যদি চলেই যাবে এমন করে
তবে কেন এসেছিলে আমার
জীবনে ? যদি তোমার দেখানো
স্বপ্ন গুলো ভেঙ্গেই দিবে
তবে কেন দেখিয়েছিলে
কিছু রঙ্গিন স্বপ্ন ?
মিথ্যা স্বপ্নে নিজেকে
ভাসাতে ।
আমি তো চাইনি তবুও
কেন এত অভিনয় ?
হেসেছি আমি প্রাণ খুলে
হেসেছি নিজের স্বপ্ন গুলোকে
সাজিয়ে , আবার অপ্রত্যাশিত
প্রাপ্তিতে কেঁদেছি ।
কেঁদেছি নিজের স্বপ্ন গুলোকে
হারিয়ে ,
চাইনি আমি সত্যিই বলছি
চাইনি আমি, কিন্তু পারিনি
হৃদয় ভাঙ্গার যন্ত্রণা আমাকে
কাঁদিয়েছে ।
ফিরে যেতে চেয়েছি আমি বার বার
আমার আমি তে , পারিনি
সেই পুরনো স্মৃতি গুলোই যেন
ঘিরে রেখেছে আমায় ।।
তাই আজও পরে আছি সেই আমিতেই
যেখানে আনন্দ নেই , সুখ নেই , নতুন
করে কোন কিছু আর হারাবার নেই ।
হ্যাঁ এখনও পরে আছি সেই আমার আমিতেই ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




