somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:Dআমার ছোট্ট বাবু সোনার জন্য একটা সুন্দর নাম চাই :D

০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে গত ১৩ আগস্ট ২০১২ তারিখে আমি এক পুত্র সন্তানের জনক হয়েছি। এ বাবুটা জন্মের সময় তার মায়ের পাশাপাশি বাবাকেও কম কষ্ট দেয়নি। কেউ হয়তো অবাক হয়ে ভাবছেন সন্তান জন্মদানে তো মায়ের ই সব কষ্ট, বাবার আবার কষ্ট কিসের। তাহলে সামান্য একটু বিবরণ দিই।


তখন ছিল পবিত্র রমজান মাস। ঈদের অল্প কিছুদিন বাকি। ১২ তারিখে রাত দুইটায় স্ত্রীর পেইন উঠে। তবে গত কয়েকদিন যাবত তার এরকম ছোট খাট পেইন উঠে আবার সেরে যেত। ডাক্তার তাকে বলেছে যখন ব্যাথা অসহ্য মনে হবে তখন হাসপাতালে চলে আসতে। হাসপাতালটি মিরপুরের বাসা থেকে বেশি দূরে নয়। তাই এ নিয়ে তেমন ভাবনা ছিলোনা আমার ও । কিন্তু আল্লাহ মেয়েদের ব্যথা সহ্য করার এক আশ্চর্য ক্ষমতা দিয়েছেন। আমার স্ত্রীর সহ্য ক্ষমতা মনে হল আরও কয়েক গুণ বেশি। সে ডাক্তারের কথা কে বাইবেলের বানী ভেবে ব্যাথা সহ্য করে অপেক্ষা করছিল কখন তা আরও অসহ্য হবে! আমি বললাম, গাড়ি ডেকে নিয়ে আসি। আমাকে সে বাধা দিয়ে বলল। না, যাওয়ার দরকার নাই। আমার ব্যাথা এমনিতেই কমে যাবে। এরকম মাঝে মাঝেই হয়, চিন্তা করোনা। এভাবে অপেক্ষা করতে করতে এক ঘণ্টা পার হয়ে গেলেও ব্যাথা কমার কোন লক্ষণ দেখলাম না। তখন স্ত্রীর কথা উপেক্ষা করে বের হয়ে পড়ি গাড়ি খোঁজার সন্ধানে। ততোক্ষণে মসজিদের মাইক থেকে সেহরির জন্য ডাকাডাকি শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি বলে সেহরি খেয়ে যাও। আমি সেহরির তোয়াক্কা না করে দ্রুত বেরিয়ে পড়ি। এত রাতে গাড়ি কি পাওয়া যাবে? তাও আবার এখন সেহরি খাওয়ার সময়। সৌভাগ্য ক্রমে একটা ট্যাক্সি ক্যাব পেয়ে যাই রাস্তার মোড়ে। ওটা তে করি চলে আসি হাসপাতালে।


কিন্তু হাসপাতালে কোন কাক পক্ষীর ও আওয়াজ পাচ্ছিলাম না। দরজা ধাক্কা ধাক্কি করে এক ডিউটি নার্সের ঘুম ভাঙ্গালাম। ডাক্তারের বাসায় নার্স ফোন করে জানালেন একটা জরুরি রোগী এসেছে। ডাক্তারদের কোয়ার্টার হাসপাতালের কাছাকাছি হলেও তিনি আসতে সময় নিলেন বেশ। এ দিকে নার্স সিজারের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেললেন।

ডাক্তার এসে পরীক্ষা করে আমাকে বললেন- আপনারা অনেক লেট করে ফেলেছেন। এখন কিছুই বলা যাচ্ছেনা। তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করেন। শুনে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল। কি বলছে ডাক্তার এসব। এ অসময়ে রক্তের ব্যবস্থা করতে অনেক ছোটা ছুটি আর ফোন করে নিকটস্থ ব্ল্যাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা ও করলাম। ক্রস ম্যাচিং করে রক্ত নিয়ে আস্তে একটু সময় লেগে গেল। আমার সব প্রস্তুতি ছিল, কিন্তু এ রকম অসময়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ওই দিকে ওটি থেকে বার বার আমাকে ফোন দিচ্ছিল , রক্ত ছাড়া তারা অপারেশন শুরু করতে ভয় পাচ্ছেন। ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেল। অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি রক্তের ব্যাগ হাতে পেয়েই দ্রুত চলে আসি ওটি তে। ডাক্তারকে কেন যেন খুব কনফিউজড আর ভীতু মনে হল। সে দেখি বার বার ফোনে সিনিয়র কারো সাথে পরামর্শ করছে। পরে আমাকে বলল – বাচ্চার সাইজ বড় হয়ে গিয়ে ইউটেরাস ফেটে যাওয়ার মত অবস্থা হয়েছে। দুই জনের কারোর অবস্থাই ভাল নয়। আপনার স্ত্রীর জরায়ু হয়ত কেটে ফেলে দেওয়া লাগতে পারে জীবন বাঁচাতে। আমার কাছ থেকে তিনি লিখিত সম্মতি অর্থাৎ বন্ড সাইন করিয়ে নিলেন। নিজেকে এত অসহায় আমাকে আর কখনো মনে হয়নি। মনে মনে আল্লাহ কে বললাম- ‘হে আল্লাহ , তুমি প্রয়োজনে আমাকে উঠিয়ে নাও, তারপরও দুই জনকে বাঁচিয়ে রাখো'; ভেতরে অপারেশন চলছে আর এ দিকে আমার ভেতর চলছে উৎকণ্ঠার টর্নেডো। সেদিনের কথা মনে হলে আজও আমার মাথার ভেতরটা চক্কর দিয়ে উঠে। আমার অপেক্ষার পালা যেন আর শেষ হয়না। এত সময় তো লাগার কথা নয়। না না , আমি কিছু ভাবতে চাইনা। আমার তখন মনে হচ্ছে চোখের সামনে পুরো হাসপাতালটাই যেন ঘুরছে। খানিক পর ওটি থেকে নার্স বের হয়ে আসলেন একটা বাচ্চা কোলে নিয়ে। আমার আশংকা তখনো কাটেনি। নার্স বললেন, আপনার পুত্র সন্তান হয়েছে; নেন বিসমিল্লাহ্‌ বলে কোলে নেন। পেছনে ডাক্তার ও বের হয়ে আসলেন। আমি উদ্বেগের সাথে ডাক্তারকে বললাম- মায়ের কি অবস্থা ? ডাক্তার বললেন – ' ভাল, তবে জরায়ুর ভেতর প্যাঁচ লেগে যাওয়াতে সব ঠিক করে সেলাই দিতে সময় বেশি লেগেছে। চিন্তার কিছু নেই, একটু সময় লাগবে ভাল হতে' ; শুনে আমার বুকের উপর থেকে যেন দশ মণ ওজনের একটা পাথর সরে গেল। পরম প্রশান্তিতে বুকে জড়িয়ে ধরে থাকলাম আমার সাত রাজার ধন বাবুটাকে। এরপর বাচ্চার জন্য গুড়ো দুধের ব্যবস্থা করতে গিয়ে আবার দ্বিতীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হলাম। রোজার মধ্যে নয়টা দশটার আগে কোন দোকান খোলে না ঢাকা শহরে। পরে কিভাবে ম্যানেজ করেছি গুঁড়ো দুধ সে প্রসঙ্গ আর এখানে আনতে চাইছি না। তবে আমার নব জাতক বাচ্চাটা জন্মের পরও দুই ঘণ্টা অভুক্ত ছিল। কারণ বাচ্চার মায়ের শারীরিক কন্ডিশন তখন ছিল নাজুক।


আল্লাহর মেহের বানীতে বাচ্চার মা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে। ঈদের আগের দিন রাতে তারা হাসপাতাল থেকে ছাড়া পায়। ভাগ্যিস এবার রোজা ৩০ টা হয়েছিল। নইলে আমাদের ঈদ কাটাতে হত হাসপাতালে।

আশা করি যারা ভবিষ্যতে বাবা হবেন তারা এ থেকে শিক্ষা নিবেন। এখন আসি আসল কথায়। এ মাসের ১৩ তারিখে আমার সোনা বাবুর পাঁচ মাস পূর্ণ হবে। তার মা নিক নেম রেখেছে- ফারদিন। চিন্তা করতেছি ওর নামে সামুতে একটা আই ডি খুলব। বড় হয়ে ব্লগিং করবে। :Pছোট নাম তো রাখা হল। এখন দরকার একটা সুন্দর অর্থবহ বড় নাম। সুপ্রিয় সহ ব্লগারদের হেল্প চাইছি। প্লিজ ভাল কিছু নাম প্রস্তাব করুণ। কারণ দেশে গিয়ে আকিকা দিতে হবে না? কেউ ফান করবেন না প্লিজ। X((


সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×