somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের মোল্লা , কে ছিল ? কি ছিল ?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাদের মোল্লা ১৯৭১ এ এক হাজার মানুষ খুন করেছিল ।
মিরপুর , মনিপুর , রূপনগর , শিয়ালবাড়ি , শেওড়াপাড়া আর কাজীপাড়া ছিল তার প্লে-গ্রাউন্ড ।
এবং , তার হত্যাযজ্ঞ শুরু হয় হানাদার বাহিনী বাংলাদেশের মাটিতে পা রাখার আগে থেকেই ।

আব্দুল কাদের মোল্লা ১৯৭১ সালেই একহাজার মানুষ হত্যা করে ।

একটা মাত্র লাইন , একটা মাত্র বাক্য আমাদের কিছুই বোঝায় না ।
কাদের মোল্লার ইতিহাস ঘেঁটে স্বাধীন বাংলাদেশের মানুষকে শুনাচ্ছি সেই সব দিনগুলির কিছু বিচ্ছিন্ন ঘটনা ।

****

৬ই মার্চ ,১৯৭১।
সিরামিক ইন্ড্রাস্টির গেইট ।
মিরপুর ৬ নম্বর ।

দেশ উত্তাল । পরদিন রেসকোর্স ময়দানে ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তারও আগে , ১লা মার্চ নির্বাচিত পাকিস্তান জাতীয় উদ্বোধনী সভা স্থগিত ঘোষণা করেছে ইয়াহিয়া খান ।

বাঙ্গালীর মনে ক্ষোভ,হতাশা । সিরামিক ইন্ড্রাষ্টির গেইটে তাই আজ জড়ো হয়েছে বেশ কিছু মুক্তিকামী জনতা । তাদের লক্ষ্য একটাই , বাঙ্গালী জাতির দাবী পেশ করা ।

জনসমাবেশ একত্রিত হতেই অনেকে স্লোগান দিয়ে উঠলেন , 'জয় বাংলা !'

পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পার হয়েই এই জনসমাবেশে যোগ দিয়েছেন কলেজ ছাত্র শাহাদত । গলা মেলালেন তিনিও । গলার রগ ফুলিয়ে বললেন , 'জয় বাংলা !!'

জনসমাবেশ উত্তেজিত হয়ে উঠল । সকলে গলা মেলালো এই স্লোগানে ।

হঠাৎ ভীর ফাঁক হয়ে যাচ্ছে । লক্ষ্য করলেন তিনি । ধারালো অস্ত্র হাতে ওরা কারা ?

নেতাগোছের লোকটিকে ভাল মতই চেনেন তিনি । মিরপুরবাসী চেনে তাকে । চেনে 'কসাই' কাদের মোল্লা নামে ।

হাতে লম্বা ছুরি , রাম-দা ওদের ।

নির্বিচারে নিরীহ মানুষগুলোর শরীরের যত্র-তত্র ছুরি চালাতে লাগল তারা । দা দিয়ে কোপাতে থাকল ।

আহতদের আর্তনাদের ভারী হয়ে উঠল মিরপুর-৬ এর ওই এলাকাটি ।

****

ব্লক-বি , মিরপুর -১ ।

এখানে বর্তমানে শাহআলী থানা অবস্থিত । কাজিফুরী মসজিদ ও ঈদগাহ এখানেই । [আমার বাসাও এই জায়গার ঠিক পাশেই ]

১৯৭১ সালে এই এলাকাতে বাস করতেন ফিরোজ আলী ।
একটি ছোট ভাই আছে তাঁর ।
তাকে নিয়ে ফিরোজের গর্ব ও শংকার শেষ নেই ।
তবে তা কেবল ভেতরেই ।

বাইরে কিছুই প্রকাশ করেননা তিনি ।
এমনকী পল্লবের সামনেও না ।

ফিরোজ আলীর ছোট ভাই পল্লব , তবে মা নাম রেখেছিলেন টুনটুনি ।
অদ্ভূত নাম , কিছুটা মেয়েলী ধাঁচের ।

তবে , টুনটুনি কি ছেলে পাখি হয় না ?
নিশ্চয় হয় ! - ভাবেন ফিরোজ আলী ।

মাত্র আঠারো বছর বয়স টুনটুনির ।
তবে এই বয়সেও সে যথেষ্ট সক্রিয় । আসলে , যে কোন বয়সের তুলনাতেই সে যথেষ্ট সক্রিয় - শেখ মুজিবুর রহমানের সমর্থক হিসেবে ।

ফিরোজ আলীর গর্ব এখানেই । তবে , শংকাও এই কারণেই ।
দেশের পরিস্থিতি তো ভাল না ! যদি ,যারা বঙ্গবন্ধুকে দেখতে পারে না , বাঙ্গালীর জাতিগত দাবী সহ্য করতে পারে না , তারা যদি কিছু করে বসে ? ইসলামের নামে যারা সহিংসতা করে যাচ্ছে , তারা যদি কিছু করে বসে ?

ছেলেটার বয়স একদম কম , ও কি ভবিষ্যৎ দেখতে পায় ? ভাল মন্দ আগে থেকে বোঝে ?

ভয়ে বুক কেঁপে ওঠে ফিরোজ আলীর ।

হ্যাঁ , এলাকার অনেকেই জানে , পল্লব ছেলেটা শেখ মুজিবর রহমানকে গুরু ভাবে । তাঁর যে কোন নির্দেশ অক্ষরে অক্ষরে পালক করে ও । এবং সেই সাথে - জাগাতে চেষ্টা করে ঘুমন্ত বাঙ্গালীদের ।
'তোমরা জেগে ওঠ , পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্র কি কিছুই টের পাও না তোমরা !!'

এলাকার অনেকের সাথে এসব কথা জানে কাদের মোল্লাও ।
নোংরা নোটবুকে আগে লেখে রাখা অনেকের নামের সাথে আরও একটা নাম যোগ করে সে ।
'পল্লব টুনটুনি'

'দেশটাকে হিন্দুদের হাতে তুলে দিবার চায় এরা' রাগে জ্বলতে জ্বলতে গরগর করে বলে আব্দুল কাদের মোল্লা , 'ছাড়ুম না,আমার এলাকার একটারেও ছাড়ুম না ।কুত্তার মত রাস্তায় রাস্তায় টাইনা মারুম ওরে আমি । '

কাদের মোল্লার লোক ছায়ার মত লেগে থাকে পল্লবের পেছনে ।
পল্লব যথেষ্ট সতর্ক ছেলে । বয়স কম হলে কি হবে !

সহজে নাগাল পাওয়া যায় না তার ।

তবে একদিন -

২৯শে মার্চ , ১৯৭১ ।

ঢাকার অন্যপ্রান্তে ছিল পল্লব । নিজের কাজেই ।
এতদিনে মোক্ষম সুযোগ পেয়ে আর দেরী করল না কাদের মোল্লার লোকজন ।

পল্লবের পাশে ব্রেক কষল একটা গাড়ি ।
চার/পাঁচ জন নেমে পল্লবের চোখ বেঁধে তুলে নিল তাকে গাড়িতে ।

মিরপুরে ফিরিয়ে আনা হল তাকে ।
হাত পেছনে বেঁধে রাস্তায় তাকে ফেলে দিয়ে মিরপুরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তাকে টেনে হেঁচরে নিয়ে যাওয়া হয় । নির্মম রাস্তার কর্কশ ঘর্ষণে সারা শরীরের চামড়া ছিলে যেতে থাকে তার । রক্তপাত শুরু হয় শরীরে বিভিন্ন স্থান থেকে । অন্য প্রান্তে পৌঁছে আবারো প্রথম প্রান্তের দিকে টেনে নেয়া হয় তাকে ।

আঠারো বছর বয়সের একটা ছেলের শরীর । পরিপূর্ণ যৌবনে পৌঁছেনি তখনও । এত অত্যাচার সহ্য করতে পারে না পল্লব । জ্ঞান হারায় রাস্তাতেই ।

জ্ঞান ফিরলে লক্ষ্য করে ঈদগাহ মাঠে তাকে বেঁধে রাখা হয়েছে । একটা গাছের সাথে ।
আল্লাহর বান্দার সাথে এমন অত্যাচার চালিয়ে শেষটায় তাকে কি না ঈদগাহে বেঁধে রাখা হল ?
শত যন্ত্রণাতেও হাসি পেল পল্লবের ।

কয়েকজন মানুষকে দেখতে পায় ও সামনে ।
চোখে-মুখে জীঘাংসা নিয়ে তাকিয়ে আছে যে লোকটা , তাকে চিনে নিতে মোটেও কষ্ট হল না টুনটুনির ।

এ তো কাদের মোল্লা ।
কসাই কাদের মোল্লা !

হাতে ওটা কি ওর ?
আতংক নিয়ে ওটার দিকে তাকিয়ে থাকে ফিরোজ আলীর আদরের ছোটভাই পল্লব ।

একটা চাপাতি ।

কাদের মোল্লা ওর পেছন দিকে চলে গেল । পিছমোড়া করে বাঁধা হাত খুলে দিচ্ছে কেউ ।
কাদের মোল্লার লোকেরা পল্লবের হাত টানটান করে ধরে সামনে আনে ।

বিস্ফোরিত দৃষ্টিতে সামনে তাকায় পল্লব ।
কাদের মোল্লার চাপাতি ধরা হাত উঠে যাচ্ছে ওপরে ।

'জয় বাংলা ।' শোনা যায় কি যায় না এভাবে বলল পল্লব ।

বিদ্যুৎবেগে নেমে আসল কাদের মোল্লার হাত ।

অসহ্য যন্ত্রণায় জন্তুর মত চিৎকার করে উঠে জ্ঞান হারাল পল্লব ।

সামনে পড়ে থাকল ওর কাটা আঙ্গুল ।

৭ দিন এভাবে বেঁধে রাখা হয় পল্লবকে ।
আঙ্গুল কেটে আলাদা করে ফেলা হয়েছে ওর ।
কোন চিকিৎসার ব্যাবস্থা ছাড়াও সাতদিন কিভাবে যেন টিকে গেল পল্লব ।

৫ এপ্রিল ,১৯৭১ ।
'টুনটুনি পাখি উইড়া গেছে না এখনও আছে ?' হাসতে হাসতে দলের একজনকে জিজ্ঞাসা করল কাদের মোল্লা ।
'এখনও বাইচা আছে ।'
'শালাকে গুলি করে মেরে ফেল ! ' হাসি থেমে সেখানে স্থান নিল ক্রোধ ।

ধিকি ধিকি জ্বলছে কাদের মোল্লার চোখের তারা ।

'আর , ওই গাদ্দারের লাশ গর্তে ফালাইস না । ২ দিন ওই গাছে ওরে ঝুলায়া রাখবি । লোকে দেখুক ।'

গুলি করে বুক ঝাঁঝরা করে দেওয়া হল পল্লবের । ঈদগাহের মাটি শুষে নিল রক্ত ।

গণকবরে , রাজাকার কাদের মোল্লার ভাষায় যেটা 'গর্ত' , সেখানেও ঠায় হল না কিশোর ছেলেটার ।
ওই গাছেই দুই দিন ঝুলিয়ে রাখা হল ছেলেটার লাশ ।

তারপর নিতান্ত অবহেলার সাথে গণকবরে ছুঁড়ে ফেলা হল ওর লাশ ।

*****

কাদের মোল্লার দুটো মাত্র অপরাধের বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম ।
ঘটনা সম্পূর্ণই সত্য । কেবল অনুভূতির বর্ণনা নিজে অনুভব করে দিয়েছি ।

হয়ত আমি তেমন অনুভব করতেই পারিনি ।
কারণ বাস্তব জীবনে , পল্লব অথবা ওই জনসমাবেশের জনতার অনুভূতি অনেক অনেক গুন বেশি তীক্ষ ছিল ।

কাদের মোল্লা মনিপুর , কাজীপাড়া , শেওড়াপাড়া , রূপনগর , শিয়ালবাড়ি প্রভৃতি এলাকায় যত বিহারী ছিল , তাদের একত্রিত করে নিজের অধীনে সশস্ত্র বাহিণী গঠন করে ।

যার ফলাফল , হাজারো মানুষের মৃত্যু !

হানাদার বাহিনীর থেকেও একে আমি ভয়ংকর শত্রু হিসেবে দেখতে পাচ্ছি ।

কি ধারণা আর সবার ?
কাদের মোল্লার ফাঁসি চাই তো ??

[উৎসর্গঃ শ্রদ্ধেয় আনিসুল হককে ।

উনার 'মা' লেখা থেকেই শিখেছি , কিভাবে ইতিহাসকে চোখের সামনে ফুটিয়ে তুলতে হয় । ]
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×