহিলাটি গতকাল মৃত্যু প্লাজাতে গিয়ে বিকেলে দুমড়ানো লাশ হয়ে ফিরলেন তার একটি নাতনী আছে লামিয়া (২.৫) আমার কন্যার (৩.৫ )সখী । যখন গতকাল দুপুরে ঐ পৌঢ়াকে খুজেঁ পাওয়া যাচ্ছিলোনা তখন আমার তিন বছরের কন্যাটি তার মা কে বলছিলো," লামিয়াতো ওর দাদীকে 'বু' বলে এখন ওর দাদীকে না পাওয়া গেলে লামিয়া কাকে 'বু' বলে ডাকবে?"
মৃত্যুর প্রতিক্রিয়া মানুষের মননকে কত ভাবে আহত ও তার স্হায়ী ক্ষতি করে সে কথা আমরা জানি । কতকাল ধরেই আমাদের এই দেশ মানুষের জন্য মৃত্যুফাঁদ হয়ে বসে আছে । জীবনকে সচল করতে পদ্মা সেতুর জন্য আমাদের টাকা থাকে কিন্তু যন্ত্রাংশ কিনে জীবন বাঁচাতে আমাদের টাকা থাকেনা ! হৈ হুল্লোড় করে সংসদে কত আইন পাস হয়, কিন্তু জীবন বাঁচাতে আইনকে পাশ কাটানো হয়!
সাভার সত্যিই এখন এক মৃত্যুপুরী এখানকার মানুষের স্বভাবসুলভ মানসিক ভারহীনতার প্রবণতা আজ উধাও । প্রিয় মানুষদের জীবিত পাওয়ার তীব্র অস্হিরতায় নিদ্রাহীন কেটেছে অসংখ্য মানুষের রাত , কিছুক্ষণ পরপরই কান্নার আওয়াজ ভেসে আসছে আশপাশ থেকে, সামনের রাস্তায় মানুষ চলছেই কেউ যাচ্ছে মৃত্যু প্লাজায় ধীর-বিলম্বিত উদ্ধার তৎপরতা দেখতে । কেউ স্বজনের খোঁজ নিতে এনাম হাসপাতালে, কেউ অধর চন্দ্রের সবুজ মাঠে অনাকাঙ্ক্ষিত লাশের সন্ধানে । দেশের সর্ব প্রান্ত থেকে আগত যে যুব শক্তি আজ মৃত্যুর মিছিলে সামিল হয়েছে অথবা জীবন মিছিলের জন্য ঐ কুৎসিত ভবনের কোঠর থেকে আর্তচিৎকার করছে তাদের বাঁচাতে সকল শ্রেণীর সাথে স্থানীয় যুব শক্তি প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ।
বাংলাদেশের সকল যুব সমাজ এই ধারাবাহিক হত্যাযজ্ঞ দেখে উদ্বেলিত, শাহবাগে হাজারো তরুণ আর্তের সেবায় রক্ত দিচ্ছে, যে যেভাবে পারে সাহায্য করছে। সমস্ত বিবেক বাংলাদেশের জন্য কাঁদছে তারা মনের ক্ষোভকে পরিণত করবে শক্তিতে । এই বাংলাদেশ এভাবে চলতে পারে না, এই বাংলাদেশ এভাবে তার নাড়িছেঁড়া ধনকে হত্যা করতে পারে না! সাভারের এই হত্যাযজ্ঞের বিচার হতেই হবে, লামিয়ারা আর কত কাল তাদের 'বু' দের ছাড়া বেড়ে উঠবে হ্রদয়ে ভয়ংকর ক্ষত নিয়ে? কিছু হবে না, কিছু করা যাবেনা, এমন চলতেই থাকবে এসব পরাজিত কথা বলে আমরা আর কতকাল হত্যাকে নীরব সমর্থন জানাবো? আমাদের জেগে উঠতেই হবে আমাদের দুঃসময় থেকে, এই হত্যাযজ্ঞের সুষ্ঠ বিচার করতেই হবে থামাতেই হবে বুর্জুয়াদের ভয়াল আগ্রাসন, মানুষদের বাঁচাতেই হবে হে তরুণ ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×