অবিশ্বাস হলেও সত্য
তখন আমি গুলশান বাড্ডা একটা চায়ের দোকানে ছিলাম, আমার সাথে একটা স্মার্ট ছেলে ছিলো , চুল গুলো বড় বড় , পোড়নে শার্ট আর জিন্স প্যান্ট , সেও চা খাচ্ছিলও,
এক সাথে ২ জনে চা খেয়ে আমি একটা পান নিয়ে বের হলাম আর ওই ছেলেটি একটা সিগারেট নিয়ে বের হল ,
আমি গুলশান লিংক রোডে যাবো টাই রিকসা নেওয়ার জন্য যখন সামনের দিকে গেলাম দেখলাম ওই ছেলে... টা একটা রিকসার উপর বসে আছে !!!
আমি নিজের চোখ কে বিশ্বাস করতে পারছিলাম না , মনে হল ছেলেটা হয়তো এখানে আড্ডা দেয় ,
আমি যখন রিকসা দেখতে যাবো তখন ওই ছেলেটা বলছে কোথায় যাবেন ?
আমি অবাক হয়ে গেলাম ...... :O
বললাম গুলশান লিংক রোডে অমুক জায়গায় ,
বলল যাবে ।
আমি বললাম কত ?
বলল ৪০ টাকা
রিকশায় উঠার পর শুরু করলাম গল্প । তখন কষ্টে আমার বুক টা ফেটে যাচ্ছে , কারন ছেলে টা ঢাকা ইউনিভার্সিটি থেকে M.B.A করা !!!
ওই ছেলেটা বলল আমি পড়াশুনা শেষ করে যখন অনেক জায়গায় চাকুরীর জন্য গেলাম সব জায়গায় ঘুষ চায় !!! যা আমি পছন্দ করি না , অনেক কষ্ট করেছি লাইফে , কিন্তু কখনো আমার মা , বাবা ঘুষ নেয়া দেয়া শিখায়নি , আমি চেয়েছিলাম সধ পথে টাকা উপার্জন করব , কিন্তু রিকসা ছাড়া এই দুনিয়ায় আর কোন সধ উপার্জন নেই
আমাকে বলল আবির আমি নিজে কখনো ভাবি না আমি একজন বিরাট মাপের মানুষ , যদি মনে করতাম তাহলে রিকসা চালাতাম না !!!
আমি নিজেকে অনেক তুচ্ছ মনে করি , তবে এটা ঠিক ভালো চাকরি পেলে আর রিকসা চালাবো না !!!
আরও অনেক গল্প শেষে যখন বাসায় আসলাম তখন বাড্ডা আমার এক দুলাভাই কে ফোন দিয়ে সব জানালাম আর বললাম ছেলে টাকে কি চিনেন ও কি আমার সাথে মিথ্যা কথা বলসে ??
ভাই বলল হুম চিনি এবং সব সত্য , ছেলেটা আমার পাশের বাসায় থাকে :O
ভাইয়ের কাছ থেকে আরও গল্প সুনে আরও বেশি অবাক হলাম :O
একজন মানুষ কি এত ভালো হতে পারে ???
ওই ছেলের সাথে আমার তুলনা করলে আমাকে কিছুই মনে হবে না , কোথায় ঢাকা ইউনিভার্সিটি থেকে M.B.A করা আর কোথায় ডিপ্লোমা পড়াশুনা করা একজন ছাত্র
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



