somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে ৩৩% নারী ‘‘শরীয়ত-সম্মত নয়’’ !

১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইনকিলাব, ২৬শে মে ২০০৯ - বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনীতিতে ৩৩% নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব করলে বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী বুদ্ধিজীবি ফ্রÏেটর নেতৃবৃন্দ বলেছেন - ‘‘এ প্রস্তাব ইসলামের সাথে সাংঘর্ষিক’’। খেলাফত মজলিশের মহাসচিব মওলানা ইউসুফ আশরাফ বলেছেন ‘‘এ প্রস্তাব শরীয়ত-সম্মত নয়’’। তাঁদের মতে এ প্রস্তাব নাকি ‘‘দেশের মুসলিম জনতার অনুভুতিতে আঘাত হানবে’’, ‘‘দেশের জন্য অশুভ হবে’’ এবং এটা ‘‘ইসলামী দলগুলোকে কোণঠাসা করার চক্রান্ত’’।

এসব কথা নুতন কিছু নয়, ‘‘ইসলামের সাথে সাংঘর্ষিক’’ ও ‘‘শরীয়ত-সম্মত নয়’’ বলে আমরা বিভিন্ন দেশে নারীর ভোট দেয়া, গাড়ী চালানো, ব্যাংক অ্যাকাউন্ট, বিচারক হওয়া, গান-নাটক-নাচ নিষিদ্ধ করেছি। বিয়ে-তালাক-বাচ্চার অধিকার-খরপোষ-উত্তরাধিকার-সাক্ষ্যে সমান অধিকার, ক্যারম দাবা থেকে শুরু করে ছবি তোলা শহীদ মিনারে ফুল দেয়া, মুক্তিযুদ্ধের শিখা অনির্বাণ, নারীর শাড়ী-টিপ পরা, এমনকি বাজার করতে যাওয়া পর্য্যন্ত কিছু লোকের দৃষ্টিতে ‘‘ইসলামের সাথে সাংঘর্ষিক’’ ও ‘‘শরীয়ত-সম্মত নয়’’। সব মিলিয়ে এক হাস্যকর ও আত্মঘাতী অবস্থার সৃষ্টি হয়েছে। ভুলটা করেন তাঁরা কিন্তু তার মূল্য দেন নারীরা এবং তার দায় চাপে ইসলামের ঘাড়ে। কিছু ব্যতিক্রম বাদ দিলে নারীদের কাছে তাঁরা এঁরা ভয়ংকর ও পরিত্যাজ্য হয়ে উঠেছেন। এটাও ক্ষতি কারণ অন্যান্য বিষয়ের মতো ধর্মীয় ক্ষেত্রেও সুস্থ নেতৃত্বের দরকার আছে এবং সে নেতৃত্ব তাঁদেরই দেবার কথা।

নির্বাচন কমিশনের প্রস্তাব মোটেই ইসলামি দলগুলোকে কোনঠাসা করার চক্রান্ত নয়, ইসলাম-বিরোধী তো নয়-ই বরং উন্নতির প্রধান চাবিকাঠি। দেশে পুরুষ-নারীর অনুপাত ১০৪০/১০০০ - (ডততপ://রসড.সাগপেুব.চমৈ/চগ/িচনৈতনেত/াবসতরাচত/১২৫/২/৯৩)। তাই ৩৩% নয় সমান হওয়াটাই দরকার। কোটা নিয়েও মতভেদ আছে। অনেকে বলেন কোটা না হলেই বরং ভালো, যে যাতে যোগ্য সে তাতে অংশ নেবে। আবার কেউ বলেন নারীরা পিছিয়ে আছে বলে কোটা দিয়ে ওদের পুরুষের স্তরে আনা দরকার। এ বিতর্ক ছাড়াও বিশ্বে সাধারণভাবে নারীরা সংখ্যায় ৫২% এবং দেশে-বিদেশে জীবনের সর্বক্ষেত্রে তাঁদের নৈপুণ্য ও সাফল্য অসাধারণ। তাঁদের কোন সাহায্য দরকার নেই - শুধু তাঁদের বাধা না দিলেই তাঁরা অসাধ্য সাধন করে দেখিয়েছেন, দেখাবেনও।
মুখে মিষ্টি কথা ও আইনে নারী-বিরোধীতার ধুর্ততা বন্ধ হওয়া দরকার। অনেক মুসলিম বিশেষজ্ঞ বহুবার দেখিয়েছেন কিভাবে শাারিয়া আইনের নারী-বিরোধী আইনগুলো ইসলামি পদ্ধতিতেই পরিবর্তন করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়। যে শারিয়া আইনে নারীর সম্মান ও অধিকার রক্ষা বা ধ্বংস হয় তাতে নারীর মতামত অন্তর্ভুক্ত হয়নি। পুরো ইতিহাসে একজনও নারী শারিয়া-ইমাম নেই। অথচ নির্বাচন কমিশনের কিংবা নারী-অধিকারের যে কোন প্রস্তাব-পদক্ষেপ ‘‘ইসলামের সাথে সাংঘর্ষিক’’ কিনা ও ‘‘শরীয়ত-সম্মত’’ কিনা সে সিদ্ধান্ত নারীদের মতজরীপ ও রায় ছাড়া একতরফা হতে পারে না।

আমাদের মা-বোনেরা কারো চেয়ে কম মুসলমান নন। যত বাগাড়ম্বর বা রাজনৈতিক ষড়যন্ত্র করা হোক, যত হুংকারই দেয়া হোক না কেন নারীর ওপরে পুরুষের মতামত একতরফা চাপিয়ে দেবার অধিকার কোরাণ-রসুল কাউকে দেন নি।

হাসান মাহমুদ
১২ জানুয়ারী ৪০ মুক্তিসন (২০১০)
[email protected]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×