somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে মহান রাজনীতিবিদ, নেতা-কর্মী, চেলা-চামুন্ডা ও সমর্থকগণ

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ। তিনপাশে ভারত, একপাশে মায়ানমার এবং দক্ষিনে বংগোপসাগর ঘেরা ছোট্ট একটি দেশ। না, এখানে যুক্তরাষ্ট্রকে আকর্ষন করার মত এমন আহামরি পরিমানের প্রাকৃতিক সম্পদ নেই যে যুক্তরাষ্ট্র ইরাক বা আফগানিস্তানে যে কারনে গনতন্ত্র এনেছে, সেই একই কারনে বাংলাদেশেও গনতন্ত্র আনবে না।

কক্সবাজার থেকে চীনের চেংদুর দুরত্ব ১৫৭৩ কিলোমিটার। টমাহক ক্রুজ মিসাইলের Block II TLAM-A সিরিজের সর্বোচ্চ দুরত্ব ২৫০০ কিলোমিটার। Block III TLAM-C এবং Block IV TLAM-E সিরিজের সর্বোচ্চ দুরত্ব ১৭০০ কিলোমিটার। জ্বী, আমি জানি আংকেল স্যাম তার দেশ থেকেই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে চীনে আঘাত হানতে পারে। সেটা তারা রাশিয়াকেও করতে পারে। তারপরেও রাশিয়ার চারপাশে ঘাঁটি গড়া থেকে তারা কিন্তু পিছপা হয়নি। তারা এটা করেছে মনস্তাত্বিক চাপ বজায় রাখার জন্য।

এই এলাকাতেও তাদের একটা ঘাঁটি হলে তাদের জন্য মন্দ হয় না। পাকিস্তান কখনোই যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে তাদের দেশের মাটি ব্যবহার করতে দেবে না। তারা আবার পারমানবিক শক্তিধর দেশ। জোর করে তাদের মাটি ব্যবহার করতে গেলে অনেক মূল্য পরিশোধ করতে হবে। আর ভারতের ক্ষেত্রেও একই বিষয়। পার্থক্য হলো ভারত জনসমর্থনের কারনে এ কাজটি হতে দেবেনা, কেননা যে সরকার যুক্তরাষ্ট্রকে ঘাঁটি গড়ার অনুমতি দেবে সেই সরকার আসলে পলিটিক্যাল সুইসাইড করবে। মায়ানমারের সাথে জোর করলেও খরচের হিসাব বেশী হতে পারে কেননা তাদের সরকার তাদের সামরিক বাহিনীর পেছনে বিশাল খরচ করে যাতে তারা কিছুটা জবাব দিতে পারে।

বাদ রইলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ আক্রমন করে বসে, তাহলে তাতে প্রকৃত বাধা দেওয়ার মত বন্ধুরাষ্ট্র কেউ কি আছে? যে কোন দেশের কথা চিন্তা করুন। অথবা যুক্তরাষ্ট্রের খরচের খাতা ভারী করার সক্ষমতা কি বাংলাদেশের আছে?

আবারো বলছি, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে যে কারনে গনতন্ত্র যে কারনে এনেছে সেই একই কারনে বাংলাদেশে গনতন্ত্র আনবে না। কিন্তু ইরাক, আফগানিস্তান ব্র‌ান্ডের গনতন্ত্র আনার ভূ-রাজনৈতিক স্বার্থ কিন্তু আংকেল স্যামদের এখানে নিহিত থাকতে পারে। আমাদের দেশে গনতন্ত্র এনে তারা ঠিকই একটি সামরিক ঘাঁটি গেড়ে বসতে পারেন।

হে মহান রাজনীতিবিদ, নেতা-কর্মী, চেলা-চামুন্ডা ও সমর্থকগণ, নিজেরা বসে ভালোভাবে সব ঠিক করে নিন। বর্তমান অবস্থাকে এখনই সামলান যাতে আমেরিকান গনতন্ত্র এদেশে হাজির না হয়ে পড়ে

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×