শচীনের শেষ সুযোগ
২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট শচীনকে অনেক কিছুই দিয়েছে _ঐশ্বর্য, যশ, খ্যাতি, সম্মান। তিনিও কি ক্রিকেটকে কম দিয়েছেন? লিটল মাস্টার তার জীবনের ২২টি বসন্ত কাটিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। সৃষ্টি করেছেন নতুন ইতিহাস। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এক ইনিংসে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। টেস্ট ও ওয়ানডে মিলে ৩২,৩২১ রানের মালিক তিনি। ৯৭টি সেঞ্চুরিও রয়েছে তার। এই ৩৭ বছর বয়সেও দুর্দান্ত দাপটের সঙ্গে একের পর এক রেকর্ড তৈরি করে চলেছেন। তারপরেও কী যেন এক অপূর্ণতা তাড়িয়ে বেড়ায় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারকে। নিশ্চয়ই সেটা বিশ্বকাপ। ইতোমধ্যেই পাঁচটি বিশ্বকাপও খেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটের অধিকাংশ রেকর্ডের মালিক শচীন, বিশ্বকাপেও খেলেছেন দুর্দান্ত। কিন্তু এখনো শিরোপার স্বাদ পাননি। এই যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে লিটল মাস্টারকে। শচীন টেন্ডুলকারের বিশ্বকাপ অভিষেক ঘটে ১৯৯২ সালে। ওয়ানডে খেলার মতো বয়স হয়নি বলে তখন অনেকেই বিরোধিতা করেছিলেন। কিন্তু আজহার উদ্দীনের দলে ঠিকই জায়গা করে নিলেন লিটল মাস্টার। ৪৭ দশমিক ১৭ গড়ে ২৮৩ রান করে সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখালেন। তিন হাফ সেঞ্চুরির পাশাপাশি মহা মূল্যবান দুটি উইকেটও নিয়েছেন। বিশেষ করে পাকিস্তানের আমির সোহেলের আউটটির কথা অনেকদিন মনে রাখবেন ক্রিকেটামোদীরা। তাছাড়া শচীনের দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে সেই বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিল ভারত।
Read More>>>>
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন