somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোর পাশার জবানবন্দী ~ ১

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ একটা সময় তিন গোয়েন্দা পড়তাম । নস্টালজিক হয়ে নিজেই লেখে ফেললাম একটা কিছু । অথবা বলা চলে , কিশোরের জবানবন্দী তুলে দিলাম এখানে ]

**********************************


সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে আমার দিকে সরাসরি তাকাল ওমর ভাই ।


'বুঝতে পারছ নিশ্চয় ? কেন এর মধ্যে সিআইএ নাক গলাচ্ছে ? '



মাথা দোলালাম আমি । ' সে তো পরিষ্কার ! এই দেশে থাকলেও স্বীকার না করে উপায় নেই , আমেরিকা বেশ আগ্রাসী মনোভাব নিয়ে চলে । তা ফিলিস্তিনিরা এ ব্যাপারে কি বলছে ? '

' ওরা তো ওদের বিজ্ঞানীকে ফেরৎ চাবেই । তবে সিআইএ-র রিপোর্টে তারা বলেই দিয়েছে অ্যারিজোনার কাছেই বিজ্ঞানীর বিমান সম্পূর্ণ বিদ্ধস্ত হয়েছে । কেবলমাত্র একজন এয়ার হোস্টেজ বেঁচে যায় দুর্ঘটনার পর । ড. ইরফাজ এর দেহবশেষ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ।পুলিশও একমত প্রকাশ করেছে । '



'এয়ার হোস্টেজের প্রথম সাক্ষ্য অনুযায়ী সিআইএ-র রিপোর্ট ঠিক নয় । ' , বললাম আমি , ' ড. ইরফাজ আরও আগেই প্যারাসুট নিয়ে গ্লাইড করে নেমে যাচ্ছিলেন । প্লেন ক্র্যাশ ল্যান্ডের পরে তার মৃতদেহ পুড়ে যাওয়ার প্রশ্নই আসে না সেক্ষেত্রে । '



' ঠিক তাই ,' মাথা দোলাল ওমর । 'গোটা ঘটনার ব্যাখ্যা একটাই , সিআইএ তুলে নিয়ে গেছে ভদ্রলোককে । আমেরিকার স্বার্থে নিঃসন্দেহে তারা হাতে পেতে চাইবে একালের সর্বশ্রেষ্ঠ মিসাইল বিজ্ঞানীকে । '



'যাই বলুন ওমর ভাই , সিআইএ-কে সাধারণ কিডন্যাপারদের মত আচরণ করতে হচ্ছে এ ঠিক বিশ্বাস করতে পারছি না আমি । এর পিছনে আরও কিছু আছে । '



মুখ বাঁকালো ওমর , ' তুমি জান না , কিশোর , এরা কতটা নিচে নামতে পারে । সিআইএ-র ইতিহাসে এর চেয়েও জঘন্য ঘটনার কথা আছে । '



' উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ , সিআইএ এর ভেতর ঢুকল কি করে ? ' এই প্রথম মুখ খুলল মুসা ।



' পুলিশের কাছে জবানী দেওয়া হোস্টেজের বক্তব্য সিআইএ-র হস্তক্ষেপের পর-ই পালটে গেছে , এখন সেও সুর মেলাচ্ছে সিআইএ-র রিপোর্টের সাথে । ডক্টরকে গ্লাইড করে প্যারাসুট নিয়ে নেমে যেতে দেখাটা নাকি তার ট্রমা ! এই ধরনের রিপোর্টও দিয়েছে সাইকোলজিস্টরা । বোঝ তাহলে ! ' বলল ওমর ।



ঠোঁট থেকে হাত সরালাম , ' একটা প্রশ্ন ওমর ভাই । আমাদের এসব শোনাচ্ছেন কেন ঠিক বুঝলাম না ... কেস তো সিআইএ আর পিএসএ (প্যালেস্টাইন সাইন্স একাডেমী) র হাতে । আমাদের তো মনে হয় না এখানে ঢোকার কোন সুযোগ আছে । '



' তোমার চেহারা দেখে মনে হচ্ছে না তুমি সুযোগ পেতে চাও না ',হাসল ওমর , 'পিএসএ-এর কিছু সমস্যা আগেও হ্যান্ডেল করেছি আমি । আমার কাছে এসেছিলেন সংস্থার ডেপুটি ডিরেক্টর । তিনি সাহায্য চেয়েছেন আমার কাছে । আমি তাঁকে কথা দিয়েছি । '



' আপনি মানে কেবল আপনি নাকি ওকিমুরো কর্পোরেশান ? ' জানতে চাইলাম ।



' যে কোন প্রকার সাইড হেল্প আমি নিতেই পারি । সেজন্যই তোমাদের ডাকা । হাতে কোন কাজ আছে তোমাদের এই মুহূর্তে ? '



' নাহ ! আমি আর মুসা বসেই আছি । স্কুলও ছুটি এখন । '



' রবিনের পায়ের কি অবস্থা ? সারেনি এখনো ? '



' উঁহু , ওকে ৩ মাস বিছানায় থাকতেই হবে ।'



সান্তা মারিয়া থেকে পড়ে গেছিল রবিন। পাহাড়ে চড়ার সখটা ওর গেলই না ।



'তাহলে তৈরী হয়ে নাও তোমরা দু'জনেই । কালই আমরা অ্যারিজোনায় যাচ্ছি । আমাদের কাজ শুরু হবে ক্র্যাশ সাইট থেকে । আর হ্যাঁ , রবিনের জন্য খারাপ-ই লাগছে । ও মিস করতে চাইবে না নিশ্চয়-ই ? কিন্তু কি আর করা ! ' দীর্ঘশ্বাস ফেলল ওমর ।



উঠে দাঁড়ালাম আমি আর মুসা ।



আরেকটা কেস ! এবারে সিআইএ জড়িত । নাহ , কেসটা জমবে ভাল । ভাবলাম আমি ...





**********************************





'হেই ! ম্যাকডোনাল্ড ! ' হঠাৎ চিৎকার করে উঠল ওমর ভাই ।



মাথা ঘোরাল ছোটখাট লোকটা । তবে আমি জানি , দেখতে সাধাসিধে হলে কি হবে ! এই লোককে স্কটল্যান্ড ইয়র্ডের গোয়েন্দারাও বেশ সমীহ করে চলে । এখন আছে এফবিআই-এ । ক্র্যাশ সাইটে গিজ গিজ করছে গোয়েন্দাবিভাগের লোকজন । ককপিটের ভাঙ্গা অংশের সামনে থেকে এগিয়ে এল ম্যাকডোনাল্ড ।



' আরে ওমর যে ! তুমিও ঢুকেছ এর ভেতর ! কিসে জোটাল তোমাকে ? ' ওমর ভাই-এর সাথে হাত মেলাতে মেলাতে বলল সে । 'পিএসএ ', জবাব দিল ওমর । ' তোমাদের কোন অগ্রগতি হল

? '

' বোমাটা ছিল লাগেজ কম্পার্টমেন্টে । সিকিউরিটি চেকিং এ কিভাবে যে এড়িয়ে গেল জিনিসটা ! ' ঠোঁট কামরালো ম্যাকডনাল্ড ।



ততক্ষণে একটু দূরে সরে এসেছি আমি । কথা বলুক ওরা ... নিজের মত জায়গাটা দেখার ইচ্ছে ছিল আমার ।



জায়গাটা অ্যারিজোনার এক প্রত্যন্ত গ্রাম । সার্টিন সিটি । নামেই সিটি । এলাকাবাসী আছে ফার্মিং এর ওপর । হালচাষ , খামার আর মাছের ব্যবসা ছাড়া আর কিছু এরা বোঝে বলে মনে হয় না । গ্রামের মাঝে প্লেন আছড়ে পড়ায় সবখানে অবশ্য এখন একটা চাপা উত্তেজনা ।



টিলামত একটা জায়গার দিকে পা বাড়ালাম । টিলার মাথায় উঠে তাকালাম চারপাশে ।



বেশিক্ষণ খুঁজতে হল না , পেয়ে গেলাম জলাভূমিটা । ক্র্যাশ সাইট থেকে কিছুটা দক্ষিণে । আধ-মাইলের থেকে একটু বেশি-ই হবে দূরত্ব ।



নেমে আসলাম দৃঢ় পদক্ষেপে । গিয়ে দেখি আমাকেই খুঁজছে ওমর ভাই ।



'ছিলে কোথায় এতক্ষণ ? মুসাকে কতক্ষণ গাড়িতে বসিয়ে রেখে এসেছি খেয়াল আছে ? ' মেইন রোডের ধারে গাড়ি রেখে এসেছি আমরা । মুসাকে রেখে এসেছি গাড়িতে । গতরাত থেকেই জ্বর বেচারার । তাও জোর করেই এতদূর এসেছে । কিন্তু ওমর ভাইয়ের ধমক খেয়ে গাড়িতেই বসে থাকতে হয়েছে বেচারাকে । ' এখন আমার একটা সাইবার ক্যাফে লাগবে । ম্যাকডোনাল্ড মনে হয় একটা সূত্র দিয়ে গেল আমাকে । ভেরিফাই করতে হবে সেটা । '



বাধ সাধলাম আমি । ' ওমরভাই , ওইদিকে খালমত কিছু একটা আছে । চলুন আগে দেখে আসি আগে । '



বিরক্তির সাথে মাথা নাড়ল ওমরভাই , 'কিশোর , ওর দেয়া তথ্যটা ভেরিফাই করাটা বেশি জরুরী এখন খাল-পানি দেখার চাইতে । ওইদিকে কি পেয়েছ তুমি ? '



' মনে করে দেখুন , ওমরভাই , এয়ার হোস্টেজের কথা , ড. ইরফাজকে প্যারাসুটে করে পানিতে নেমে যেতে দেখেছিল ও ।'



বিরক্তির ভাবটা নিমেষে কেটে গেল ওমরের মুখ থেকে । ' এখান থেকে তো দেখা যায় না , তুমি ওটা খুঁজে পেলে কি করে

? '

'উঠেছিলাম ওটার ওপর ' , দেখালাম টিলাটা , ' আপনি কি পেলেন ওইদিকে

? '

'সম্ভবতঃ ড. ইরফাজ এর ডুপ্লিকেট আছে একটা ।' শান্তমুখে বোমা ফাটাল যেন ওমর । 'বলেন কি ! ' বিস্মিত না হয়ে পারলাম না । 'এ বছর মের ৮ তারিখ সকালে বৃটেনে একটা সেমিনার করেছেন তিনি । মের ৮ তারিখেই , বেলা ১২টায় তাঁকে দেখা গেছে সুইজারল্যন্ডে , আরেকটা আলোচনা সভায় কথা বলতে । আর কি মানে থাকতে পারে

? '

কয়েকবার চিমটি কাটলাম ঠোঁটে , ক্রমেই জটিল হয়ে উঠছে রহস্য ।





*********************************




ফিরে যাচ্ছি আমরা গাড়ির দিকে । পানির ধারে এক জেলে কুটিরের পরিবারের সাথে কথা বলে বেশ উত্তেজিত হয়ে পড়েছি আমরা । ' দেখতেই পাচ্ছেন ওমর ভাই , কেবল মাত্র এয়ার হোস্টেজ-ই না । আস্ত প্যারাসুটসহ কাউকে পানিতে পড়তে দেখেছে ওরাও । নাহ , ড. ইরফাজের মৃত্যুর ব্যাপারে সিআইএ-র বিবৃতিটা অস্বাভাবিক নির্লজ্জ একটা মিথ্যাই ছিল । আর সন্দেহের অবকাশ নেই এর মধ্যে ।

'

' ট্রমা সংক্রামক - এ ধরনের কোন নতুন থিওরি আবিস্কার করে না বসে ওদের সাইকোলজিস্টরা ! ' তিক্ত স্বরে বলল ওমর , ' বুঝেছ কিশোর , যতই দেখছি এই দেশটার সরকারের প্রতি বিতৃষ্ণা ততই বাড়ছে ।

'

বলার তেমন কিছু নেই আসলে । চুপচাপ এগুলাম আমরা মেইন রোড এর দিকে ।



কেবলমাত্র চোখে পড়ল গাড়িটা , কোন রকম আগাম সংকেত না দিয়ে কমলা রঙের অগ্নিশিখায় পরিণত হল সেটা । কান ফাটানো শব্দের সাথে এল শকওয়েভ । ছিটকে মাটিতে পড়ে গেলাম আমরা । বোমা বিস্ফোরন যেন শুধু গাড়িতে নয় , বিস্ফোরন হল আমার মাথার ভেতর-ও । শকওয়েভ শরীরের শেষবিন্দু শক্তি শুষে নিয়েছে , তবুও হাঁচড়ে- পাঁচড়ে উঠলাম । প্রাণপনে ছুটলাম গাড়ির দিকে । 'মুসা ছিল গাড়ির ভেতর' - এছাড়া আর কিছু ভাবতেও পারলাম না । ছুটছি , চিৎকার করছি এবং সম্ভবত কাঁদছিও ।



একনিমিষে পৌঁছে গেল ওমরভাই পাশে , কাঁধ জড়িয়ে টেনে সরিয়ে নিল আমাকে পথ থেকে । ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি ওমর ভাইকে । যেতে হবে আমাকে ওর কাছে । বর্জ্যমুষ্ঠিতে ধরে থাকল আমাকে ওমরভাই । ' যেতে দিন আমাকে ওর কাছে ', চিৎকার করলাম আমি , ' গেট আউট অফ মাই ওয়ে !

'

'শান্ত হও কিশোর , ফর গডস সেক , শান্ত হও । ' কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল ওমর । ' ইট ওয়াজ এ ট্র্যাপ , ড্যাম ইট ! চারপাশ না দেখে কাছে গেলে বেঘোরে মারা পরতে হবে তোমাকেও , আগে আমাকে দেখতে দাও ।'



ধরে রাখতে পারলাম না আর চোখের পানি । 'কিন্তু , মুসা -

'

' এখান থেকে বেঁচে দিরলে যারা দায়ী নিজ হাতে খুন করব আমি । কিন্তু তারজন্য আমাদের দু'জনকেই বেঁচে থাকতে হবে । তুমি থাক এখানে । '



এতক্ষণে খেয়াল করলাম পিস্তল বের হয়ে এসেছে ওমর ভাইয়ের হাতে আগেই । চোখমুখ জ্বলছে আগুনের মত । বের হয়ে আসছে বেদুইন অকুতোভয় যুবকের দুঃসাহসী রূপ । ওমর ভাইয়ের কথার সত্যতা বুঝতে পারলাম । এতবড় ঘটনাতেও আবেগ ছুঁতে পারেনি তাকে । শতভাগ প্রফেশনালের মতই আমাকে রক্ষা করেছে ওমরভাই । মাথা ঝাঁকালাম । ' আমাদের বেঁচে থাকতে হবে । যান আপনি , আমি আছি এখানেই । '



ঝোপের আড়ালে আড়ালে অদৃশ্য হয়ে গেল দুর্ধর্ষ বেদুইন ওমর শরীফ । হাতে উদ্যত পিস্তল ।






**********************************



সম্পূর্ণ বিদ্ধস্ত গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি । এই মুহূর্তে আমি অসম্ভব শান্ত । আগুন নেভাতে ব্যস্ত দমকল বাহিনীর সদস্যরা । স্থানীয় পুলিশ চীফের সাথে কথা বলছে ওমর ভাই । চাউনি-ই বলে দিচ্ছে , অক্ষম ক্রোধ আর বেদনা কাজ করছে তার ভেতর ।



না , ছুটে গিয়ে কিছুই বের করতে পারেনি ওমর । বোমাটি কেউ অনেক আগেই টাইমার সেট করে লাগিয়ে দিয়েছিল । অনুমান নির্ভর আর কার্যকর একটা টাইমিং । আমি ওমর ভাইকে নিয়ে খালের ধারে না গেলে এখন ওই গাড়ির ভেতরেই থাকার কথা ছিল আমাদের । ছুটে যেতাম হাইওয়ে ধরে আর তখন-ই হয়ত ঘটত বিস্ফোরণ ।



ওমর ভাই মনে মনে নিজেকে দায়ী করছে বুঝতে পারছি । মুসা চেয়েছিল নেমে আসতে আমাদের সাথে । ওমর ভাই-ই নিষেধ করেছিল জ্বর নিয়ে ছোটাছুটি করতে । তবে এ ধরনের পরিস্থিতি দেখা দিবে সেটা আমাদের কারও বোঝার কথা নয় ।



স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আসলে করার তেমন কিছু নেই- ও । এখানে কোন সূত্র নেই । ফিরে যেতে হবে এখন । বের করতে হবে ড। ইরফাজের ডুপ্লিকেটকে । তিনি-ই আমাদের হয়ত নতুন কোন ক্লু দিতে পারবেন ।



আর কোন কেস নিয়ে ভাবার সময় এতটা ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করেনি আমার ভেতর । মুসার কথা মনে হতেই ব্যথায় বুকটা মুচড়ে উঠল । ‘এই তো শুরু করেছ গ্রীক ভাষা ‘ অথবা, ‘ খাইছে !’ - ওর মুখ থেকে আর শোনা হবে না এসব কখনো । প্রাণপনে চোখের পানি আটকালাম ।



‘খাইছে ! রেন্ট – এ- কার কোম্পানীকে ক্ষতিপূরণ দিতে দিতে জান বের হয়ে যাবে !’ কানের কাছে বিস্মিত গলায় কেউ বলে উঠল , ‘ এই অবস্থা কেমন করে হল !’



নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না ! বিদ্যুতবেগে ঘুরলাম শব্দের উৎসের দিকে ।



এক ও অদ্বিতীয় মুসা আমান দাঁড়িয়ে আছে হাতে একটা লেমনেডের বোতল নিয়ে । জনতার ভীড় ঠেলে বের হয়ে আসছে এখন ।

কখন যে ছুটে গেছি নিজেও খেয়াল করিনি , ‘ মুসা ! তুমি ! ওহ , বিশ্বাস-ই করতে পারছি না ... ।’

‘আমিও পারছি না ... আমাদের গাড়ির এই হাল কেন ! ’ বলে লেমনেডে চুমুক দিল ও ।

‘আরে রাখো গাড়ি , জাহান্নামে যাক ... খোদার অশেষ রহমত যে তুমি ঠিক আছ ! কোথায় ছিলে এতক্ষণ ? ’

‘ কি করব বল ! তোমরা গেছ তো গেছই আসার তো নাম-ই নেই । বের হয়ে পায়চারি করছিলাম । পরিচয় হয়ে গেল বেলা আন্টির সাথে । আন্টির ভ্যানের ইঞ্জিনের হয়েছে সমস্যা । এই একটু পিছনে থেমে গেছিল ওটা । সারিয়ে দিলাম । তেল ওভারফ্লো করছিল । ময়লা আটকে গেছিল লাইনে । যাই হোক , ওঁর বাসা কাছেই , উনি তো বাসায় নিয়েই যাবেন , দুপুরে খাওয়ার সময় কেন এখানে থাকব রোদের মধ্যে ইত্যাদি ইত্যাদি ... ‘ ঝকঝকে দাঁত বের করে বলল মুসা , ‘ মানে এত করে বলছে না গেলে কেমন দেখায় না , তাছাড়া তোমরা কখন আসো না আসো । মানে , বোঝই তো ... গেলাম আরকি । ’ হাতের লেমনেডের দিকে তাকিয়ে বুঝলাম লাঞ্চের শেষ ধাপ চলছে ওর । মুচকি হাসলাম ।



‘ বিস্ফোরনের শব্দ শুনেই নিশ্চয় ছুটে এসেছ লেমনেডের বোতল নিয়েই ? ‘

‘ও ইয়ে ... এইটা ? খেয়াল-ই করিনি হাতে ছিল । ’ বলতে বলতে বাকি তরলটুকু গলায় ঢালল মুসা । ‘সরি । ’

হাসলাম আমি । ‘ জীবনে আর তোমার খাওয়া দাওয়া নিয়ে কিছু বলব না । একটু আগে যা টেনশনে ছিলাম ! ‘

হাসল মুসাও , ‘ আল্লাহ বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছে হে । বাবা মায়ের দোয়া ছিল । এটা কিভাবে হল ? বোমা ? ওমর ভাই কোথায় ? ‘

‘হুম , বোমা । প্রতিপক্ষকে ছোট করে দেখার আর কোন সুযোগ নেই । আমরা এখনো তেমন কাজ করতেই পারলাম না এরই মধ্যে ... । ’



আগুন এরমধ্যে নিভে গেছে । গাড়ির তলায় উকি-ঝুঁকি মারছিল ওমর । মুসাকে দেখে যতটা অবাক না হল তার চেয়ে বেশি হল খুশি । ঘন ঘন দাঁত দেখা গেল সদা গম্ভীর ওমর শরীফের মুখেও । মুচকি হাসলাম আমি ।



দূরে বালি উড়তে দেখা গেল । চকচকে চারটি কাল গাড়ি ঝড়ের বেগে এগিয়ে আসছে এদিকেই । দুর্ঘটনাস্থলকে ঘিরে থাকা জনতার ভীর ফাঁক হয়ে গেল নিমেষে । ঘ্যাঁচ করে ব্রেক কষল সেটা আমাদের কাছাকাছি এসে ।



নীরবে ওমর ভাই-এর দিকে তাকালাম । চোখে প্রশ্ন । বিভ্রান্ত দেখাল তাকেও । গাড়িগুলো এসেছে ক্র্যাশ-সাইটের দিক থেকে । স্পষ্ট সিক্রেট সার্ভিস – সিক্রেট সার্ভিস গন্ধ চেহারাতেই । গাড়িগুলোয় নয় শুধু , এইমাত্র বের হয়ে আসা ছয় জনের চেহারাতেও । গট গট করে আমাদের সামনে এসে থামল ওরা । অপেক্ষাকৃত লম্বা একজন সামনে আসল ।

‘এখানে ওমর শরীফ কে ? ’ কাঠখোট্টা গলায় জানতে চেল সে ।

‘আমি । ’ শান্তগলায় বলল ওমর । ‘আপনাদের জন্য কিছু করতে পারি? ’

‘আসুন আমাদের সঙ্গে । ’ কঠোর গলায় বলল লম্বু । গলার স্বরেই টের পেলাম এটা ছিল আদেশ , অনুরোধ নয় ।

‘কোথায় ? ’

লম্বুর মুখ থেকে জবাব শুনে চমকে উঠলাম , ‘কাস্টডিতে’

‘কারা আপনারা ? ’ বিতৃষ্ণার সাথে জানতে চেল ওমর ।

‘ এজেন্ট ফার্গুসন , সিআইএ ’ , একটা পরিচয় পত্র বের করল সে । ‘ আপনার সার্বিক সহযোগীতা কামনা করছি । আমাদের সঙ্গে আসুন । কাগজপত্র সাথেই আছে , আপনাকে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে আমাদের । ’

‘বাহ ! দারুণ ! ’ তিক্তগলায় বলল ওমর , ‘ তা ,কারণটা জানতে পারি নিশ্চয় ? ’

‘এজেন্ট ম্যাকডোনাল্ড আধ-ঘন্টা আগে আহত হয়েছেন । কেউ তাকে পয়েন্ট ব্ল্যঙ্ক রেঞ্জ থেকে গুলি করে । অন্যান্য এজেন্টদের ভাষ্যমতে ওই সময় আপনি মাত্র ক্র্যাশসাইট থেকে বের হয়ে ম্যাকডনাল্ডের পথেই যান । তাছাড়া এক রাখালছেলে নিজ চোখেও দেখেছে ব্যাপারটা । ’ এরমধ্যে একজন এজেন্ট ওমর ভাইকে সার্চ করে পিস্তলটা বের করে নিল কোটের পকেট থেকে । ‘ঝামেলা বাড়াবেন না প্লিজ , চলে আসুন । ’

নিমের তেতো গলায় আটকে যাওয়ার মত চেহারা নিয়ে আমার দিকে ঘুরল ওমর । হাল্কা করে টিপল চোখ । মুখ খুলতে যাচ্ছিলাম , কিন্তু চুপ হয়ে গেলাম ।



আসলে পরো ব্যাপারটাই একটা সেট আপ । সুতরাং কথা বলে লাভ নেই । শেষে আমাদেরও কাস্টডিতে ভরে ফেললে রহস্যটা সমাধান হবে না । সেজন্যই ওমর ভাই নিষেধ করে দিল কিছু বলতে । দাঁতে দাঁত পিষলাম অক্ষম ক্রোধে ।

**************************************


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×