(১) আমঃ
অতি পরিচিত একটি ফল, কিন্তু বৈচিত্র্য খুঁজে পাওয়া গেল এর রঙে। দেখে মনে হল আলতা মেখে গাঁয়ের নব বধুর সাজ সেজেছে যেন থোকায় থোকায় আম। এরকম লালচে- নীলাভ আমের দেখা ইতোপূর্বে মিলেনি কোথাও। বিচিত্র কারণে আইভরিয়ানরা আম পছন্দ করেনা তেমন একটা।
কত্ত আম যে গাছ তলায় পড়ে থেকে পচে যেতে দেখেছি তার কোন ইয়ত্তা নেই। বিশেষ করে গাছতলায় পড়ে থাকা পাকা আম এরা ধরেও দেখেনা ‘ লাসা ফিভার’ এর ভয়ে। ইঁদুর – বাদুড়ের সংস্পর্শে আসা ফল ফলাদির মাধ্যমে এ রোগের ভাইরাস মানব দেহে ছড়ায়।লাসা ফিভার হলে মানুষের মৃত্যু অবধারিত। সাংঘাতিক এ সংক্রামক রোগে আক্রান্ত কারো মৃত্যু হলে হয় মৃত দেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়, না হয় পুঁতে ফেলা হয় মাটির নিচে অনেক গভীরে।
(২) কমলা লেবুঃ
এ দেশ কমলা লেবুর জন্য বিখ্যাত নয়। কিন্তু রাস্তার আশে পাশে গাছে এরকম হলুদ কমলা লেবুর দেখা পেলাম। এ ফলটিও এ দেশ বাসির কাছে অবহেলিত। গাছ তলায় পড়ে থাকে পাকা পাকা কমলা লেবু।
(৩) স্টোন হিলঃ
আইভরিকোস্টের পার্বত্য এলাকা ‘মান’; এখানকার পাহাড় ঘেরা প্রকৃতির অনাবিল সৌন্দর্যে জুড়িয়ে যায় মন প্রান। মানে আসলে এরকম অসংখ্য পাথুরে হিলের দেখা পাওয়া যাবে। পাহাড়ি এলাকা বিধায় এ অঞ্চল ‘ তংকপি রিজিয়ন’ নামে পরিচিত।
শীতকালে ভোরবেলায় পাহাড়, মেঘ আর ঘন কুয়াশার ত্রিমুখী মিতালীর দৃশ্য নীল গিরির চেয়ে কোন অংশে কম নয়।
এখানে একটা সুন্দর জলপ্রপাত আছে। এর আগে কোন এক পোস্টে মান জল প্রপাতের ছবি দিয়েছি; তাই এখন আর দিলাম না।
(৪) সাসান্দ্রা লেকঃ
দালোয়া থেকে দুয়েকুয়ে আসার পথে দেখতে পাবেন স্বচ্ছ জলের এ সুন্দর লেকটি। উপরের ছবিটি এক সহকর্মীর ক্যামেরায় তোলা।
(৫) ক্যাপ্টেন ফিসঃ
সাসান্দ্রা লেকের পাড়ে ব্রিজের গোড়ায় নিয়মিত বসে মাছের বাজার। লেকের হরেক রকম তরতাজা মাছের পসরা বসে এ বাজারে। এখানকার সব চেয়ে দামি মাছের নাম ক্যাপ্টেন ফিস। বিক্রেতা এ মাছটির দাম হেঁকেছিল ৪০ ডলার।
(৬) বিশেষ আকর্ষণ-
বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় শো পিচ আর ফার্নিচারঃ
কাঠের তৈরি নজর কাড়া এসব শো পিচ আর ফার্নিচার দেখলে কেনার লোভ সামলানো বড় দায়। ডিজাইনে উঠে এসেছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি আর সংস্কৃতি।
(৭) সর্বশেষ আকর্ষণঃ দেখুন এ দেশের ট্র্যাডিশনাল পোশাক। এটি ইস্টার সানডে উদযাপনের র্যালি।
সবাইকে পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




