কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে সবাই চায়।শবাই কি পারে? না! সাফল্য কেবল কিছু কৌশল অবলম্বনের মাধ্যমেই পাওয়া সম্ভব।আর একটি কৌশল হল নিজেকে কাজের জন্য সর্বদা প্রস্তুত রাখা।আর তা সম্ভভ হবে তখনই যখন প্রয়োজনীয় পদক্ষেপগুলো আপনি জানবেন! কর্মদিবসগুলোতে নিজেকে তৈরি করার শীর্ষ পাঁচটি উপায় এখানে বললামঃ
১/আর অগ্রাহ্য করবেন নাঃ
খালি ইনবক্স- আপনার ই-মেইল এর ইনবক্সকে খালি করুন। আপনার ইনবক্সকে খালি করাই শুধু উদ্দেশ্য নয় বরং ইনবক্স এর সকল মেইল আপনি দেখেছেন কিনা সেটাও নিশ্চিত করা ও উদ্দেশ্য। সম্পূর্ণ ইনবক্স ঘাটাঘাটি করতে আপনার হয়তো কয়েক ঘণ্টা সময় লেগে যাবে।কিন্তু এটা আপনার সহায়ক হবে।আর এতে অনেক উপকারও হয়।আর ফলে অন্যান্য কাজও সহজ হয়ে যায়।নিজেকে আপনারা গুরুত্বপূর্ণ খবরাখবরের সাথে সংযুক্ত রাখতে পারবেন।
২/সব কিছু গুছিয়ে ফেলুনঃ
প্রতিটি দিনের শেষে, কাজের ঝুলি খালি করে ফেলুন।যতোটা সম্ভব আপনার টেবিলসহ পুরো কাজের স্থানটি গুছিয়ে আকর্ষণীয় করে তুলুন।তাহলেই আপনি আপনার কর্মস্থলে গিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন।
৩/মনের ভেতর কাজটি শেষ করার ইচ্ছা নিয়ে তা শুরু করুনঃ
সারা বছরের আপনার ব্যবসায়িক পরিকল্পনা ও লক্ষ্যের প্রতি গুরুত্ব দিয়ে কিছু সময় নিয়ে ভাবুন।আর ব্যবসায় আপনি যেমন ফলাফল চান, তার পেছনেই লক্ষ্য করে অবিরত লেগে থাকুন।আরও ভেবে দেখুন,যখন আপনি সত্যিই আপনার লক্ষ্যে পোঁছাবেন তখন আপনার অনুভূতি কেমন হবে!
৪/আজই লক্ষ্য করুনঃ
আপনার কাঙ্ক্ষিত চূড়ান্ত ফলাফলের উপর সর্বদাই লক্ষ্য রেখে আজই তা অর্জনের জন্য আবশ্যক কাজগুলোর তালিকা তৈরি করে ফেলুন।ভেবে দেখুন কোন কাজটি আগে করলে আপনার গন্তব্যে পৌঁছানো সহজ হবে।ভেবে দেখুন,আপনার কোন পদক্ষেপটি আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবে,আর কোনটি তা থেকে দূরে সরিয়ে দেবে?নিজের চিন্তা-ভাবনাকে প্রসারিত করুন আর গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তালিকা তৈরি করে দুপুরের খাবারের আগেই সেরে ফেলার চেষ্টা করুন।
৫/প্রতিদিনের অর্জিত সফলতার মূল্যায়নঃ
দিনের শেষে আপনার তিনটি ভালোভাবে সম্পন্ন করা কাজগুলো লিখে ফেলুন।এই সহজ ও গতিশীল কাজটি করার মাধ্যমে আপনি নিজেকে সফলতার মাপকাঠিতে মূল্যায়ন করতে পারবেন ও নিজের প্রতি বিশ্বাস করতে শুরু করবেন,যা আপনাকে আরও উদ্যমী করে তুলবে। আপনার কর্মস্থল ত্যাগ করার আগে পনের মিনিটের মত ভেবে নিজেকে আগামীদিন অনুরূপ সফলতা অর্জনের জন্য প্রস্তুত করে ফেলুন।এতে আপনি কাজে যেতে আরও উৎসাহ বোধ করবেন,আর একটি সফল দিন পেয়ে যাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



