somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে পরিচয় সংকটে ব্লগাররা

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এথিস্ট ব্লগার পারভেজ আলম স্ট্যাটাস দিয়ে জানতে চেয়েছেন, হেফাজতে ইসলামের আলেমরা কেন শাহবাগ আন্দোলনের সময়ই নাস্তিক-বিরোধী আন্দোলন আরম্ভ করলেন? অনলাইনে আজ থেকে আরো প্রায় ৫-৬ বছর আগে থেকেই এসব লেখা আসছে, এতদিন তারা আন্দোলন করেননাই কেন??? এর কারণ হচ্ছে তারা এতদিন জানতেনই না অনলাইনে এসব ধর্মবিদ্বেষী লেখালেখির কথা, কারণ তাদের বেশিরভাগ ব্লগের সাথে পরিচিত ছিলেন না । শাহবাগ আন্দোলন শুরু হওয়ার পর আমার দেশ, নয়া দিগন্ত ইত্যাদি মিডিয়া ব্লগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে । কেঁচো খুড়তে সাপ বের হয় । ফলশ্রুতিতে ইনকিলাব, আমার দেশ, নয়া দিগন্তে থাবা বাবা, আসিফ মহিউদ্দীনের আপত্তিকর কুরুচিপূর্ণ লেখাগুলো এসে যায় । আপনি ইসলাম ও মহানবী(সাঃ) এর সম্মানের প্রসঙ্গে হুজুরদের কোনভাবেই কম্প্রমাইজ করাতে পারবেন না । অন্যদিকে কালের কণ্ঠে আসিফ মহিউদ্দীনকে “জনপ্রিয়” ব্লগার উল্লেখ করে শাহবাগ আন্দোলনের সংগঠক হিসেবে উল্লেখ করে আন্দোলনের কফিনে প্রকারান্তরে প্রথম পেরেক ঠুকে দেওয়া হয় । অন্যদিকে থাবা বাবাকে আস্তিক প্রমাণ করার চেষ্টা করা হয় প্রথম আলোতে । স্বাভাবিক ভাবেই আলেম সমাজ আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকাগুলোর ওপর বেশি ভরসা করা শুরু করে । এর মাঝে শাহবাগে নামাজের নিষিদ্ধ সময়ে রাজিবের বিশ্বাস গোপন করে “মেক বিলিভ” জানাজা করে হুজুরদের ক্ষোভে কেবল ঘিই ঢালা হয়েছে । আর তাদেরকে জামাতের এজেন্ট বলে আরেক অমার্জনীয় ভুল করে বসে গনজাগরণ মঞ্চ । এই কারণে আজকে সাধারণ ব্লগাররা পরিচয় সংকটে ভোগা আরম্ভ করেছে । এমন মানুষের সংখ্যা কম নয় যারা এখন ব্লগার মানেই নাস্তিক মনে করেন । একপক্ষ টয়লেট টিস্যুর মত ব্লগারদের ব্যবহার করেছে, আরেকপক্ষ ব্লগারদের “নাস্তিক ইমেজ” তৈরি করে ফেলেছে । অথচ এই আসিফ মহিউদ্দীনদের ব্লগে দৌড়ের ওপর রাখত সিংহ ভাগ আস্তিক ব্লগারেরাই । দুর্বল মডারেশন, ব্লগ গুলোর হিট সিকিং টেন্ডেসির কারণে কয়েকদিন পরে “ব্লগার” শব্দটাই একটা গালি হয়ে যাওয়া বিচিত্র না ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×