somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট দলকে দিবে কড়া নিরাপত্তা তাতেই সন্তুষ্ট আমাদের বিসিবি কর্মকর্তাবৃন্দ অথচ আজকেও কড়া নিরাপত্তার মধ্যে মারা গেলেন পাক মন্ত্রী

২৩ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে অথচ উপর্যুপরি বোমা হামলা, আত্মঘাতি হামলা এবং জঙ্গিবাদের জন্য বিশ্বের কোন দলই পাকিস্তানে খেলতে যেতে যাচ্ছেনা। অনেকদিন হয় পাকিস্তানে কোন আন্তর্জাতিক ম্যাচ হচ্ছেনা। সেজন্য ক্রিকেট বিশ্বের কোনও দোষ নেই। দোষটা তাদের নিজেদের, জঙ্গিবাদ, রাজনৈতিক অস্থিরতা,নিরাপত্তা দানে সরকারের ক্রমাগত ব্যর্থতা এর জন্য দায়ী।আর তাই ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বারণ করে দিয়েছে পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নয়। ক্রিকেট বিশ্বে ক্রমাগত পাকিস্তান একটি মৃত্যু হাতিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সেজন্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেট কে বাঁচিয়ে রাখার স্বার্থে নিরপেক্ষ ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছে। যদিও এটা পাকিস্তানের ঘরের কথা এটা নিয়ে অযৌক্তিক মাথা ঘামানোর মত এত সময় আমাদের নেই, কিন্তু আমি যে বিষয়ে বলতে পারি তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে খেলতে হলে তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলার আয়োজন করছে না কেন ? রহস্যটা কী ? নাকি বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমান বিশ্বের অন্যান্য ক্রিকেট টিমের চেয়ে খানিকটা দুর্বল বলে ? আমাদেরকে কি জন্য মৃত্যুর পরোয়ানা সাথে নিয়ে খেলতে যেতে হবে পাকিস্তানে। পাকিস্তানিদের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমাদের সাবেক বিসিবি সভাপতি পাকিস্তান ঘুরে এসে বললেন পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভাল তারা কড়া নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।
পাকিস্তানের কড়া নিরাপত্তা ব্যবস্থা একটা হাস্য কর নিরাপত্তা ব্যবস্থা । যারা নিরাপত্তা দিবে সেই আর্মি দের ক্যাম্পে, পুলিশদের ক্যাম্পে জঙ্গিরা হামলা করে অস্ত্র কেড়ে নিয়ে আসতেছে। আর ওরা দিবে নিরাপত্তা =p~ । শ্রীলংকা ক্রিকেট দলের উপর জঙ্গী হামলার পূর্বেও পাকিস্তান শ্রীলঙ্কাকে নিরাপত্তার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা প্রদান করেছিল। তবে বাস্তবতার চিত্রটি ভয়ংকর বলেই শ্রীলংকা ক্রিকেট দল জঙ্গী হামলার মুখোমুখি হয়েছিল। এই ঘটনার পর থেকে ক্রিকেট বিশ্বের কোন দলই ক্রিকেটারদের জীবনকে হুমকীর মুখে রেখে পাকিস্তান সফরে রাজী হয় নাই। কেউ সামান্যতম আগ্রহ প্রকাশ করে নাই। বরঞ্চ পাকিস্তান শারজায় খেলা আয়োজন করতে বাধ্য হয়েছে। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাবৃন্দ পাকিস্তান সফরের বিষয়ে বড় উচাটন হয়ে আছেন। এই সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা থাক বা না থাক, বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিরাপত্তার বিষয়ে মানসিক চাপের মধ্যে থাকুক বা না থাকুক, এই সফরের মাঝে ক্রিকেট কূটনীতি ও জাতীয় স্বার্থের বিষয়টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না থাকুক, তাঁতে সাবেক এবং বর্তমান সভাপতির কিছুই যায় আসেনা।
পাকিস্তানের কড়া নিরাপত্তার বিষয়ে জানতে হলে অতীত ঘাটার দরকার নাই। তার জন্য আজকের তাজা খবরটি একবার ভাল করে পড়ুন তারপর বলুন পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভাল। আমাদের ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যাবে। সকলের পড়ার জন্য আজকের প্রথম আলোতে ছাপানো লেখাটি এখানে দিলাম-
সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া সত্ত্বেও পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী বশির আহমেদ বিলাওরের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকার অনলাইন আজ রোববার এ তথ্য জানিয়েছে। ফলে পাকিস্তানে নিরাপত্তাব্যবস্থার বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কিসাখাওয়ানি বাজারের কাছে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) এক সভায় গতকাল আত্মঘাতী হামলা চালানো হয়। এতে প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী বশির আহমেদ বিলাওরসহ আটজন নিহত ও ১৭ জন আহত হন।
হামলায় বশির আহমেদ বিলাওর গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিদের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত সহকারীও আছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিন্দা ও শোক জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ আজ রোববার পাকিস্তানে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমরান শহীদ দাবি করেছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের কিসাখাওয়ানি বাজারের কাছে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) রাজনৈতিক সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলে আত্মঘাতী হামলাকারী এ ঘটনা ঘটাতে সক্ষম হন।
নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, প্রায় ছয় কিলোগ্রাম বিস্ফোরক দিয়ে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে হামলাকারীর মাথা ও পা পাওয়া গেছে।
এদিকে দেশটির তথ্যমন্ত্রী কামার জামান কাইরা গতকাল শনিবার দেশবাসীর প্রতি নতুন উদ্যমে সন্ত্রাস মোকাবিলার আহ্বান জানিয়েছেন।
লিংক

শেষ কথা, পাকিস্তানে গিয়ে যদি বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে লাশ হয়ে ফেরত আসতে হয়ে কফিনে করে তাহলে এর দ্বায়ভার কে নিবে ? বিসিবি ? আইসিসির সহ সভাপতি ? প্রধানমন্ত্রী ? নাকি যার যার সন্তানরা জীবনের রিস্ক নিয়ে খেলতে যাচ্ছে তাদের বাবা-মায়েরা ? অবস্থার স্পষ্ট ব্যাখ্যা চাই। তারপরে বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানো হোক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×