somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে হাত ধরে চোখ বুঁজে চলা যায় প্রশান্তি থাকে আত্নায় আর শান্ততে সাঁতার কাটা যায়

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোধ ও বুদ্ধির সঙ্গে দায়িত্বশীলতার অনুভূতি জাগে দাম্পত্য জীবনে। এই জীবনে প্রতিটি মানুষের কর্মদক্ষতার সর্বোচ্চ স্বীকৃতি পাওয়া, তা ভোগ করা এবং কর্তব্য পালনেরও সুযোগ আসে। জীবনের এই মোক্ষম সময়ে দরকার হয় একজন উপযুক্ত সঙ্গীর। যার সঙ্গে জীবনের সুখ-দুঃখের প্রতিটি মুহূর্ত পার করা যায়, বিশ্বস্ততার সঙ্গে হাত ধরে পথ চলা যায় চোখ বুঁজে। এমন একটি মনের মানুষের সন্ধান পেতে সঙ্গীর আচরণের যে দিকগুলো অবশ্যই জানতে হবে তা হলো-

মনকে বিচার করা

রূপ সৌন্দর্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু জীবনে চলার পথে এর চেয়েও জরুরি একজন ভালো মনের মানুষ। কেননা দৈহিক সৌন্দর্যের কদর শুধু চোখে, আর মনের সৌন্দর্যের কদর থাকে হৃদয়ে। যে পুরুষ একজন নারীকে কেবল সৌন্দর্যের খাতিরে ভালোবাসেন, তিনি অপেক্ষাকৃত সুন্দরীকে পেলে বর্তমান সঙ্গীকে ভুলে যাবেন নিশ্চিত। তাই সেই পুরুষ উত্তম, যিনি দৈহিক সৌন্দর্যের বাইরে মানুষ হিসেবে আপনার মনকে প্রাধান্য দিতে জানেন। শুধু আপনাকে নয়, পারিপার্শ্বিক অন্যান্যকে তিনি কতোটা গুরুত্ব দেন সেটা দেখলেও আপনার আন্দাজ করতে সুবিধা হবে।

সম্পর্কের সত্যতায় বিশ্বাসী

বাস্তবে এবং আবেগে সোজা সাপটা মানুষগুলো সঙ্গী হিসেবে খুবই ভালো হয়। আপনাকে সবার সামনে সম্মান দিতে কোনো কুণ্ঠা থাকে না তার। নিজের সব বিষয়ে গুরুত্বের সঙ্গেই আপনাকে নিয়ে আলোচনা করেন। সহধর্মীনী করে আপনার স্থান থাকে ওপরে, যা সবার সামনে এবং আড়ালে সমান থাকে।

মনের ভেতর বাহির এক

সম্পর্কের ক্ষেত্রে যে পুরুষ কথায় এবং কাজে সৎ থাকতে ভালোবাসেন, তারা অন্তত প্রতারক নন। তার ভালোবাসার সহজ প্রকাশ থাকে। মনে জমা থাকে না কোনো ক্ষোভ, যা বলার সামনেই বলে দেন। এমন পুরুষ পেলে চোখ বুঁজে কাটিয়ে দিন জীবনের শেষ পর্যন্ত।

ভালোবাসার অস্তিত্ব শিকার

অনেকেই আছেন, যারা নিজের প্রেমিকা বা স্ত্রীকে আত্মীয় বা বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে লজ্জা পান, বা ইচ্ছা করেই এটা করেন। এই ধরণের পুরুষের সম্পূর্ণ বিপরীত মানুষটাই আসলে স্বামী বা প্রেমিক হিসাবে আদর্শ। যিনি নিজের স্ত্রী বা প্রেমিকাকে কারো সাথে পরিচয় করিয়ে দিতে বা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করতে লজ্জিত বোধ করেন না।

পরিবারই তার সুখের ঠিকানা

যে পুরুষের সুখের একমাত্র ঠিকানা তার পরিবার অর্থাৎ স্ত্রী, পরিজন ও সন্তানকে ঘিরে। যে পুরুষ সুখ বলতে বোঝেন সবাইকে নিয়ে ভালো থাকা। সবকিছুর ওপরে যার কাছে স্ত্রী-সন্তান ও পরিবার, এমন পুরুষকে পেয়ে যে কোন নারী জীবনই ধন্য হতে পারে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

×