somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা হয় নাই চক্ষু মেলিয়া- বৈচিত্র্যময় আইভরিকোস্ট( পর্ব-১) :D

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফ্রিকা মহাদেশটায় রয়েছে অনেক বৈচিত্র্যের সমাহার। এ মহাদেশের সবুজ শ্যামলিমা আর কোলাহল মুক্ত জীবনের পাশাপাশি প্রান ভরে বিশুদ্ধ অক্সিজেন নিতে পারাটাই আমার কাছে বিরাট এক উপভোগ্য বিষয় মনে হয়। বেশ কিছুদিন ধরে আইভরিকোস্ট থাকার সুবাদে এ দেশের কিছু উল্লেখযোগ্য বৈচিত্র্যময় ফসল, ফল- ফলাদি, পাহাড়, লেক আর অরণ্য প্রকৃতির সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব।

(১) কাসাভাঃ


এটা এক ধরনের আলু বা টিউবার জাতীয় সব্জি। আইভরিকোস্ট বাসীর খাদ্য তালিকায় এ সব্জিটি গুরুত্ব পূর্ণ স্থান দখল করে আছে। মাটির নিচে গাছের মূল থেকেই উৎপাদিত হয় এর ফলন। তরকারি হিসাবে ব্যবহার ছাড়াও এর আরও বহুবিধ ব্যবহার রয়েছে।


যেমন এটিকে থেতলিয়ে পাউডার এবং মণ্ড তৈরি করে তা দিয়ে রুটি, সুজি, হালুয়া, এমন কি চিপস ও তৈরি করা যায়। তবে এতে বিসাক্ত সায়ানাইড থাকায় প্রসেসিং না করে র খেতে গেলে শরীর বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার লোকজন জানে কিভাবে কাসাভা কে বিষ মুক্ত করতে হয়। মনে ইচ্ছে জাগলেও আমি অবশ্য এটা চেখে দেখার সাহস করিনি।

কাসাভা গাছ




(২) ইয়ামঃ


এটা মিষ্টি আলু জাতীয় সবজি। লম্বায় এটি ৪.৯ ফুট, ওজন ৭০ কেজি এবং উচ্চতায় ৩-৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ইহা নাইজেরিয়ার Lgbo গোত্রের লোকদের প্রধান খাদ্য। তারা একে বলে Ji। প্রতি বছর তারা ইয়াম ফেস্টিভ্যাল পালন করে থাকে যার নাম – Iri Ji, এ লতানো আলু গাছের বাগান আইভরিকোস্টের বিভিন্ন এলাকায় অনেক দেখেছি।

(৩) কোকোঃ


চকলেট , কেক তৈরির অত্যাবশ্যকীয় উপাদান কোকো উৎপাদনে আইভরিকোস্ট বিশ্বে প্রথম। এই ফল টেস্ট করে দেখেছি। খেতে মন্দ নয়। এ দেশের প্রথম প্রেসিডেন্ট হুফে বাউনি নিজেই নাকি এক জন কোকো চাষি ছিলেন । এ কারনেই হয়ত তিনি এর উপর অনেক জোর দিয়ে কোকো উৎপাদনে নিজের দেশকে নিয়ে গেছেন বিশ্বের শীর্ষে।

(৪) কফিঃ


এ দেশে কফির ফলন ও বেশ ভাল হয়। তবে কফি ফলের চেয়ে এর ফুলের মন মাতানো মৌ মৌ সুবাসই আমার বেশি ভাল লাগে। পানীয় হিসাবে আমার কাছে কফির স্থান চায়ের নিচে।


(৫) রাবারঃ


এ দেশের অনেক স্থানে রাবারের বাগান চোখে পড়েছে। এর আগে আমি কখনো রাবারের বাগান দেখিনি।

(৬) ক্যারোসলঃ


ফলটি দেখতে খুব বৈচিত্র্যময়। বাহিরের আবরণ কাঁঠালের চেয়ে বড় বড় কণ্টকে আবৃত। টক- মিষ্টি স্বাদের এ ফলটি খেতে অনেকটা দেশি ডেউয়া ফলের মত।

(৭) কোলা নাটঃ

ক্যাফেইন যুক্ত এ ফলটি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রনে অনেক কার্যকরী। স্থানীয়রা একে বলে ‘ পেতি কোলা’; পেতি কোলার উত্তেজক গুণাগুণ সম্পর্কে অনেক মিথ এখানে শোণা যায়। একদিন এর একটা দানা টেস্ট করে দেখেছি। স্বাদ কিছুটা তেতো। এ দেশের নব বিবাহিতদের এ ফল দিয়ে আপ্যায়নের কথা শুনেছি স্থানীয়দের কাছে। আজ এ পর্যন্তই , বাকি টা দেখাব পরের পর্বে। :P

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×