somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেব্রুয়ারী - ভাষার মাসে -‘‘খাওয়া’’ শব্দের ১৩৯টি বিভিন্ন অর্থ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ভাত খাওয়া
২। বিড়ি-সিগ্রেট বা হুক্কা খাওয়া
৩। পানি খাওয়া
৪। বিষম খাওয়া
৫। নুন খাওয়া (কৃতজ্ঞতা)
৬। মাথায় বাড়ি খাওয়া (আশ্চর্য্য হওয়া )
৭। কামড় খাওয়া
৮। ল্যাং খাওয়া
৯। গোল খাওয়া
১০। গোল্লা খাওয়া (বোকাটা অংকে গোল্লা খেয়েছে)
১১। লাল-হলুদ কার্ড খাওয়া (ফুটবল খেলাতে)
১২। ডিম খাওয়া - (গায়কটা গতকাল শ্রোতাদের ডিম খেয়েছে)
১৩। চিমটি খাওয়া
১৪। গুঁতা খাওয়া
১৫। চড়-থাপ্পড় খাওয়া (খোলা হাত দিয়ে আঘাত)
১৬। ঘুষি খাওয়া (মুষ্ঠিবদ্ধ হাত দিয়ে আঘাত)
১৭। লাথি খাওয়া (পা দিয়ে আঘাত)
১৮। রাম-ধোলাই খাওয়া
১৯। জুতা খাওয়া (জুতা’র প্রহার খাওয়া)
২০। প্যাঁদানি খাওয়া
২১। ঝাঁটা খাওয়া
২২। গণ-পিটুনি খাওয়া
২৩। লাঠির বা ডাÊvর বাড়ি খাওয়া
২৪। ঢিল খাওয়া
২৫। ঠোকর খাওয়া
২৬। ধাক্কা খাওয়া
২৭। বেত খাওয়া
২৮। বাড়ি খাওয়া
২৯। গালি খাওয়া
৩০। ধমক খাওয়া
৩১। বকুনি খাওয়া
৩২। দাবড়ি খাওয়া
৩৩। আছাড় খাওয়া
৩৪। হোঁচট
৩৫। ‘‘উষ্টা’’ খাওয়া (হোঁচট-এর ভিন্ন প্রকাশ)
৩৬। হুমড়ি খাওয়া
৩৭। ঝাঁকি বা ঝাঁকুনি খাওয়া
৩৮। চক্কর খাওয়া
৩৯। ডিগবাজী খাওয়া
৪০। গোত্তা খাওয়া
৪১। কান্নি খাওয়া (কাটা ঘুড়ি কান্নি খায়)
৪২। ঘুরপাক খাওয়া
৪৩। লুটোপুটি খাওয়া
৪৪। গড়াগড়ি খাওয়া
৪৫। দোল খাওয়া
৪৬। ঝুল্লু খাওয়া (জোরে জোরে দোল খাওয়া)
৪৭। বাকি খাওয়া
৪৮। মোচড় খাওয়া
৪৯। ভালোমন্দ খাওয়া
৫০ মাল খাওয়া (মদ্যপান করা)
৫১। চুমু খাওয়া
৫২। পুলিশের টিকিট খাওয়া
৫৩। ঘুষ খাওয়া
৫৪। টাকা খাওয়া
৫৫। থতমত খাওয়া
৫৬। খাবি খাওয়া
৫৭। ভির্মি খাওয়া
৫৮। ভ্যাবাচ্যাকা খাওয়া
৫৯। চোখের মাথা খাওয়া
৬০। ধরা খাওয়া
৬১। ধোঁকা খাওয়া
৬২। কাঁচকলা খাওয়া (ব্যর্থ অর্থে)
৬৩। খাপ খাওয়া
৬৪। ভয় খাওয়া
৬৫। বিয়ে খাওয়া
৬৬। দাওয়াত খাওয়া
৬৭। সিন্নি বা প্রসাদ খাওয়া
৬৮। জামাই খাওয়ানো
৬৯। মিসকিন খাওয়ানো
৭০। বৈদ্যুতিক শক খাওয়া
৭১। গুলী খাওয়া
৭২। ঘাস খাওয়া (জনগণ ঘাস খায় না, সবই বোঝে)
৭৩। ধাওয়া খাওয়া
৭৪। টাস্কি খাওয়া - (চমকে যাওয়া)
৭৫। কসম খাওয়া
৭৬। হালাল খাওয়া-হারাম খাওয়া
৭৭। ছাই খাওয়া (‘‘ছাই খা!’’ - নাকচ বা গালি অর্থে)
৭৮। মাথা খাওয়া (মাথা খাও - দোহাই অর্থে)
৭৯। মাথা খাওয়া (নষ্ট করা - বেশী আদর দিয়ে ছেলেটার মাথা খাওয়া হচ্ছে)
৮০। লজ্জা শরমের মাথা খাওয়া - (নির্লজ্জ অর্থে)
৮১। প্রেমে ছ্যাঁক খাওয়া
৮২। তপ্ত কিছুতে ছ্যাঁক খাওয়া
৮৩। ঘোল খাওয়ানো (বোকা বানানো)
৮৪। তেল খাওয়া (পুরোন হলেই গাড়ী তেল বেশী খায়, কথাটা সত্যি নয়)
৮৫। পাঠকের চটুল সংবাদ, উপন্যাস বা সংবাদ খাওয়া
৮৬। শ্রোতাদের গান খাওয়া
৮৭। নাকানি-চোবানি খাওয়া (পানিতে)
৮৮। নাকানি-চোবানি খাওয়ানো (সমস্যায়)
৮৯। হাওয়া খাওয়া (বেড়ানো অর্থে)
৯০। হাওয়া খাওয়া (অনাহার অর্থে)
৯১। হাবুডুবু খাওয়া (পানিতে)
৯২। হাবুডুবু খাওয়া (সমস্যায়)
৯৩। যাঁতা খাওয়া (দুই বস্তুর চাপ)
৯৪। যাঁতা খাওয়া (শক্তিশালী প্রতিপক্ষের চাপ)
৯৫। মার খাওয়া (দৈহিক প্রহার)
৯৬। মার খাওয়া (পরাজিত হওয়া - ‘‘জগr জুড়িয়া এমনি করিয়া মার খাবে দুর্বল ?’’ - নজরুল)
৯৭। মার খাওয়া (ব্যবসায়ে ব্যর্থ হওয়া)
৯৮। ঠাণ্ডা খাওয়া - (ঠাণ্ডা খেয়ে গায়কের গলা বসে গেছে)
৯৯। ঠ্যালা খাওয়া ( নেতারা জনগণের ঠ্যালা খেলে বুঝবে)
১০০। পাল্টি খাওয়া (নেতারা এত দলবদলের পাল্টি খায় কেন ? )
১০১। ঝাড়ি খাওয়া (অফিসে বস্-এর বা বাড়িতে বৌয়ের.... )
১০২। চাক্কু খাওয়া (গুন্ডাদের বাধা দিতে গিয়ে সে চাক্কু খেয়েছে)
১০৩। দিব্যি খাওয়া (দিব্যি খেয়ে বলো- সিগ্রেট ছেড়ে দেবে? )
১০৪। ধুলো খাওয়া (বই মেলা’র ....)
১০৫। ঝাল খাওয়া (ছেলেটা ঝাল খেতে পছন্দ করে)
১০৬। কচু খাওয়া (‘‘কাঠবেড়ালী, তুমি মরো, তুমি কচু খাও’’! - নজরুল)
১০৭। গুলে খাওয়া (মাষ্টার এত করে পড়ালো, ছাত্রটা পরীক্ষা হলে সব গুলে খেয়েছে)
১০৮। ছ্যাঁচা খাওয়া (দরজার ছ্যাঁচা খেয়ে ওর আঙ্গুল থেঁrলে গেছে)
১০৯। পোকায় খাওয়া (বাজার থেকে পোকায় খাওয়া আম নিয়ে এলে?)
১১০। সম্পত্তি খাওয়া (এতিম ভাস্তি’টার সব সম্পত্তি ওর চাচা খেয়ে ফেলেছে!)
১১১। চাকরি খাওয়া (বেশী বাড়াবাড়ি করলে বস্ তোমার চাকরি খেয়ে ফেলবে)
১১২। কলা খাওয়া (কোলকাতার সাংসদ অভিধান - চেষ্টা করে ব্যর্থ হওয়া)
১১৩। মুখ খাওয়া (সমাজে অপদস্থ হওয়া)
১১৪। বাতাস খাওয়া (গরমে অতিষ্ঠ হয়ে ছেলেটা পাখার সামনে বসে বাতাস খাচ্ছে)
১১৫। ঝাটা খাওয়া (বাতাসের ঝাÌটা খেয়ে ফুলদানিটা উল্টে গেছে)
১১৬। ড্রাগ-এ খাওয়া (ছেলেটা এত ভালো গাইতো, - ড্রাগই ওকে খেলো )

প্রবাদ:-
১১৭। লাভের গুড় পিঁপড়ে খেলো
১১৮। ঠাকুর ঘরে কে রে - আমি কলা খাই না (সাফাই গাওয়া)
১১৯। ডুবে ডুবে পানি খাওয়া (গোপনে কিছু করা)
১২০। হিসেবের কড়ি বাঘে খায় না। (ভালো পরিকল্পনা বা লেখা দলিল ব্যর্থ হয় না)
১২১। বেড়ার বাগান খাওয়া (রক্ষক যখন ভক্ষক অর্থে)
১২২। ‘‘দিল্লী কা লাড্ডু’’ খাওয়া

ইণ্টারনেট -এর ভাষা (বিতর্কিত) :-
১২৩। বাউন্স খাওয়া (পালটক-এর রুমগুলোতে অনেকে বাউন্স খায়)
১২৪। রেড ডট খাওয়া (পালটক-এর রুমগুলোতে অনেকে রেড ডট খায়)
১২৫। ডি-সি খাওয়া (ডিসকানেক্ট - পালটক-এর রুমগুলোতে অনেকে ডি-সি খায়)

আঞ্চলিক ও পেশাভিত্তিক :-
১২৬। কাঠমিস্ত্রীরা বলে কাঠ ঘুন খেয়েছে
১২৭। কাঠমিস্ত্রীরা বলে কোন কাঠ কোন রং ভালো খাবে
১২৮। ‘‘বাবা’য় খাবে’নে’’ - (বাবা ধরে পেটাবে - বরিশালের ভাষা)
১২৯। ধরে খাওয়া (বেশী করে খাওয়া - মাগুরা’র ভাষা ? )

অন্যান্য :-
১৩০। খেয়ে না খেয়ে কিছু করা (একাগ্রতার সাথে)
১৩১। ফ্রিজ খাওয়া (নাটকে)
১৩২। ডায়ালগ খাওয়া ( নাটকে)
১৩৩। ইজ্জত খাওয়া
১৩৪। ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো (কবি রফিক আজাদ)
১৩৫। বুলবুলিতে ধান খেয়েছে (বিদেশীরা দেশের সম্পদ লুণ্ঠনে প্রাচীন কবির অভিব্যক্তি)
১৩৬। নদীটা অমুক গ্রামকে খেয়ে ফেলেছে।
১৩৭। আবৃত্তিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আবৃত্তিকার-এর কন্ঠ খেয়ে ফেলেছে।
১৩৮। সিনেমার নাম ‘‘খাইছি ত’রে’’ (বিপদে ফেলা অর্থে)
১৩৯। ‘‘খাইছে আমারে’’ (বিপদের পড়া অর্থে)

(কিছু শব্দে অর্থ ও শব্দ-প্রয়োগের সীমাবদ্ধতা ও মতান্তর থাকতে পারে - এ তালিকায় অনেকের অবদান আছে)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×