somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাত্র চাই

১৮ ই মার্চ, ২০২১ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-চাচাজি, সালাম।
মেয়ের জন্য নাকি পাত্র খুজছেন?
লোক মুখে শুনতে পেলাম।

-ঠিকই শুনেছ ঘটক মিয়া।
মেয়ে আমার লায়েক হয়েছে
সানাই বাজিয়ে দেব বিয়া।

-আমার কাছে
আছে কিছু ছেলে।
ছবি-বায়ো দেব
যদি খাপে খাপে মেলে।

-লম্বাই হতে হবে
ঠিক ঠিক ছয় ফুট।
নাহয় নাতিপুতি
সব হবে লিলিপুট।

খাটো মেয়েটাকে আমার
কেন বউ বানাবে?
আরে ভাই, পায়ে হিল দিলে
দুজনকে ঠিক মানাবে।

দুধে আলতা না হলেও
ফর্সা ছেলে চাই।
মেয়েটা আমার একটু শ্যামলা
নাতিপুতি কিভাবে কালো বানাই?

ঠিক আছে ভাই,
গায়ের রংটা আমি করব একটু কন্সিডার।
যদি থাকে ছেলের
বলার মত সেরকম ক্যারিয়ার।

ডাক্তার পাত্র চাইছি আমি,
ইঞ্জিনিয়ারও চলবে।
নিদেনপক্ষে সরকারী চাকুরে
নাহয় লোকে কি বলবে?

আরে ভাই, মেয়ে আমার কলিজার টুকরা
তাই চাকরি করতে দেইনি।
হোক না ভাই ন্যাশনাল
মেয়ে কি অনার্স ডিগ্রী নেয় নি?

না, না, ভাই কি যে বলেন
নিজের ফ্ল্যাট-গাড়ি না হলে চলে?
ছেলের দুটোই থাকতেই হবে
এই রাখছি বলে।

মেয়ে কি হাটে বেচব নাকি?
বেশি মোহরানা চাই না।
লাখ পচিশেক হলেই হবে,
কমতো আর স্ট্যাটাসের সাথে যায় না।

ও হ্যা, বলতে ভুলেই গেছি
বয়স কিন্তু বেশি হওয়া চলবে না।
বেশির বেশিতে ত্রিশ
এর উপরে কথা বলবে না।

যদি এনে দিতে পার এমন জামাই
তবেই বাজবে মেয়ের বিয়ের সানাই।

-ছয় ফুট লম্বা, দুধে আলতা রং
বয়সটাও হতে হবে কম।
সাথে চাকরীটা সরকারী
আবার চাই নিজের বাড়ি-গাড়ি।
লাখ পচিশেক দেন মোহরানা
কম মোটেই চলবে না।
এই কি আপনার সামারি?
এমন ছেলে আছে বটে,
তবে চরিত্রে আছে একটু 'বীমারি'।
বেতনের বাইরেও
আছে উপরি আয়।
রাতে একটু বোতল টানে
আর ওসব পাড়ায় যায়।

-আরে, এ আর এমন কি?
বিয়ের আগে আমরাও এসব করেছি।
বিয়ের পরে, সব হয়ে যাবে ঠিক
আগেতো বিয়েটা হয়ে নিক।
গাড়ি-বাড়ি-চাকরি,
এমন ছেলে বাজারে আছে কটা?
এক্ষনি দাও ছেলে ছবি,
সাথে একটা বায়োডাটা।
জলদি করে কথা বলে,
সব ফাইনাল করে আসি।
বোঝইতো একমাত্র মেয়ে
তারে খুব ভালবাসি।

-আমি তুমি আমরা
১৮/০৩/২০২১
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২১ রাত ১:৩৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংক রেজল্যুশন আইন আমানতকারীদের সুরক্ষা নাকি লুটেরাদের পুনর্বাসন?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৯

বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হলো ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতের নজিরবিহীন লুটপাট। আওয়ামী লীগের শাসনামলের দেড় দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সাধারণ মানুষের... ...বাকিটুকু পড়ুন

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×