somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেকর্ড সৃষ্টির পথে ‘অন্য’ বেয়ন্স

২৮ শে মার্চ, ২০১২ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেয়ন্স । সংগীতপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত এবং পৃথিবীজোড়া বিখ্যাত একটি নাম । নটি গার্ল, ক্রেজি ইন লাভ, রিং দ্যা এলার্ম, ইফ আই ওয়্যার এ বয় সহ আরো অনেক জনপ্রিয় গানের গায়িকা ৩০ বছর বয়সী এই আমেরিকান । গায়িকা, গীতিকার, অভিনেত্রী, কোরিওগ্রাফার, ফ্যাশন ডিজাইনার ইত্যাদি অনেক বিশেষণেই তাকে বিশেষিত করা যায় । গিনেস বুকেও তার নাম আছে দুটি আলাদা রেকর্ড গড়ার কারণে । ২০১০ সালে তিনি এবং তার স্বামী, বিখ্যাত র্যা প গায়ক জে-জেড মিলে এক বছরে (২০০৯ সালে) ১২২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে “পাওয়ার কাপল” হিসেবে গিনেস বুকে নাম লেখান । তার পরের বছর ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বেয়ন্সের গর্ভধারণের খবরে ভক্তরা তার টুইটারে প্রতি সেকেন্ডে রেকর্ডসংখ্যক টুইট করে, যা স্থান করে নেয় গিনেস বুকে ।
বেয়ন্স নামটি আরেকবার হয়তো উঠতে যাচ্ছে রেকর্ডের পাতায় । তবে একটু বিষ্মিতই হবেন, যখন শুনবেন এই বেয়ন্স, প্রখ্যাত গায়িকা বেয়ন্স নোলেস নন । বিষ্ময়টা সীমা ছাড়িয়ে যাবে যখন আরো শুনবেন, গায়িকা তো দূরের ব্যাপার, ইনি মানুষই নন! হ্যা, ঠিকই পড়েছেন । এই বেয়ন্স গায়িকা নন, ইনি একটি কুকুরছানা । নর্দান ক্যালিফোর্নিয়ার গ্রেস ফাউন্ডেশনে জন্ম এই ছানাটির । সপ্তাহ দুয়েক আগে ক্যাসি নামক এক জার্মান ডাক্স-হুণ্ট কুকুর জন্ম দেয় ৫টি ছানার । তাদের মধ্যে সবশেষে ভূমিষ্ঠ হওয়া ছানাটিই বেয়ন্স । জন্মের পর পরই শ্বাসকষ্ট শুরু হয় বেয়ন্সের, কয়েক মিনিট কেটে যায় কোনরকম শ্বাস-প্রশ্বাস ছাড়াই । গ্রেস ফাউন্ডেশনের পশুচিকিৎসক ডাঃ মাইকেল রাসেল অনেক চেষ্টা করেও যখন বেয়ন্সের শ্বাস ফিরিয়ে আনতে পারছিলেন না, তখন এগিয়ে এলেন তার সহকারী বেথ ডিক্যাপ্রিও । বেয়ন্সের মুখে মুখ লাগিয়ে বেথ কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করলেন । আর তার ফলেই জীবনের প্রথম শ্বাস নিল বেয়ন্স । বেথ বলেন, “ওর মুখে মুখ লাগিয়ে শ্বাস দেয়াটা মজার একটা অভিজ্ঞতা ছিল । কয়েকবার চেষ্টা করার পর সে ছোট ছোট শ্বাস নিতে শুরু করে এবং কিছুক্ষণ পর একটি বড় শ্বাস নেয় । তারপরও আমি আরো কিছুক্ষণ শ্বাস দেয়া চালিয়ে যাই এবং একসময় তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে ।” এখন মনে প্রশ্ন জাগতে পারে, কি এমন করেছে এই কুকুরছানা যার জন্য গিনেস বুকে উঠতে যাচ্ছে তার নাম ? আসলে জন্ম নেয়ার সাথে সাথেই একটি রেকর্ড করে ফেলেছে বেয়ন্স । বিশ্বের সবচেয়ে ছোট কুকুর হিসেবে জন্ম নিয়েছে সে । তার সহোদরদের মধ্যে সেই আকারে সবচেয়ে ছোট । কত ছোট ? তার বর্তমান ওজন মাত্র ১২৪ গ্রাম! গ্রেস ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা ধারণা করছেন, বয়স বাড়ার সাথে সাথে বেয়ন্সের ওজন হয়তো আরো কিছু বাড়বে তবে প্রাপ্তবয়স্ক বেয়ন্সের ওজন হবে ১ কেজিরও কম । এতোই ছোট তার আকার যে, একটি আইফোনই তার পুরো শরীরটাকে ধারণ করতে যথেষ্ট, কারো কারো মতে একটু চেষ্টা করলে একটা চামচেই এটে যাবে ছানাটি । ক্যালিফোর্নিয়ার প্রানী বিশেষজ্ঞরা বলেছেন, “তার আকার একটি ক্রেডিট কার্ডের মতো । একটি আইফোনে তাকে খুব সুন্দরভাবে বসানো যাবে ।” তারা আরো বলেছেন, বেয়ন্সই এখন বিশ্বের সবচেয়ে ছোট কুকুর হিসেবে রেকর্ড বুকে নাম লেখানোর দাবীদার । এই মর্মে গিনেস কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে একটি আবেদনপত্রও পাঠানো হয়েছে ।
বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট কুকুরের রেকর্ডটি বগলদাবা করে আছে আমেরিকার কেন্টাকি রাজ্যের ‘বো বো’ নামের একটি ১ কেজিরও কম ওজনের একটি কুকুর ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×