somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক পিশাচের কথা থেকে/ ইমরোজ আহমদ

০৩ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হবার পর তৎকালীন পাকিস্তানি জেনারেলরা স্মৃতিচারণমূলক বই বের করেছেন। এই বইগুলো বের করার পেছনে মূল কারণ ছিল, পাকিস্তানের জনগণকে জানানো আসলে ৭১ সালে কী হয়েছিল। আর তখন এই সব জেনারেলদের ভূমিকাই বা কী ছিল। কিন্তু যে ব্যাপারটি দুঃখজনক তাহল সব জেনারেলই চেষ্টা করেছেন নিজেকে সেভ সাইডে রাখতে। একেকজন একেক জনের ঘাড়ে দোষ চাপিয়ে কাজ সেড়েছেন।

সব থেকে কষ্টকর কথা হচ্ছে এই সমস্ত বইয়ে পাকিস্তানিরা যে গণহত্যা চালিয়েছিল তাকে হালাল করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে সরাসরি যে সরকারে তখন নাকি একশানে যাওয়া ছাড়া কোন উপায় ছিল না। এটা কী ধরণের সাফাই গাওয়া আমি আজও বুঝলাম না। মানুষকে মেরে ফেলে কোনদিন কোন সমাধান হয়না। আর এটাই যদি শেষ উপায় হিসেবে বিবেচ্য হয় তাহলে মনে করতে হবে ৭১ সালে আসলে আইয়ামে জাহেলিয়াত কায়েম করতে চেয়েছিল তৎকালীন পাকিস্তানি সরকার।

নিজেদেরকে সেভ সাইডে রাখতে গিয়ে ইতিহাসের বারোটা বাজিয়েছেন জেনারেলরা। এমনই নমুনা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি।

জেনারেল রাও ফরমান আলীর বই, "How Pakistan Got Divided".

সেখানে তিনি ২৬শে মার্চের প্রথম প্রহরের কথা উল্লেখ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা সম্পর্কে তিনি কী বলেছেন দেখুন,

"When does a student cease to be a student? The answer that a student ceases to be a student when he carries arms should clear the army of the charge; all those who were killed were carrying arms, had refused to stop firing and accept order to surrender."

যে রিকসাআলার লাশ আমরা দেখি ছবিতে, যে ছাত্রদের লাশ আমরা দেখি ছবিতে রাও ফরমান আলী তাদের কাছ থেকে ঠিক কতটা অস্ত্র উদ্ধার করেছেন? যদি অস্ত্র তাদের কাছে থেকেই থাকে তাহলে আন্তর্জাতিক মিডিয়ার কাছে তা প্রকাশ করলেন না কেন? পাকিস্তানের সরকার তখন তো দেশে কোন সমস্যা নাই বলে তোলপাড় করছিলেন। এই বিদেশী সাংবাদিক আনছেন, হোটেলে মদ খাওয়াচ্ছেন। তারা রিপোর্ট করছে পূর্ব পাকিস্তানে কিছুই হচ্ছে না। তাহলে যে হাজার হাজার লোক ২৬শে মার্চ প্রথম প্রহরে মারা গ্যাল তাদের কাছে তো হাজার হাজার হাজার অস্ত্র থাকার কথা জেনারেল রাওয়ের কথা মত। কই? এইখানে কোন প্রমাণ রাও ফরমান আলী দিতে পারলেন না।

অন্যদিকে সিভিল সার্ভেন্ট তদানিন্তন হাসান জহির তার বই, দ্যা সেপারেশন অফ ইস্ট পাকিস্তান-এ বলেছেন,

Major General Rao Forman Ali was the executor of Dhaka part of operation "Searchlight". He succeeded is ,"Shock action" by concentrated and indiscrimination firing on target areas".

অর্থাৎ রাও ফরমান আলী ছিলেন অপারেশন সার্চ লাইটের মূলহোতা।

অথচ নিজেকে বাঁচাতে তিনি কী চরম মিথ্যাচার করেছেন। সেনাবাহিনী কখনও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়ায়? এটা কেমন বিচার?

তথ্য সূত্র: How Pakistan Got Divided এর বাংলা অনুবাদ বাংলাদেশের জন্ম থেকে। যার ভূমিকা লিখেছেন: মুনতাসীর মামুন।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×