বউ আজ সকালে বললো সে নাকি আমাকে নিয়ে ইন্টারেস্টিং একটা স্বপ্ন দেখেছে। আমি তো খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম কি স্বপ্ন। সে জানালো সে স্বপনে দেখেছে আমি ঢাকায় এসেছি, অনন্ত জলিলের সাথে সিনেমা করতে। শুটিং হচ্ছে, আমার রোল পুলিশ। আমি ভিলেনকে ধাওয়া করছি, আর আমার পেছনে পেছনে অনন্ত জলিল দৌড়াচ্ছে। আমি খুব জোরে দৌড়াচ্ছি আর অনন্ত জলিল নাকি পেছনে পড়ে যাচ্ছে। পরিচালক নাকি আমাকে আস্তে দৌড়াতে বলছে আর আমি উল্টো পরিচালককে বলছি পুলিশ কি আস্তে দৌড়ায় নাকি?......।
খুব আগ্রহ নিয়ে শোনা শুরু করেছিলাম। ভেবেছিলাম কোন রোমান্টিক স্বপ্ন হবে। ও মা, কিসের রোমান্স? অনন্ত জলিলের সাথে সিনেমা ! মেজাজটাই গরম হয়ে গেল।
পূনশ্চ: বউয়ের স্বপ্নে যেহেতু আমি ভিলেনের পেছনে জোরে দৌড়াচ্ছি, সেহেতু আমি নিশ্চয়ই ভালো চরিত্র। তাই বউকে জিজ্ঞাসা করলাম তার স্বপ্নে আমি কোন নায়িকা/সাইড নায়িকার সাথে নাচ-গান করেছি কি না?
অতঃপর আবহাওয়া পূর্বাভাসে ১০ নং মহাবিপদ সংকেত জারি করা হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


