চট্টগ্রাম জামায়াত নেতা শাহজাহান চৌধুরী বলেন
" রক্তের বদলে রক্ত চাই "
এই সব কি ইসলাম এর কথা ???????????????????????
আমরা জানি আমাদের মহানবী হযরত মোহাম্মদ (দ.) যাকে ইহজগতের মানুষ শেষ নবী হিসেবে জানে, তিনি ইসলাম ধর্মের প্রচার করতে গিয়ে অনেক নির্যাতন সহ্য করেছেন, এমনকি কাফেরদের অত্যাচারে তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। পবিত্র কোরআন মজিদের তিন নম্বর পারায় সুরা বাকারায় বলা হয়েছে ‘লা ইক্রাহা ফিদ দীন’ অর্থাৎ ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এছাড়া হাদিসে উল্লেখ আছে ধর্ম নিয়ে অনৈক্য বা হানাহানি করতে নেই।
কিন্তু আজ যা দেখা যাচ্ছে তা হলো রাসুল করিমের (দ) নির্দেশের বিপরীত। অর্থাৎ মানুষকে ভালবাসার পরিবর্তে তাদের ওপর জুলুম করা হচ্ছে এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরিবর্তে তার বিপরীত কর্মকা-ে তারা লিপ্ত। তারা শুধু ক্ষমতার লোভে মানুষ খুন করছে, যা ইসলামের ঐতিহ্যের বিপরীত।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



