somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ মৃত্যুউপত্যকা, এ বাংলাস্হান আমার স্বপ্নের স্বদেশ নয়.............

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশকে নিয়ে আমি আর স্বপ্ন
দেখিনা।অভিজিত রায়ের মৃত্যু সব
স্বপ্নই ধুলিস্যাত করে দিয়েছে।
এদেশের রাজনৈতিক ও সামরিক সব
সরকারের আমলে মৌলবাদকে লালন
করা হয়েছে সযত্নে।এই গোষ্ঠিকে তুষ্ট
রাখতে সব সম্রাটেরাই ছিলেন
অতি উগ্রীব।৭১ এর মহান মুক্তিযুদ্ধের
মধ্যে দিয়ে ইসলামিক স্টেট অফ
পাকিস্তানের নাগপাশ ছিন্ন
করে যে পিপলস রিপাব্লিক অফ
বাংলাদেশের জন্ম হয়েছিল তা আজ
পরিণত হয়েছে বাঙলাস্তানে।
বাংলা হবে আফগান
শ্লোগানধারীরা আজ বড়
বেশী উৎফুল্ল।আর প্রগতিশীল
মুক্তমনা মানুষগুলো বড়
বেশী অসহায়,বড় বেশী আতংকিত।
চলতি পথে প্রতি মুহুর্তে আশংকা জাগে কখন
পেছন
থেকে ঘাড়ে এসে পড়ে ধারালো চাপাতির
আঘাত।
মৌলবাদের হুংকারের
কাছে রাষ্ট্রযন্ত্র হার
মেনে নিয়েছে বহু আগেই।দাউদ
হায়দার,তসলিমা নাসরীনরা দেশ
ছাড়তে বাধ্য হয়েছেন ।হুমায়ুন আজাদ
হলেন রক্তাক্ত।মৃত্যু
র সাথে লড়াই করে বেঁচে গেছেন
আসিফ মহিউদ্দিন।খোলা রাস্তায় জবাই
করে হত্যা করা হলো রাজীব
হায়দারকে।সর্বশে ষ হারিয়ে গেলেন
অভিজিত দা।তাঁর
স্ত্রী বন্যা আহমেদ পাঞ্জা লড়ছেন
মৃত্যুর সাথে।
পৃথিবীর কোন সভ্য
দেশে প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ
মৌলবাদীদের এভাবে আশ্রয় প্রশ্রয়
দেয়া হয় কিনা তা আমার
জানা নেই।আমাদের অসম্প্রদায়িক
প্রগতিশীলতার
সাইনবোর্ডধারী সরকার ও
নতি মেনে নিয়েছে বহু আগেই।
ঘোষণা দিয়েছেন মদিনা সনদ
অনুসারে দেশ পরিচালনার কথা।
ক্ষমতার মসনদ পরিপক্ক
করতে হলে এই বিশাল সংগঠিত
খুনী বাহিনীকে চটানো টা যে বুদ্ধিমানের
কাজ নয় তা আমাদের শাসকেরা ভালোই
বুঝে গেছেন।
জামাত বা হেফাজত ছাড়াও হিজবুত
তাহেরী,জেএমবি,জ ামাতুল
মুজাহেদীন,শাহাত আল
হিকমা,আল্লাহর দল,লিবারেটেড
ইউথ সহ কত অসংখ্য বাহারি নামের
ছড়াছড়ি।আনসারউল্ লাহ বাংলা টিম
নামের একটি গ্রুপ ইতিমধ্যেই
টুইটারে স্বীকার করে নিয়েছে হত্যার
সব দায় দায়িত্ব।এদের হুমকীর মুখেই
বন্ধ করে দেয়া হল রোদেলা প্রকাশনীর
স্টল।প্রত্যাহার
করে নেয়া হল তসলিমা নাসরীনের বই।
মাত্র গতকালই কুখ্যাত হিযবুত
এক্টিভিষ্ট দস্তার রাজদরবার
অনলাইনে মৃত্যু
ফতোয়া দিয়েছে "কালকেউটের সুখ"
উপন্যাসের লেখক স্বকৃত
নোমানকে।তথাপি সবাই নির্বিকার।
মুক্তমনারা কলমযোদ্ধা।চাপাত
ি তারা ধরতে জানেন না।গরু ছাগলের
মত মানুষের গলায় ছুরি চালানোর
ট্রেনিং তাদের নেই।সংখ্যায় ও
তারা অতি নগণ্য।দুষ্ট গণতন্ত্রের নষ্ট
সংস্কৃতিতে তারা তাই অচল।
সেকারণে রাষ্ট্র ও তাদের
নিরাপত্তার ব্যাপারে উদাসীন।হুমায়ুন
আজাদ আর ব্লগার রাজীবের উপর
হামলার মামলায় বিচারের বাণী তাই
নীরবে কেঁদেছে।তাই
এদেশকে নিয়ে আমি আর স্বপ্ন দেখিনা।
এ মৃত্যুউপত্যকা, এ বাংলাস্হান
আমার স্বপ্নের স্বদেশ নয়............. ...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×