somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণু গল্পঃ এ আমি কি দেখলাম!!!

০৩ রা অক্টোবর, ২০২৫ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুঃস্বপ্নেও ভাবিনি, এই জিনিস জানতে গিয়ে শেষ পর্যন্ত মরতে হবে।
কি? বুঝতে পারেন নি?
আচ্ছে, তাহলে খুলেই বলি।
সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস পানি খাওয়া আমার অভ্যাস। না হলে আবার পেটটা ঠিকমত ক্লিয়ার হয় না।
অথচ আজকে কোনভাবেই জগটা ধরতে পারছিলাম না। যতবারই চেষ্টা করি, শুধু হাত ফসকে যাচ্ছে।
ঘটনাটা কি?
রুমিনকে বলব, পানি ঢেলে দিতে?
মেয়েটার যা মেজাজ। সকালবেলার ঘুমটা নষ্ট হলেই চেচামেচি করে ঘর মাথায় তুলবে। আদালতে ওকে লোকে সহ্য করে কিভাবে?
কে জানে!
বেশি ভাবাভাবির সময় পেলাম না।
-মাগো! বেডরুম থেকে চিৎকার ভেসে এল।
রুমিনের কন্ঠ!
কি হল আবার?
তাড়াতাড়ি দৌড়ে গেলাম বেডরুমে।
যা দেখলাম, সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি।
লোকটা শুয়ে আছে বিছানায়, পাশে বসে লোকটাকে প্রাণপণে ধাক্কা দিয়ে যাচ্ছে রুমিন।
-এই, কি হল তোমার? রুমিনের চোখে পানি। চোখ খুলছ না কেন?
মানে কি?
আমার বেডরুমে, আমার স্ত্রীর পাশে বিছানায় শুয়ে থাকা লোকটা কে?
-এই রুমিন। ডাকলাম আমি। এসবের মানে কি?
আমার কন্ঠের দিকে কোন ভ্রুক্ষেপ নেই ওর। প্রাণপণে এখনো বিছানায় শুয়ে থাকা লোকটাকে ধাক্কা দিয়ে যাচ্ছে রুমিন।
-এই লোকটা কে? আমি আবার জানতে চাইলাম।
এবারও কোন জবাব দিল না মেয়েটা।
ঘটনা কি? ও কি আমার কথা শুনতে পাচ্ছে না? নাকি আমাকে দেখতে পাচ্ছে না? এভাবে ইগনোর করছে কেন আমাকে?
-কি হয়েছে মা? সকাল সকাল এত চেচামেচি কিসের? রুমে ঢুকতে ঢুকতে বলল ফজু।
-দেখ না, তোর বাবা রেসপন্স করছে না। রুমিনের ছোট্ট জবাব।
বিছানায় শুয়ে থাকা এই লোকটা ফজুর বাবা? তাহলে আমি কে?
এতদিন কি তবে ভুলে জেনেছি? যে রুমিনকে আমি ভালবেসেছি, সে আমায় এভাবে ধোঁকা দিল?
দুঃখে মাথা চাপড়াতে ইচ্ছা করছে। আর কিছু না পেয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলটায় বসে পড়লাম। আর তখনই খেয়াল করলাম ব্যাপারটা।
মানে কি এসবের?
আয়নায় স্পট দেখতে পাচ্ছি বিছানায় শুয়ে থাকা লোকটা, পাশে বসে থাকা ক্রন্দনরত রুমিন আর 'বাবা, ও বাবা'বলে ডাকতে থাকা আমার ফজুকে। অথচ আয়নায় আমার নিজের প্রতিবিম্বই দেখা যাচ্ছে না!
তবে কি...?
কোনরকমে গলা বাড়িয়ে বিছানায় নিথর হয়ে শুয়ে থাকা লোকটার চেহারায় তাকালাম।
মৃতদেহটা আর কারও নয়...
আমার নিজের!
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×