স্পিকার আবদুল হামিদ আ্যডভোকেট খুব মজার মানুষ। একেবারে সহজ , সাধাসিধে। কিছুদিন আগে চট্টগ্রামে এক অনুস্ঠানে কাছ থেকে দেখলাম। তিনি ছিলেন প্রধান অতিথি। মাঝখানের চেয়ারে বসা। বক্তাদের লম্বা বক্তব্যে সবাই কিছুটা বিরক্ত। কিছুক্ষন পর ......
হঠাৎ দেখি স্পিকার সাহেব উধাও। স্টেজের সব চেয়ারে অতিথিরা পাশাপাশি ঠিকঠাক বসা, কেবল প্রধান অতিথিই চেয়ার সমেত হাওয়া। একটু এগিয়ে স্টেজের পাশে গিয়ে বুঝলুম আসল কাহিনী!
স্পিকার সাহেব ঠিকই আছেন, তবে তিনি চেয়ারটাকে টেনে নিয়ে গেছেন একেবারে পেছনে। দর্শকদের চোখের আড়াল হয়ে তিনি কি করছিলেন জানেন, আহা সে এক দৃশ্য বটে।
মহা আয়েশ করে একের পর এক সিগারেট ফুঁকছিলেন। চেইন স্মোকার যাকে বলে ! ধরাচ্ছেন আর টানছেন। প্রধান অতিথির চেয়ারটা নিজ হাতেই টেনে যথাস্থানে নিয়ে একবার বসছেন, আবার কয়েক মিনিট পরই চেয়ার পেছনে টেনে সিগারেটে সুখটান।
যারা ঘটনা বুঝতে পেরেছিলেন তারা বেশ উপভোগ করলেন ব্যাপারটা। সংসদে অতটা সময় যে কিভাবে থাকেন! শুনেছি ওখানেও ঠিকই কায়দা করে ব্যবস্হা করে নেন। পরে ওই অনুস্ঠানে স্পিকার সাহেব প্রধান অতিথির যে বক্তব্য দিলেন, হাসতে হাসতে সবার দফারফা। অসাধারন সেন্স অব হিউমার। স্পিকারসূলভ কোন গুরুগাম্ভীর্য নেই। নারীপ্রীতি নিয়ে অনেক হাস্যরস করলেন।
সে নাহয় আরেকদিন বলব।
সাংবাদিকতা পেশার সুবাদে এরকম অনেক ঘটনা হরহামেশাই দেখছি। একেকজন একেক ধাঁচের। মজার সব কান্ডকীর্তি।
সময় নিয়ে বলার ইচ্ছে রইল........
( রিপোস্ট )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



