
মেয়ে সে হোকরে যতই কালো,
নেইকো তাহার মনের মাঝে বহুরূপী আলো ।
হৃদয় মাঝে দেখেছিলেম মনটা যে তার ভালো ।
হরিণ চোখে ভাসছে অশ্রু টলোমলো ।
দেখে তখন বলি আমি তোমায় ভালবাসি,
শুনে মেয়ে খিলখিলিয়ে হাসছে সে কি হাসি !
সে হাসিতে ছিল ব্যথা দুঃখ রাশি রাশি ।
বলল- " কেন শুধু ভালবাসো ? নইতো আমি রূপসী !
আমি হলেম কৃষ্ণ মেয়ে, কালো আমার সর্বনাশী ।"
বলি আমি মেয়ে তুমি হওনা যতই কালো ,
তবুও তোমায় চিরজীবন বেসে যাব ভাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



