
যদি ঘুম ভেংগে আবার সকাল আসে
উঠে দেখি আমি জীবিত,
ঘর টা পাল্টে গেছে শুধু।
নেই আমার সেই প্রিয় অগোছালো রুম,
কিংবা জানালার বাহিরের শহর!
গোছানো চারপাশটা অপরিচিত দেয়ালে
চিনতে পারছি না নিজেকে আমি
ঘড়ির কাটা নিঃস্তব্ধ লেখা সময় অনন্তকাল...
কিছু বুঝে ওঠার গোচরেই কে জিজ্ঞেসিল আমাকে
তোমার রব কে...?
তাহলে কি আমার মৃত্যু হয়েছে?
আমি এখন ওপারে, যেখানে কোন দ্বিতীয় পঁচত্বপ্রাপ্তি নেই।
নেই কোন কাম্য-মরণ!
তবে কি করিব আমি অদ্য অভিপ্রায়?
হিসেবে যে বড্ড অজ্ঞ আমি পাপ পূন্যের খাতায়।
এইটুকুই, মাঙ্গিব ক্ষমাশীল ঈশ্বর ক্ষমা করে দিও
হতে পারে আমার এই প্রথম মৃত্যু
নিশি কিংবা এই ফেলা শেষ নিশ্বাসটায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

