মদ খাওয়া আমার সীমাবদ্ধতা
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শরাব শব্দটি আমাকে কাব্যিক করে, মদ আমাকে করে তোলে অশালীন। শরাব পান করলে আমি হয়তো শায়েরী লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমি মদ খাই আমার হাত দিয়ে শায়েরী বার হয়না। আমাদের কাব্য প্রতিভাকে আটকে রাখে এ সমাজকে মদ নাম দিয়ে। মদ খাই বলে আমার বউ আমাকে মাতাল বলে, সমাজ আমাকে হেয় চোখে দেখে। আমি যদি পাচ তারা হোটেলে বসে পেগ খেতে পারতাম তাহলে আমার বউ আমার বাহুলগ্না হয়ে চুমু দিতো।
মদ খাই বলে আমাকে পাড়ার লোকে মাতাল বলে। আমি যদি শরাব খেতাম তাহলে পাড়ার লোক আমাকে শায়ের বলত। বলত সৃষ্টিশীল মানুষের সৃষ্টির নিয়ম অন্য রকম। আমি মদ খাই বলে, সি এন জি আমাকে রাতে উঠাতে চায়না তার সীটে, আমি যদি পেগ খেতাম তাহলে আমার বমি করে ভাসিয়ে দেয়া পিছনের সীট পরিষ্কার করত আমার ড্রাইভার।
আমার যা কিছু সীমাবদ্ধতা এ সমাজে তার পিছনে দায়ী আমার মদ খাওয়া। ইশ আমি যদি পেগ খেতে পারতাম তাহলে সমাজ আমার কাছে থাকত বদ্ধ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন