somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকাকে দুইভাগে বিভক্ত করার কারণসমূহ :P ;)

৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই ঢাকাকে দুই ভাগ করার অনেক কারণ বের করেছেন এবং এখনো করে যাচ্ছেন । কেউ বলছেন, কেউ কেউ আবার Google-এ why one city but two corporation টাইপ সার্চও দিচ্ছেন । তবে আমি এতকিছু করতে পারি নাই । আমার উর্বর মস্তিস্ক ঢাকাকে ভাগ করার কয়েকটি কারণ অনুসন্ধান করেছে, আমার মনে হয় এইগুলাই আসল কারণঃ
১) Google Maps এর এই যুগে অনেক মানুষ North, South চিনলেও উত্তর, দক্ষিণ চেনে না । তাদেরকে কোনটা উত্তর দিক আর কোনটা দক্ষিণ দিক, সেটা চেনানোর জন্যই ঢাকাকে উত্তর দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে । সামনে হয়তো আমরা পূর্ব ঢাকা, পশ্চিম ঢাকাও দেখবো ।
২) সরকার আর কয়েক বছরের মাঝেই দেশকে ডিজিটাল করে ফেলবে । কিন্তু ডিজিটাল হওয়ার আগে এই দেশ কেমন ছিল তা ভবিষ্যত প্রজন্মকে জানানোর জন্যই ঢাকাকে দুই ভাগ করা হয়েছে । একভাগ হবে ডিজিটাল ঢাকা, আরেকভাগ হবে এনালগ ঢাকা । যে কেউ চাইলেই ঘুরে আসতে পারবে অতীতের ঢাকায় ।
৩) পদ্মা সেতুর জন্য বরাদ্দকৃত অর্থগুলো শুধু শুধুই পড়ে আছে । ঐ টাকাগুলো কাজে লাগানোর জন্যই ঢাকাকে দুইভাগ করা হয়েছে । ঐ টাকা দিয়ে কোন এক মন্ত্রীর ঠিকাদারি কোম্পানীর তত্ত্বাবধানে তৈরি হবে 'উত্তর ঢাকা-দক্ষিণ ঢাকা মৈত্রী সেতু' । যা হবে দুই ঢাকার প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক ।
৪) সীমান্ত এলাকার অনেক মানুষ সীমানা সংক্রান্ত সঠিক ধারণা না থাকায় ভারতে ঢুকে পড়ে এবং বিএসএফের হাতে খুন হয় । তাদেরকে দ্বিখন্ডিত ঢাকায় এনে হাতে-কলমে সীমানা বিষয়ক Tutorial দেওয়ার জন্যই ঢাকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে ।
৫) সামাজিক বিজ্ঞান বইয়ের বঙ্গভঙ্গ অধ্যায়টি অতিমাত্রায় জটিল; কোমলমতি ছাত্র-ছাত্রীরা এই বঙ্গভঙ্গ বিষয়ে অনেক কিছুই বই পড়ে বুঝতে পারে না । তাই তাদেরকে বঙ্গভঙ্গের মত 'ঢাকাভঙ্গ' করে দেখানো হয়েছে যাতে তারা পুরো বিষয়টি বুঝতে পারে ।
৬) বাংলাদেশ একটি গ্রাম্য কৃষি প্রধান দেশ । আর অধিকাংশ গ্রামেই দুইটি পাড়া দেখা যায় । একটি হল উত্তর পাড়া, আরেকটি দক্ষিণ পাড়া । যেহেতু আমাদের দেশের খাদ্যের সিংহভাগ যোগান গ্রামাঞ্চল নির্ভর, তাই গ্রামগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকাকেও উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে ।
৭) চায়না মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানীগুলো নিজেদের উদ্ভাবিত ডুয়াল সীম প্রযুক্তি নিয়ে এতদিন অতিরিক্ত বড়াই করে গেছে । তাদের এই বড়াইয়ের দাঁত এবং মাড়িভাঙ্গা জবাব দিতেই সরকার 'ডুয়াল সিটি করপোরেশন' উদ্ভাবন করেছে । এতে এটাই প্রমাণিত হয়েছে যে, চায়নার সাথে বাংলাদেশের উদ্ভাবনী ক্ষমতার আকাশ পাতাল ব্যবধান ।

এইগুলোই আসলে ঢাকা ভাগ করার মূল কারণ । সবগুলাই ঢাকা এবং দেশের ভালোর জন্যই করা হইছে । :P
আপনেরা তো হুদাই বিরোধীদলের প্ররোচণায় সরকারের এই মহান কাজের নিন্দা করতাছেন । আপনাগোরে ধিক্কার । X(
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×