somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ এলিয়েন

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ এলিয়েন
by:Delowar H Minhaz
★★★
সময়টা যেনো থমকে গিয়েছিলো,স্নায়ুতন্ত্রে অস্বাভাবিক গতি,
প্রতিটি নিউরনে নিউরনে সংঘর্ষ,বদলে যাচ্ছে চারপাশের প্রকৃতি।
হঠাৎ,
সময়স্রোতের বিপরীতে ধেঁয়ে চলি,
পাশ কাটিয়ে প্রতিটা সময় অলিগলি,
নদীস্রোতের মতো বয়ে যায় ফেলে আসা দিনগুলি,
উঠে আসি সম্পূর্ণ নতুন এক পৃথিবীতে,
অবকাঠামো আর উপাদানগত পার্থক্য নেই কোনো,
আমি আর যেনো নেই আমার সত্ত্বাতে,
প্রতিটি মানুষ রুপান্তরিত হয়েছে একেকটি এলিয়েনে।
★★★
কি করে এই হঠাৎ রুপান্তর?
ফেলে রেখে এই প্রশ্ন অবান্তর,
অবাক চোখে চেয়ে চেয়ে দেখি প্রতিটি এলিয়েন,
আশ্চর্য ধীরগতিতে চলছে সময় যানবাহন।।
নচেৎ,
তবে কি মানুষগুলো হয়ে উঠেছে অত্যন্ত অলস?
শুঁয়োপোকার মতো ঘৃন্যভঙ্গিতে ঘাঁড় বাকাচ্ছে ধীরেধীরে,
নাকি সময়টাও হয়ে গেছে মানুষের বশ?
ইচ্ছে করলেই তারা এখন ঘুরে বেড়াতে পারে সময়সুড়ঙ্গের অভ্যন্তরে?
হঠাৎই,আবার অস্বাভাবিক গতি!
ধেঁয়ে চলি সামনে নাকি পেছনে?
তবে নয়তো,উদ্ভট কোনো কল্পনাপটুর মস্তিষ্কবিকৃতি!
নাকি,আমিই রূপান্তরিত এক এলিয়েন?
যে ঘুরে বেড়ায় প্রতিটি গ্রহ থেকে গ্রহাণুতে!!
★★★
আবার ফিরে আসি পূর্বনির্ধারিত স্থানে,
যেইখানে প্রথম শুরু হয়েছিলো সময় রুপান্তর!
চেয়ে দেখি চারিপাশ,আগের মতোই স্বাভাবিক!
তবে,ভাবতে পারিনা সঠিক অবস্থান যার পরিবর্তন আগমন-প্রস্থানে,
যদি সম্ভব হতো!সময় পরিভ্রমণ!!যাওয়া-আসা পূর্বাপর!!!
আমি কি এলিয়েন কোনো নাকি মানুষ স্বাভাবিক!
দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে থাকি :p
★★★
এর মাঝে হারিয়ে যায় জীবনপাতার প্রতিটি লেখা,
এসে দাঁড়াই শেষ পাতায়,অনেক কিছুই হয়নি দেখা,
না পাওয়ার ব্যথাটুকু লুকিয়ে রাখি,
আবারও সেই ভোঁতা অনুভূতি!
যা অনেক আগে হয়েছিলো কিছু সময়কাল,
তবে,ক্ষুদ্রাতীত দিয়েছিলো মহাকাল পরিব্যাপ্তি,
ক্ষুদ্রতর সময় সেইখানে বৃহত্তর মহাকাল,
আর,আমি সময় পরিভ্রামক হঠাৎ এলিয়েন।।
অনেককাল পরে মানবশরীর থেকে চিরমুক্তি,
"মানব বড় আশ্চর্য!"যারা আবেগতাড়িত!!
ভালোবাসায় সিক্ত হয় সামান্যতেই,অসম্ভূত যুক্তি,
তবু,তাদের বিচিত্রানুভূতি আর বৈচিত্র্যাক আবেগঋত
★★★
গবেষণা সম্পন্ন হয়নি,আর সামান্যতেই আটকে যাচ্ছিলাম আবেগবন্ধনে,
তাহলে সম্ভব হতোনা সময়পরিভ্রমণ,
পুনঃরূপান্তর হঠাৎ এলিয়েনে,
মানুষ অদ্ভুত আবেগতাড়িত জীব যার বিশ্লেষনিক রূপ নেই,
হিংস্র,সহিংস,কুটিল আবার প্রেমপ্রীতি,সৌহার্দ্যপূর্ণ,
অবিশ্বাস,প্রতারণা,শঠতা আবার
কর্মনিষ্ঠ আর বিশ্বাসে পরিপূর্ণ।
তবুও,কি বিচিত্র তাদের মৈত্রীর বন্ধন
পর্যবেক্ষণ ব্যতীত বুঝার উপায় নেই!
★★★
হালকা আলোয় চোখ মেললাম আঁধিয়ারা ছায়াদেহ,
যেনো অপচ্ছায়া আমার মাঝে ভর করেছে কোনো এক,
যাচ্ছি আমি তলিয়ে গ্যালাক্টিক শক্তিতে,হচ্ছি অপাংক্তেয়,
এ যেনো রূপায়িত কোনো অসীম বাস্তবতা আরেক,
আমি মানবরূপে নেই আর!
আমি অস্তিত্বহীন এক ভিন্নসত্ত্বা জীবন্মৃত ইলম্ফ,
ভালো থেকো মানুষেরা দেখা হবে কি আবার!
হয়তো আসবো ফের শক্তদেহী আর্থোপ্রোডায় কোনো হিমোসিলম্ফ
বহন করবো ধমনীতে,
আমি আবারও মানব ভালোবেসে আসতে চাই নশ্বর পৃথিবীতে।

(13-15th February,2015)
(ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৫ রাত ৮:৪৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×