somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুকে ‘হ্যাঁ’ বলুন

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টাইটল দেখেই ভুল বুঝবেন না । ফেইসবুককে হ্যাঁ বলার জন্য আকুল আবেদন জানানো হয়নি । যেখানে দিকে দিকে ফেইসবুকের মুন্ডুপাত , অভিভাবক থেকে দেশের মাথারা ফেইসবুককে ‘না’ বলার পক্ষে [হায় অবুঝ ! কি বুঝিবে তুমি এর মর্ম !] সেখানে আমি অধম কি করে একা ‘হ্যাঁ’ এর পক্ষে দাঁড়িয়ে থাকি ! আমারও তো একটা মুন্ডু আছে ! জাতির হর্তাকর্তারা বিমূর্ত ফেইসবুকের মুন্ডুপাতে সুবিধে করতে না পেরে ‘মূর্ত’ আমার মুন্ডুই যে কচাৎ করে কেটে নিবে না সেটার নিশ্চয়তা তো কেউ দিচ্ছে না !

বিতর্কিত ফেইসবুকে বিলম্বিত উপলব্ধি - আমরা বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ , ‘হ্যাঁ’ বলতে ভুলে গেছি । যদিও আমি বললাম গুরুত্বপূর্ণ , তবে একশ্রেণীর জনতা আছেন যারা ‘হ্যাঁ’ শব্দটিকেই ‘যত নষ্টের গোড়া’ বলে অভিহিত করেন । তাঁরা বিদ্বান , তাঁরা বিজ্ঞ , তারা সমাজের হালদন্ড । কাজেই তাঁদের কথা মোটেও ফেলনা নয় । আর সেই তাঁরাই কিনা সবক্ষেত্রে ‘না’ শব্দের বিজ্ঞাপন দিয়ে বেড়ান । যেমন – মাদককে ‘না’ বলুন , নারী নির্যাতনকে ‘না’ বলুন , দুর্নীতিকে ‘না’ বলুন , সন্ত্রাসকে ‘না’ বলুন , বাল্যবিবাহকে ‘না’ বলুন , হ্যাঁ কে ‘না’ বলুন ইত্যাদি ইত্যাদি ।

সমাজ ও সংসারে হয়ত অনেক সচেতনতা , উন্নয়ন এসে গেছে উনাদের ‘না’ প্রচারণায় । তবে মাঝে মধ্যে জনগণ ‘না’ এর ধাক্কায় যে চিপায় পড়ছে না , তাও কিন্তু না ।

দাঁড়িয়ে দাঁড়িয়ে রিকশাওয়ালাদের কৃপা প্রার্থনা করছিলাম মনে মনে । যা্ব মিরপুর-১০ ।

‘মামা , যাবা ? মিরপুর -১০ ?’ খালি রিকশা পেতেই জানতে চেলাম ।
‘না ।’ বলে রিকশা ১০ নম্বরের দিকেই গেল দেখলাম ।
পরের রিকশা , আবারও একই প্রশ্ন , ‘মিরপুর ১০ গোলচক্কর , যাবা ?’
‘না !’ ইনিও বললেন , তারপর সেদিকেই গেলেন ।
পরের রিকশা , ‘মামা,যাবা... ??’
বাক্য শেষ করতে না দিয়েই ইনি উত্তর দিলেন , ‘না !’
বাহ ! কোথায় যেতে হবে তাদের জানার দরকার নাই , তারা জানে তাদের ‘না’ বলতে হবে ... কাজেই ...

পরের রিকশা , মেজাজ খারাপ করে এটাকে বললাম , ‘টেকনিক্যাল যাবা ?’
বলল , ‘না ।’
‘স্টেডিয়াম ?’
‘না’
‘জান্নাতে যাবা?’
‘না’
‘তো বাবা যাও , জাহান্নামেই যাও !’

জিপির অ্যাড-এর মত বলতে ইচ্ছা করে , ‘সবখানে ‘না’ বলা ভাল না’ ।

‘না’ নিয়ে ক্যাচাল থাকুক ! এতক্ষণে চাপাতি নিয়ে দু’ চারজন ভাষাবিদ আমাকে হয়ত খোঁজা শুরু করেছে । বাংলা ভাষা থেকে ‘হ্যাঁ’ হারিয়ে যাচ্ছে ! এত বড় অপবাদ !

কিন্তু আসলেই হারাচ্ছে যে !

ওই দিন আমার এক বন্ধুর সাথে কথোপকথন –
‘ওই!’
‘হুঁ !’
‘গানগুলা ডাউনলোড করছিলি ?’
‘হুঁ ।’
‘কাল বিকেলে দিবি ।’
‘হুঁ ।’
‘কিরে তোর মুখ দিয়ে কি ‘হ্যাঁ’ বের হয় না ?’
‘হুঁ , বের হয় তো ! ’

আজব পরিস্থিতি ! ‘হ্যাঁ’ এখন ‘হুঁ’ তে পরিবর্তিত !

বাসায় ফিরে চিন্তা করতে বসলাম , ওই বন্ধুর সমস্যাটা কোথায় ! মুখের তালুতে বিশেষ কোন সমস্যার জন্য হয়ত ও ‘হ্যাঁ’ শব্দটা বলতে পারে না ! এই সিদ্ধান্তই সবচেয়ে স্বস্তিদায়ক ছিল । কিন্তু পরমুহূর্তেই -
আম্মু এসে জিজ্ঞাসা করল , ‘ছোট ভাই এর জন্য যে খাতা কিনতে বলেছিলাম , কিনেছ ?’
বললাম , ‘হুঁ , কিনেছি ।’

বললাম এবং গর্তে পড়লাম , আমার মুখ থেকেও দিব্যি ‘হুঁ’ বের হচ্ছে !

ভয়ে ভয়ে এবং গোপনে আরও কয়েকজনের ওপর পরীক্ষা চালালাম ।

তাদেরও ঘন ঘন ‘হুঁ’ বলতে দেখে রীতিমত ভীত আমি ।

দেশ থেকে কি তবে ‘হ্যাঁ’ শব্দ উঠেই গেল ? কারণটা কি ? জোর করে ‘হ্যাঁ’ বলা যায় কিন্তু এমনি বলতে গেলে ‘হুঁ’-ই বের হয়ে আসে ।

ফেইসবুকে পরবর্তীবার ঢুকতেই বুঝে গেলাম রহস্য ।

জনৈকার সঙ্গে চ্যাটিং এর সময় তিনি নক করলেন ,
‘Hlw,aso?’
‘Hmm’

মাথায় আসল , ‘হুম’ বা ‘হুঁ’ কেন বললাম ? ‘হ্যাঁ’ বলব !!
সেভাবেই চেষ্টা করলাম । অপেক্ষা করছি পরবর্তী ‘ইয়েস/নো’ কোশ্চেনের জন্য ।

‘Tmr vorti February te?’ তার জিজ্ঞাসা ।

এখন ‘হ্যাঁ’ বলাই লাগবে আমার । কাজেই টাইপ করতে গেলাম ইংরেজী লেটারগুলো দিয়ে বাংলা ‘হ্যাঁ’ ।
এবং পরলাম চিপায় ।

‘Ha’ লেখে ইন্টার দিতেই ওপাশ থেকে রিপ্লাই
‘Ha Ha ’
মর জ্বালা !
বিরক্তির সাথে লেখলাম , ‘Ha Ha Ha ’

ব্রাউজার বন্ধ করে Notepad খুললাম । আজ ‘হ্যাঁ’ লেখার একটা স্পষ্ট মাধ্যম বের করবই !

কিছু একটা বের হল । অন্তত তখন আমার সেটাই মনে হয়েছিল ।

পরে আরেক বালিকার সাথে চ্যাট বক্সে –
‘Kalker khela dekhso India pakistan?’
‘Hya’ প্রাণপনে ‘হ্যাঁ’ বলার চেষ্টা করে বললাম ।
‘Hooooo’ রিপ্লাই আসল ।
‘Eta abar ki?’ আমার প্রশ্ন ।
‘Hyaa hooo!!’ উনার উত্তর ।

মানে আমি বলি পুকুরের কথা উনি পড়েন বঙ্গোপসাগরে ।
‘হ্যাঁ’ এর ভবিষ্যৎ নিয়ে শংকিত হলাম ।

ফেইসবুকে আমাদের উচিৎ ‘হ্যাঁ’ বলা ।
‘হুঁ’ অর্থাৎ ‘হুম’ এর বন্যায় ‘হ্যাঁ’ হারিয়ে যাচ্ছে আমাদের মুখ থেকেও ।

তাই দিকে দিকে সচেতনতা ছড়িয়ে দিন , ‘ফেইসবুকে হ্যাঁ বলুন ’ ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×