somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসর্গঃ প্রতিটি HSC - 13 পরীক্ষার্থীকে

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

HSC এর রেজাল্ট প্রকাশিত ।
চারপাশে হাসিতে আনন্দে – বেদনা বিমর্ষতায় ভরা ।

যারা উড়িয়ে দিয়েছে সব ভ্রুকুটি – গোল্ডেন / যতটুকু দরকার স্বপ্নের ইউভার্সিটির জন্য – পেয়ে গেছে – তাদের ,
এবং যারা এখন মনে করছে ‘আমাদের দিয়ে কিছুই হবে না’ তাদের জন্য কিছু না লেখে পারলাম না । [সাইন্স এর পোলাপাইনের জন্য বিশেষতঃ । কেননা বাকি বিভাগগুলোর ভর্তিযুদ্ধ সম্পর্কে আমার আইডিয়া zero]

আমরা এখন ৩ ভাগে বিভক্ত । মানে তোমরা আরকি । যারা এবার HSC পরীক্ষার ফলাফল পেলে ।
এই রেজাল্ট হজম করার আগেই ৩ শ্রেণীর যোদ্ধাদের-ই জেনে রাখা উচিত – ইউ আর হাফওয়ে দেয়ার ।

‘দেয়ার’ বলতে সাফল্য এবং ব্যর্থতা দুটোই বুঝাচ্ছি – এখন স্টিয়ারিং শক্ত করে না ধরলে ব্যর্থ হয়ে যাবে নিঃসন্দেহে । অথবা সেমি-ব্যর্থ [আমার মত] । এমনকী গোল্ডেন বাবুরাও ।
আর ধরলে ? তোমার সাফল্য ঠেকাচ্ছে কে ?

৩ শ্রেণীঃ
১। গোল্ডেন বয়জ & গার্লস, ২। একটুর জন্য প্রত্যাশা মিস করনেওয়ালা-ওয়ালী, ৩। F গ্রেড পেয়ে কষ্টে থাকা বন্ধুরা

~~১ম শ্রেণীঃ Golden 5 – ইয়া----হু স্টেটে আছে । ~~

নিঃসন্দেহে ইয়াহু স্টেটে থাকবে !

আমার অভিজ্ঞতাঃ
July 18,2012। হাতে ভাঙ্গাচোরা সিটিসেল CDMA হ্যান্ডসেটটা নিয়ে ডাইনিং রুমে পাইচারী করছি । 5 টা পর্যন্ত ‘ড্যাম কেয়ার’ একটা চেহারা নিয়ে ডেস্কটপে FIFA 10 খেলেই যাচ্ছিলাম একটার পর একটা ম্যাচ । 6 টায় ডিটেইলস রেজাল্ট দিবে বলেছিল । ভাইয়া ল্যাপটপে বাংলালায়ন লাগিয়ে মাঝে মাঝে চেক করছে । কিন্তু সার্ভার ডাউন খেতে খেতে ছোট্ট রেজাল্টটা মোবাইলেই আগে এসেছিল নেটের চেয়ে । আশায় আছি ডিটেইলসটাও আসবে আগে । মাঝে মাঝে মেসেজ দিচ্ছি । ব্যাক করছে ছোট্ট একটা মেসেজ । ছোট করে GPA: 5.00 লেখা ।
হঠাৎ পেলাম পুরোটা ।
গুনলাম – এক,দুই,তিন,চার,পাঁচ,ছয় ... ভুল করলাম না তো ? যদি চিল্লাই আর দেখি ভুল তাহলে সবাই কতটা কষ্ট পাবে ! আরো দুইবার গুনলাম । নাহ , এক,দুই,তিন,চার,পাঁচ,ছয় ... সবগুলোই এবার ।
ডান হাঁটু গেড়ে বসে ডাইনিংরুমের মেঝেতে ঘুষি দিয়ে ভয়েস সপ্তম আকাশে তুলে বললাম , ‘ইয়াহ ! প্রথমবারের মত গোল্ডেন’ তারপর ফিসফিস করে ‘ফাইভ’
আমার মত পাবলিক যদি এমন উচ্ছ্বাস দেখাতে পারে তোমরা প্রাণবন্ত তরুণ-তরুণী – তোমরা কেন দেখাবে না ?

এতটুকু পর্যন্ত ঠিক আছে ।
এরপর কোচিং এ পড়াশোনায় কিন্তু আর জোর থাকে না আগের মত – 90% গোল্ডেনের জন্য এটা প্রযোজ্য ।

ফলাফল ? 50% গোল্ডেন পাওয়া স্টুডেন্ট কিন্তু কোন পাবলিক ইউনভার্সিটিতে চান্স পায় না ।
আমার কথাই বলি । রেজাল্ট পেয়ে বাসার সবাই খুশি – এই সুযোগ কাজে লাগিয়ে উড়াল দিলাম ঠিক তিনদিনের মাথায় [প্রথম রোজা] ঢাকা থেকে ব্রাক্ষণবাড়ীয়া । প্বারেম মানে না দূরত্ব ! বাসায় দেরী করলে তো খুব একটা ঝাড়ি খাওয়া লাগবে না :)  । সোজা গার্লফ্রেন্ডের পাশে ।
তারও ৩০ দিন পরেই আবারও । ঢাকা – ব্রাক্ষণবাড়ীয়া ট্রিপ । ঈদের দিন ।

মাঝখানের দিনগুলো ?
মাঝের দিনগুলো তো নির্ঝঞ্ঝাট – সন্দেহমুক্ত ট্রিপ মারার প্ল্যান করতে করতে মস্তিষ্ক ব্যস্ত থাকে ।

Omeca তে কোচিং করি ঠিকই – কিন্তু কেমিস্ট্রি ক্লাস একটাও করি না ।
করলাম না ক্লাস – কি হইছে ! – টাইপ ভাব নিয়ে সোজা বেরিয়ে যাই আমরা চার বন্ধু ।
এদিকে বাসায় বকাঝকা কম করে – সারাদিন থাকি মোবাইল নিয়ে । মেসেজিং করি , রাতে ফোনে কথা বলি – ওদিকে যে অ্যাডমিশনের আর সময়ই নাই ওটা মাথায়-ই নাই ।
অত্যাধিক আনন্দে সহজাত সতর্কতা বেমালুম গায়েব হয়ে গেছে ।

খেয়াল হল অক্টোবরের এক তারিখে ।
১০ তারিখ থেকে সব পরীক্ষা শুরু আমার । ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু । কেমিস্ট্রি কিছুই পারি না । বায়োলজী – টাচ ও করি নি । ইঞ্জিনিয়ারিং পর্যায়ের ম্যাথ তো পারি না । ভার্সিটী লেভেলের ক্ষেত্রে বস – কিন্তু ওই বসদের ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রশ্নে ‘সিটিং ডাক’ হওয়া ছাড়া উপায় নেই ।

শেষে ? স্বপ্নের BUET এ পজিশন আসল 1173rd ।

BUET এ পড়া হল না । ধুলিস্যাৎ হল একটা স্বপ্ন , হয়ত একে এড়ানো যেত গোল্ডেন পাওয়ার পর আগের ধারা ধরে রেখে পড়াশোনা চালিয়ে গেলেই ।
কাজেই – ভাইয়া & আপুরা , গোল্ডেন পেয়ে দয়া করে গা ভাসিয়ে দিও না । ব্রেইন কিন্তু বলবে ‘তোমার ধার কমিয়ে নিচ্ছ’ কিন্তু নিজেকে বোঝাতে চাবা ‘না – আমি আগের মতই আছি’ আসলে কিন্তু আগের মত থাকবা না । একটু বেশী জোর করে পড়া লাগবে তোমাদের কাল থেকে । কারণ আজ সেলিব্রেশনের মুড যেটা তৈরী হল সেটা ৭ দিনের আগে যাবে না – আর এই ৭ দিনে তোমাদের গতি কমে যাবে অনেক ... আজকের আগে যা ছিল তা থেকে অনেক কম ।
মনে রেখ – গোল্ডেন5 টা কেবল মাত্র ভর্তিযুদ্ধে লড়াই-এর টিকেট । তোমরা রিং-এ ঢোকার টিকেট পেয়েছ । প্রাক – বাছাই পর্ব । এবার হবে আসল যুদ্ধ ।

কাজেই , পিস্তল – রাইফেল যা আছে রিলোড কর । মেকানিজমে তেল দাও ।
ম্যাগাজিন ছুড়ে ফেলে দিও না ।
বেস্ট অফ লাক ।

~~২য় শ্রেণীঃ গোল্ডেন / স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি-পরীক্ষার যোগ্যতা অর্জনে সদ্য ব্যর্থ সেমি-হতাশ,সেমি ক্ষিপ্ত জনতা – ‘কি হইল এইটা’ স্টেটে আছে । ~~

কি হইল স্টেটেই তো থাকবা ! তবে চিন্তাটা উলটে নিতে হবে । অনেকটা ‘গ্লাসের অর্ধেক খালি !!’ আর , ‘গ্লাসের অর্ধেক ভর্তি !!’ এই দুইটি চিন্তাই যেমন সঠিক ।
যেহেতু, যেটা হয়ে গেছে সেটা পালটানো যাচ্ছে না – ‘কি হইতে পারে’ স্টেটে নিজেকে সুইচ করে নাও ।

এক –
BUET / ইঞ্জিনিয়ারিং বা যে লক্ষ্য ছিল [যার আশা বিলীন হল মাত্র] তার আশা একেবারেই ছেড়ে দেওয়া । লাগবে না আমার ইঞ্জিনিয়ারিং – আমার লাগবে ব্রাইট ক্যারিয়ার - অ্যাট অ্যানি কস্ট । ঢাকা ভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড় – ঠিকমত পড়লে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না । ম্যাথ – বায়োলজি ডিপার্টমেন্টেও বেশ কিছু ভাল ভাল সাবজেক্ট আছে । CSE আছে – যদিও না পড়াই উত্তম ওখানে ।
একই কথা খাটে অন্যান্য ভার্সিটিগুলোর জন্যও ।
যদিও – ঢাকা ভার্সিটির কথাই আলাদা। আর ওখানে পড়াটা অনেকের কাছেই BUET থেকেও বেশি আকাঙ্ক্ষার ।

আমার ভাই ছিল BUET EEE ’07 । ওর ছিল 3টায় A আর 3টায় A+ - যাকে বলে ঠেলে ঠুলে GPA 5 । তারপরেও BUET এ তার পজিশন আসল 75th . আজকের দুনিয়ায় BUET এ ওই রেজাল্টে পরীক্ষা দেওয়া যায় না - মানি - তাই বলে ভাল ভার্সিটিগুলোয় সেরকম রেজাল্ট করা যাবে না তাও কিন্তু না ! আমার ভাই বেচারার মাঝে মাঝেই আক্ষেপ হত ঢাকা ভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স পড়তে কেন চেষ্টা করল না ।
ভাইয়ার ফ্রেন্ড মাশরুক ভাইয়া , উনিও EEE ’07 । উনি ২০০ এর ভেতরে ছিলেন ঢাকা ভার্সিটিতে , BUET এ ১০০ এর মধ্যে । ঢাকা ভার্সিটিতে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার তার শখ ছিল । পরিবারের চাপে BUET বেছে নিতে হল তাকে । কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে EEE পড়তে হচ্ছে এই দুঃখ কখনই ভুলে উঠতে পারেন নি । ঠিকমত ক্লাস করতেন না – মাঝে মধ্যে বাসা থেকে বেড়িয়ে পড়তেন নিরুদ্দেশ যাত্রায় – জীবন নিয়ে অতিমাত্রায় হতাশা ছেয়ে ধরে তাঁকে ।
কাজেই – BUET –ই লাইফের সবকিছু – তা কিন্তু না !

অথবা – অন্য যে ইউনিভার্সিটির চিন্তাই তোমার স্বপ্নে থাকুক । সেটাই চূড়ান্ত লক্ষ্য না !
একটু শক্ত হও । আমরা মাত্র ১৮ – ১৯ বছর বয়েসী ! [আমিও 19 :P] আমাদের মনের জোর এত কম অবশ্যই না যে নতুন লক্ষ্য ঠিক করে নিতে পারব না !

ধাতস্ত হওয়ার জন্য ২৪ ঘন্টার বেশী সময় নিও না । যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলে – দ্রুত বায়োলজী পড়া শুরু কর ।
আর মানসিকতা পালটে ওইসব ইউনিভার্সিটি মুছে ফেল । নতুন লক্ষ্য সৃষ্টি কর - তোমার রেজাল্ট যেসব ভার্সিটিতে তোমাকে অ্যাপ্রুভ করছে – সেগুলোর মধ্যে সর্বোত্তম ইউনিভার্সিটিকে ।

পড়া যাতে হতাশায় না কমে যায় । তাই বলে মাথা গরম করে উলটা-পাল্টা পড় না । ঠান্ডা মাথায় পড় । যা যা পড়া লাগবে ভালমত তাতেই বেশি সময় আর গুলোতে কম সময় দাও ।
বেশি পড়ায় কোন ভাল হয় না – ইফেক্টিভলি পড়ায় তোমার উপকার হবে । সাফল্য আসবে ।

‘শেষ বলে কিছু নেই
সে শুধু শুরুর আরেক রং ’
- চমক হাসান ভাই-এর গান মনে পড়েই যায় ।

তোমার নতুন লক্ষ্যে যুদ্ধ কেবল শুরু কিন্তু !! ভেঙ্গে পড়ার / থেমে যাওয়ার মানসিকতা নিয়ে যাতে ১ টা দিনও সময় নষ্ট না হয় । !!

পিক আপ দ্য রাইট গিয়ারস ! দ্য ওয়্যার ইজ অ্যাবাউট টু বিগিন !!

দুই –
BUET আমার আর আমি BUET এর ! – চিন্তাশীল জনতা । অথবা কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি [সে যেটাই হোক] এর জন্য ‘পাগলা’ জনতা ।
তোমাদের হাতে একটাই কার্ড আছে ।

সামনের বছর আবার HSC পরীক্ষা দেওয়া ।

জানি – মেনে নেওয়া কঠিন । কিন্তু বাস্তবতা – নির্মম বা আর যাই বল না কেন – এটাই ।
মানুষের জীবন আল্লাহ দিলে এখনও স্বাভাবিক পর্যায়ে ৬০ বছরের [অ্যাভারেজ] । তোমার ৪০ বছর শান্তির জন্য অবশ্যই ১ বছরের আত্মত্যাগ খুব একটা গুরুতর কিছু না !
যদিও মুখে বলতে বা এভাবে ভাবতে সোজা মনে হলেও যে বেচারা/বেচারীকে একটি একটি করে দিন গুনতে হচ্ছে তার জন্য এটা যে কত বড় মানসিক চাপ – সে কেবল ভুক্তোভোগী-ই বোঝে ।

হ্যাঁ – এটা তোমার শেষ সুযোগ – আর এই দফায় কোন ভুল করা যাবে না – কথা সত্য । কিন্তু এটা বলে নিজেকে স্বান্তনা দিতে পার – “তবুও এটা একটা সুযোগ তো । এইবার খাইছি তোমাকে HSC – ঊড়ায়া দিব সবকিছু নেক্সট ইয়ার”
এতটুকু যদি করতে পার – পেয়ে যাবে স্বপ্নের ইউনিভার্সিটিকে ।

গ্যারান্টীড !

তবে তোমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলে কাল থেকেই পড়া শুরু করার কোন দরকার নেই ।
ঈদটা পর্যন্ত বই না ছুলে !
একটু ফ্রেশ হয়ে নেওয়ার চেষ্টা কর পড়াশোনার বাইরে থেকে ।
ঈদটা গেলেই কোপাবা ।
কাজে দিবে – ব্রেইন টনিকের মত ।
নতুন উদ্যম পাবে ।
মজা নিচ্ছি না – আসলেই !! দেখো !


~~৩য় শ্রেণীঃ এক বা একাধিক বিষয়ে F গ্রেড দেখে সদ্য বর্জ্রাহত জনতা – ‘আমারে কেউ মাইরা লা’ স্টেট ~~

এটা তোমার জীবনের সবচেয়ে বিভ্রান্তিকর সময় – এই কথা যে অস্বীকার করবে নগদে তার দুই গালে দুইটা বসায়া দিবা ।
সিনিয়র জুনিয়র দেখবা না । হুম ?

তোমার পরিণতি ৩ ধরণের –
১। ছাদ-টাদ থেকে লাফ মেরে নিজেকে শেষ করে ফেলা । ধুর - রাখলাম না ‘ইয়ের’ জীবন ।
২। ‘আমি কি?আমাকে দিয়ে কিছুই হবে না’ টাইপ চিন্তাভাবনা করে বাকি জীবনে আসলেই কিছু না অ্যাচিভ করে হতাশায় জীবন্মৃত হয়ে থাকতে পার ।
৩। সব হতাশার বিরুদ্ধে মনের কোণায় কোণায় জমে থাকা প্রতিটি বিন্দু মানসিক শক্তি একত্র করে এই বিভ্রান্তিকর দশা থেকে বেরিয়ে এসে সঠিক প্ল্যানের ওপর চলা । বাকি জীবনে এতকিছু অর্জন করবে তুমি – একসময় হেসে উঠবে আজকের কথা ভেবে ।

আশা করি প্রত্যেকেই চাও ৩ নং পথ বেছে নিতে ।
তবে কথা হল – কি সেই সঠিক প্ল্যান ? নিশ্চয় – ‘HSC দিয়ে কি পাইলাম ! সবছেড়ে ছুড়ে জার্মানী যামু গা’ টাইপ চিন্তা কোন কাজে আসবে না ।

জার্মানী যাবা – যাবা না কেন ?
সামনের বছর HSC দিয়ে , স্বদেশের মাটি থেকে ব্যাচেলর অফ সাইন্স ডিগ্রী নিয়ে জার্মানী যাবা মাস্টার্স করতে । তারপর তোমাকে PhD করতে হবে না ?
তোমার জন্য এসব নয় - ভাবছ তো ? মোটেই না !
মনের প্রতি কোণে জমে থাকা শক্তি একত্রিত কর !

সামনের বছর HSC দিয়ে উড়াতে হবে ! অনেক কাজ বাকি । তোমার অবসর ভাবছ !? আরে নাহ !

আমার অভিজ্ঞতা [হ্যাঁ বাবা , ফেইলের অভিজ্ঞতা , নিজের] :

ক্লাস 9 , 1st টার্ম পরীক্ষা ।
নতুন ডেক্সটপ পেয়েছি গত বছর নভেম্বরের ২৯ তারিখ ।
১৯৯৮-২০০৩ বয়েসকালীন প্রথম ডেক্সটপ নষ্ট হয়ে যাওয়ার পর থেকে PC-hungry ছিলাম । কাজেই নতুনটাকে পেয়ে শুষে খাচ্ছিলাম ওটাকে ।
একদম মে চলে এসেছে পরের বছরের খেয়ালই নাই !
উড়াধুরা গেমিং-এই দিন যায় – পড়াশোনার সময় কোথায় বাবা !

ফিজিক্স পরীক্ষা দিয়ে রাতে বই দেখেই বুঝলাম খুব বেশি হলে ১০ পাচ্ছি ৫০ এ ।
পাস নম্বর ১৪ ।
তাও মিরাকলের আশায় থাকলাম ।
রেজাল্ট দিল ।
ফিজিক্সে ১০ না – ৮ পেয়েছি । সুন্দর করে লাল কালি দিয়ে একটা ৮ লেখা ।
খোদ শয়তানের মত লাগল ওটাকে ।
ক্লাস এইটে এ আমি ছিলাম স্কুলে 4th । নাইনের ফার্স্ট টার্মের রেজাল্ট দিতেই নিজেকে খুঁজে পেলাম আস্তাকুড়ে ।

বুঝলাম – আমার কাহিনী এখানেই শেষ ... আর কোনদিন কিছু হবে না আমাকে দিয়ে ।
শুধু ফিজিক্স-ই তো না – আর সাবজেক্টগুলোর ২টায় B , ১টায় A আরগুলোয় A- ... নাও ঠেলা !

ফিজিক্সের ফারুক স্যার প্রথম ক্লাসেই বললেন, ‘কেউ কি ফিজিক্সে ফেইল করেছ?’
গোটা ক্লাসে আমি একা দাঁড়ালাম । এইটে বৃত্তি কোচিং এ প্রথম ১০ জনকে আলাদা করে কেয়ার দেওয়া হত । স্যার আমাদের বিজ্ঞান নিতেন ।
তবে আমি দাঁড়ানোর পর মনে হল না স্যারের আগের কথা মনে আছে ।
একজন ফেইল করলে আগে সে কি ছিল বা তার কি করার সামর্থ্য আছে – সেটার দিকে কেউ নজরটাও দেয় না !
এভাবে সবার কাছে অবহেলিত হতে হতে সে নিজেও ভাবে ‘আমি এরকমই – এতটুকুই তো আমার দৌড়’

যা হোক – আমি একা দাঁড়ালাম গোটা ক্লাসে । স্যার আমাকে সবার সামনে নিয়ে গেলেন ।
মহাকর্ষীয় ধ্রুবকের মান জানতে চাইলেন ।
বললাম ।
একক জানতে চাইলেন ।
ভুল বললাম ।
‘শুনেছ একক কি বলেছে ?’ গোটা ক্লাসের উদ্দেশ্যে বলে উঠলেন তিনি উচ্চস্বরে । মুখে এক চিলতে হাসি । ‘নিউটন বলেছে’
কি খুশী উনি ।

দাঁতে দাঁত চেপে ফিরে আসলাম নিজের সীটে । বুঝতে পারছিলাম – আমার দশা অতি করুণ ।
মাথায় কিছুই নাই ।
তাই বলে সেটা ভরে নিতে তো কেউ মানা করেনি আমাকে ।
এর আগে প্রতিদিনই রাস্তায় পার হতে হতে ভাবতাম কোন গাড়ি কেন আমাকে চাপা দেয় না !
আত্মহত্যা করলে চিরস্থায়ী জাহান্নাম – এইটুকুই আমাকে বিরত রাখল ।

ভাইয়া নটর ডেম কলেজে ভর্তি হওয়ার পর আম্মু,আমি আর ছোট ভাই ঢাকায় থাকি ।
আব্বু একা একা কষ্ট করে থাকে ব্রাক্ষণবাড়ীয়া । ZFCL এ ।
তখন ভাইয়া বুয়েটে ।

আব্বু আম্মুকে ফোন করে বলল , ‘তোমরা চলে আস । ঢাকায় থাকার দরকার নাই । ছেলের অবস্থা দেখেছ !! আরেকটাকে বল BUET হলে সীট নিতে । ’
না – কোথাও সাপোর্ট নেই । কেউ বলার নেই ‘তুমি পারবে।’ । ফ্যামিলির আমার ওপর বিশ্বাস নেই । ফিজিক্সের ফারুক স্যার তো রেগুলার আমাকে ক্লাসে দাঁড় করায় । ক্লাসমেটরা সামনাসামনি সহানুভূতি দেখায় – অনেকে আবার পিছে হাসে ...

আগে তো একদমই পড়তাম না । এখন মাঝে মাঝে পড়ি ।
সেদিন এক বাসার সামনে জমা করে রাখা ইটে ঘুষি মারলাম । 2nD টার্ম পরীক্ষার আর মাত্র ২ দিন বাকি ।
ইটস নাউ ... অর নেভার । কারণ যদি দ্বিতীয় বার আমার আরেকটা ফেইল আসে – আর আমাকে দিয়ে কিছুই হবে না ।

ফলাফল – 2nd Term এ ফিজিক্সে ৫০ এ ৪৬ পেলাম । ৯টার মধ্যে ৮টায় A+ , ম্যাথে ৯৯ , ১০০তে । যা ক্লাস থ্রির পর প্রথম পেলাম ।
বুঝলাম – শেষ বলে কিছু নেই ... আসলেই , এটা শুরুর-ই আরেক নাম ।
ও ! ক্লাস নাইনে 1st Term এর অস্বাভাবিক বাজে রেজাল্টের পরও ক্লাস টেনে ঊঠি 3rd পজিশনে থেকে ।
হয়ত স্কুলের টার্ম পরীক্ষার কাছে HSC কিছুই না । কিন্তু – আমি নিজেকে দিয়ে অনুভব করি – ট্রাস্ট মি ! ঘুরে দাঁড়াতে পারবে তোমরা ।

বি রেডী !!
সামনের একটা বছর বেশ ব্যস্ততায় যাবে তোমাদের ।
HSC দিতে হবে , যারা আজ তোমাকে নিয়ে মজা করে তাদের মুখ চিরতরে বন্ধ করে দিতে হবে ...
পারবে তুমি – আমি বিশ্বাস করি ।
_________________________________
সবশেষে – প্রত্যেক শ্রেণীকেই বলি – বেস্ট অফ লাক !
সামনে কঠিন সময় ।
কিন্তু আমরা পারব ।
আমাদের পারতেই হবে ।
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×