somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার সমর্থক[/নিরপরাধ দাবীকারী] জামাআত-শিবিরের প্রত্যেককে বলছি...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এই প্রজন্মের অনেক বিপথগামী [ব্রেইনওয়াশড] ছেলে বেজন্মাদের পরহেজগার বুযুর্গ ভাবছে ।

তারা আবার মাঠে ঝাঁপ দিয়ে নামে তাদের কথায় ।

'উনারা খুব পরহেজগার মানুষ' - ওওওওও , তাই ??

হযরত ওকবা ইবনে খালেদ লাইসী (রাঃ) বলেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দল পাটাহিয়েছিলেন । তাঁরা এক কাফেরের কওমের উপর আক্রমণ করলেন । কাফেরদের মধ্যে এক লোক তীব্রবেগে হামলা করলে একজন মুসলমান তার পিছু নিলেন । লড়াই এর একপর্যায়ে যখন ওই মুসলমান সেই কাফেরকে মারতে উদ্যত হলেন তখন কাফের বলতে লাগল , 'আমি মুসলমান,আমি মুসলমান'

মুসলমান ব্যাক্তি তার এই কথায় কান না দিয়ে তাকে তালোয়ার দিয়ে হত্যা করেন ।

রাসুলুল্লাহ (সাঃ) এর কাছে এই কথা পৌঁছালে তিনি ওই হত্যাকারী মুসলমান সম্পর্কে অনেক কঠিন কথা বললেন । এই কথা ওই মুসলমান জানতে পেরে সে রাসুলুল্লাহ (সাঃ) এর কাছে আসল । হযরত মুহাম্মদ (সাঃ) তখন খোতবা দিচ্ছিলেন ।

সেই মুসলমান বলল , 'আল্লাহর কসম , সেই লোক তো শুধুমাত্র প্রাণে বাঁচার জন্য 'আমি মুসলমান'' কথাটা বলেছিল ।'

নবী করিম (সাঃ) ওই লোক আর সেইদিকের সমস্ত লোক থেকে মুখ ফিরিয়ে নিয়ে খুতবা দিতে থাকলেন ।

সেই হত্যাকারী মুসলমান একই কথা তিনবার বললেন ।

এবার হযরত মুহাম্মদ (সাঃ) তার দিকে মুখ ফিরিয়ে তাকালেন । তাঁর চেহারাতে পরিষ্কার অসন্তোষ প্রকাশ পাচ্ছিল । তিনি তিনবার বললেন , 'আল্লাহ তায়ালা আমাকে কোন মুমিন হত্যা করতে নিষেধ করেছেন ।'

এটা গেল সাধারণ পর্যায়ের মুসলমানের কথা ।
এবার শুনুন সাহাবী(রাঃ) এর একটা ঘটনা ।

হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত , রাসুলুল্লাহ (সাঃ) এর এক সাহাবী দলকে তিনি পাঠিয়েছিলেন কোন এক কাফের গোত্রের মোকাবেলা করতে । ওখানে এক লোক মুসলমানদের বাহিনী দেখে 'আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লাহ' পড়তে থাকেন । হযরত মেকদাদ (রাঃ) তাকে হত্যা করে ফেলেন ।

এই খবর রাসুলুল্লাহ (সাঃ) এর কাছে পৌঁছলে তিনি হযরত মেকদাদ (রাঃ) কে ডেকে আনলেন এবং তাকে বললেন , 'হে মেকদাদ , তুমি এমন ব্যক্তিকে হত্যা করেছ যে কালেমা পড়ছিল ? কাল কেয়ামতের দিন এই কালেমার দাবীর মোকাবেলায় তোমার কি উপায় হবে ? (কালেমা দাবী করবে ওই ব্যক্তি আমাকে পাঠ করেছিল)'

এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তায়ালা এই আয়াত নাযিল করেন -

"হে ঈমানদারগণ , যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হও তখন প্রত্যেক কয়াজকে যাচাই কর এবং এমন ব্যক্তিকে যে তোমাদের সামনে (আল্লাহর প্রতি) আনুগত্য প্রকাশ করে - এরূপ বল না যে ,তুমি মুসলমান নও , তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ কর "

ভাই , চিন্তা করে দেখুন ! সাহাবী ! আল্লাহ যাঁদের প্রতি রাজি ও খুশি ! সাহাবী মেকদাদ রাযিআল্লাহু তায়ালা আনহু । সেই মেকদাদ (রাঃ) কে বলা হল - কেয়ামতের দিন এই কালেমার দাবীর বিনিময়ে কি বলবেন তিনি ?

আসুন এবার তাকাই ১৯৭১ সালের দিকে ।

পাকিস্তানীদের ধারণা ছিল 'এরা তো অর্ধেক হিন্দু ! আমাদের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে । ভারতীয় দালালদের বিরুদ্ধে ।'

আমাদের সাধারণ জনতা রাতে ঘুমাচ্ছিল , তাদের হঠাৎ হামলা করে গুলি করে সবাইকে মেরে ফেলছিল ২৫ মার্চ রাতে !!

তারপর তারা কালেমা জিজ্ঞাসা করত , প্যান্ট খুলে চেক করত মুসলমান কি না । তখন হিন্দুরা কালেমা পড়লেও তাদের প্যান্ট খুলেই তাদের গুলি করে মেরে ফেলত ।

আর ওই মিলিটারি বাহিনীকে সাহায্য করছিল এই রাজাকাররা ।
‘আমরা দেশকে সাহায্য করছি , ধর্মের পক্ষে কাজ করছি’ – অন্যদের বলত তারা ।

রাজাকারদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় । তারা মেরে ফেলে অসংখ্য বাঙ্গালীকে ।
ও , তোমরা ধর্মের কথা বল ??? নিরীহ মানুষ মেরে ধর্মের কথা বল ?
মেয়েদের ইজ্জত নষ্ট করে ধর্মের কথা বল ?

আচ্ছা , হিন্দুদের মেরে খুব নেকী পেয়েছ , না ???
আর মুসলমানদের মেরে ফেলেছিলা যখন তখনও তোমাদের একটুও হাত কাঁপেনি ।
তোমরা যেহেতু ধর্মান্ধ , ফ্যানাটিক , সুতরাং আমি শুধু ধর্মের কথাই লেখছি । @জামাত + শিবির ।

একজন সাহাবী ! আল্লাহ তাঁদের প্রতি রাজি ।
তিনি , একজন কাফেরকে [নামেও মুসলমান না , কাজেও মুসলমান না] হত্যা করলেন দেখে আল্লাহ তায়ালা সহ্য করলেন না । তিনি আয়াত নাযিল করে সতর্ক করে দিলেন । কোরআনের অংশ ভাই !! এক একটা আয়াত !

আয়াত নাযিল হল !!

আর ওই সব মুসলমান কি জীবনে একবারও কালেমা পড়েন নি ? যাদের রাজাকার আর পাকিস্তানের মিলিটারি মেরে ফেলেছিল ? ১৯৭১ এ ? তাঁরা কালেমা একদিনও , একবারও পড়েন নি ? এক আধ রাকাত নামায পড়েন নি ? জুম্মার নামায ঈদের নামায পড়েছেন তো অন্তত ? কোরআন পড়া শিক্ষা করেছেন তাঁরাও ছোট থাকতে ।

একজন কাফের , যে প্রাণের ভয়ে কালেমা পড়ল , তাকে হত্যা করায় আল্লাহ , আল্লাহর রাসূল (সাঃ) অসন্তুষ্ট হয়ে গেলেন । আর যে আসলেই ঈমান এনেছিল , সাথে কিছুমাত্র আমলও করেছিল – সে কি একজন কাফের থেকে বেশি ঈমানদার না ?

ওই কাফেরের হাতে তালোয়ার ছিল ভাই , সাহাবাদের হাতেও তালোয়ার ছিল । ফেয়ার ফাইট হয়েছিল । তারপরও কালেমা পড়া ব্যক্তিকে হত্যা করার জন্য আল্লাহ আয়াত নাযিল করে দিলেন !

আর আমাদের বাঙ্গালীদের ?
নিরস্ত্র ! কুকুরের মত গুলি করে মারছে ।

ওই রাজাকাররা , অনেকে আজ জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতা ।
সুন্নতী পোষাক পরনে , পাঁচ ওয়াক্ত নামায পরছে , পড়াচ্ছে । আল্লাহর হুকুম আহকাম খুব মেনে চলছে ।
আর আমাদের তরুণ প্রজন্মের কিছু অংশ , ‘এরা খুবই পরহেযগার । ছি ছি , এদের রাজাকার কেন বলা হচ্ছে ?’ টাইপ কথা বলছে !!

আল্লাহর রাসূল কি ব্যবহার করেছিলেন এক কাফেরকে হত্যার জন্য ??
সাহাবী(রাঃ) এর সাথে !
আর এরা আমাদের মুসলমান ভাইদের মেরে ফেলেছিল ।
এরা কি সাহাবী(রাঃ) দের থেকেও বেশি আল্লাহর প্রিয়পাত্র ?
আল্লাহ তায়ালার সবচেয়ে প্রিয় বান্দা ভাই এই সাহাবী(রাঃ) গণ ।

এদের [রাজাকারদের] পক্ষ নেয় যে/যারা তার কি ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান আছে ??
না শুধু মওদূদীর বই পড়ে পড়ে তারা ইসলাম জেনে বুঝে যাচ্ছে ??

আল্লাহ আমাদের মাফ করুন ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×