somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদুকরের প্রত্যাবর্তন

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিমানী শ্বেতশিমুল গুলো কখনো তবু জানান দেয়,
খুব নির্বিকার চিত্তে,
বালিকা কবেই হয়ে গিয়েছে বাক বাকুমের বৃদ্ধ বালিকা,
নেত্র বন্ধনী তবু বেখেয়ালি মেয়ের সঙ্গী হয়না,
দূরের বলাকা হয় অস্পষ্ট,
তবু কালপুরুষের ইংরেজি ডাবল ইউ যখন হয়ে যায় বিশাল প্রজাপতি,
বালিকা তখন সকল অভিমান ভুলে,
ব্যতিব্যস্ত ট্রেন থেকে দেবদূত হয়ে নেমে আসা জঙ্গলের দিকে তাকিয়ে,
ইউক্যালিপটাসের ডালের উপর প্রজাপতির ডান পা দেখে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে,
তখনো যাদুকর থাকে নীলচে সেই তারাটার অপেক্ষায়।

মাঝেমাঝে তাই সব ভুলেই ছুটতে হয়,
ভালোবাসার টানে,
দায়বদ্ধতার জন্যে,
কারণ সেটাই যে আমার একমাত্র আশ্রয়,
তাই হঠাৎ পড়ন্ত বিকেলের উদ্ভ্রান্ত কাক যুগল কেড়ে নেয় আমাদের দৃষ্টি,
ওদের গতিপথ বাতলে দেয়,
বালিকা বৃদ্ধ হচ্ছো তুমি,
যার সাথে এই বসন্তের পথে,
কেটে যাবে তোমার জীবনান্তিকাল।

শত অভিমানের পরেও কখনো ভুলে যেওনা,
পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ফুটফুটে পবিত্র সন্তান,
যার অনাগত মুখের আদল ,
তোমার প্রিয় মানুষের মতো,
তাই ভুল করে হলেও অবেলায় ছুঁয়ে দিও গাল,
ভালোবাসায় মোড়ানো মায়ার পশম,
ষষ্ঠ দিনের তীব্র আকর্ষণ,
হঠাৎ গোধূলির আলিঙ্গন,
একদল বোকা ঘোড়াদের চোখ চেয়ে,
হেঁসে নিও একগাল।

শ্বেত শিমুলের ধূসর সাদা ফুল,
কিংবা পাগলা একদল ডালিয়া ফুল,
গ্রিল বেয়ে ওঠা ঝকঝকে সেই তারা,
যার মিটমিটে চাহনি এড়ায়নি তোমাদের দৃষ্টি,
পরিচয়হীন সন্তানের ঠাই,
ফ্লাড লাইটের চোখ দাধানো আলো ও যখন গ্রাস করতে পারেনা বিশাল বটকে,
বট তখন বিজয়ের হাসির ঝিলমিলে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে,
কিংবা সেই হারিয়ে যাওয়া পুরনো বৃদ্ধ গাছটা,
আর খেজুর বাগানের মেলায় দুটো ভ্রান্ত ঘুঘু,
বটের সেই খুশি হয়ে যাওয়া পাতা ,
আদুরে সবুজ মাকড়সা,
আর একগাদা সমীকরণ,
অবেলার আলিঙ্গন,
অভিমানীর টিশার্ট পড়া মানুষ টা তবু ,
চুপিচুপি বলে যায়,
আমি সেই মিষ্টি ট্রেনে করে আসা শহরের সবচে পবিত্র মানুষ,
ভাগ্যবান ছেলেটা,
দূর আকাশের আশ্রয়হীন ফানুসের থেকেও পবিত্র আমি,
কারণ এই শহর থাকে আমার অপেক্ষায়,
অপেক্ষায় থাকে এই শহরের সবথেকে পবিত্র মেয়েটা,
অবশেষে যাদুকর রূপকথা না হয়ে ,
হয়ে যায় পবিত্র নারীর অংশ,
বিশাল আকাশেও যেমনি করে,
জ্বলজ্বলে নীলচে তারা তার আশ্রয় নিয়ে বাঁচে,
ভালোবাসায়,
আদরে,
মমতায়।

তাই কুয়াশা হলেও ভালোবাসা হয় রঙিন,
যেমনি করে রঙিন থাকে লাল ফল পুরনো বট বৃক্ষে,
কুম্ভ বৃক্ষের ঘুমন্ত পাতা গুলি, কিংবা ঘুমিয়ে যাওয়া শাপলা,
কঠিন রাত গুলো মনে করায়,
চটেশ্বরীর সেই ঘুমন্ত গাছের বেখাপ্পা ফুল গুলোর সাথে,
আমার প্রিয় মানুষটাকে দেখতে ইচ্ছে করে,
লুকোচুরি করা হাসনেহেনাদের খুঁজতে ইচ্ছে করে,
ওয়ার সিমেট্রির কথা গুলো সত্য করতে ইচ্ছে করে,
বলতে ইচ্ছে করে, We shall meet again someday!
দিনটা আজ ।
তারপর আজ হয় কাল,
কাল হয় পরশু,
পরশু হয় তরশু,
আমার বুকের ছাতি ফেটে যেতে থাকে নিশ্বাসের জন্যে,
বাঁচার আকুতির কাছে,
ভেতরের মানুষটা বলে ওঠে,
মরে যেও তবু কাছে রেখো মানুষটাকে,
আগলে রেখো আজীবন।

যেমনি করে মমতায় আগলে রাখে মা,
খোঁড়া ছেলেটার প্রিয় মানুষের হাত,
বিশাল তারাটা,
কুয়াশা মোড়া শহরকে তাই মনে মনে বলে দিও ধন্যবাদ,
বৃদ্ধ বটকে জানিও শুভকামনা,
আর ফিসফিস করে যাদুকর কে বলে দিও “ভালোবাসি”
ততটুকু বাসি,
যতটুকু বাসলে মেরে ফেলতেও ভীষণ কষ্ট হয়।

রাত ০৩:২০
১২ জানুয়ারি,২০১৫।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×