somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে লেখা মেয়েটির সেই প্রেমের চিঠি ( জীবনের ক্যানভাস-২)

০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিঠিটির কথা আমার মনেই ছিলনা । পুরনো কাগজ পত্র ঘাটতে গিয়ে ধুলোর আস্তরনে ঢেকে যাওয়া কাগজটি চোখে পড়ল । কৌতুহল নিয়ে কাগজটি খুলে দেখলাম । দেখে অবাক হলাম । সে কতদিন আগের কথা । এইচএসসিতে তখন আমার তুমল প্রেম চলছে । পড়ালেখা সব আলমারির উপর তুলে রেখেছিলাম । পড়ালেখা না করে ডেটিং... আহা ! ভাবতেই মজা ।

কি যে মধুর ছিল সেই দিনগুলো । যার সাথে আমার হ্দয়ের লেনদেন তার ঘনিষ্ঠ বান্ধবীই আমাকে চিঠিটি লিখেছিল । উদ্দেশ্য ছিল আমার সাথে মজা করা । স্মৃতিতে কখনোই ধুলো পড়েনা । মস্তিষ্কের প্রতিটি নিউরণে সে আছে ছিল এবং থাকবে । আজ এতো বছর সেই চিঠিটি পেয়ে পেছনের অনেক কথাই মনে পড়ে গেল । সেই চিঠি পড়ে আজ আবারো আমি মুগ্ধ । ওর সেই চিঠির উপমা আর চমৎকার সব শব্দ চয়নে চিঠিটি সত্যিই আমার কাছে অনন্য ।

আপনাদের জন্য চিঠিটি হুবহু তুলে দেওয়া হলো । পড়ে দেখুন....


জাহেদ,

পত্রের প্রথমে নববর্ষের নতুন দিনের শুভেচ্ছা রইল । আশা করি ভালো আছো । আমি কিন্তু ভাল নেই । আমি না তোমাকে খুব ভালোবাসি । কিন্তু তুমি ভালোবাসো ...... কে ( নামটা প্রকাশ করলাম না )।

আচ্ছা আমি তোমাকে কিভাবে ভালোবাসব ? আকাশের মত উদার নাকি সমুদ্রের মতো বিশাল ! আমি মনে করি আমি তোমাকে আকাশ ও সমুদ্র দুটির মতই ভালোবাসব ।

আচ্ছা তুমি আমাকে কিভাবে ভালোবাসবে ? পুর্ণিমার চাঁদের আলোর মতো নাকি অমাবশ্যার রাতের অন্ধকারের মতো ? পূর্ণিমার চাঁদের মতো যদি হয় তাহলে আমাদের প্রেমটা হবে উজ্জল আর সৌন্দর্যে ভরা । যার কোন শেষ নেই । আর যদি অমাবশ্যার চাঁদের মতো হয় তাহলে আমাদের প্রেম কারো নজরে পড়বেনা । আমি মনে করি পূর্ণিমার চাঁদের মতো ভালোবাসো ।

পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয় ।

------------------------------------------------------------ তোমার প্রিয়া ।



চিঠিটি পাবার পর আমরা অনেক দিন এটা নিয়ে খুব মজা করেছিলাম । হাসি ঠাট্টা করতাম । মাঝে মাঝে আমার ইয়েকে এই বিষয়ে রাগাতাম । সে বলত - "যাও ওর কাছে । আমার কাছে কি ? এখনতো আমাকে তোমার দরকার নেই । " তারপর দুজনেই একসাথে হেসে ফেলতাম । সত্যিই কলেজে উঠার পর জীবনটা ছিল বড় স্বপ্নময় । বাস্তবতার চেয়ে কল্পনার জগতের প্রাধান্য আর আবেগের প্রকাশই ছিলো অন্যতম । সময়ের সাথে সাথে সেই স্বপ্ন , সেই রঙীন দিন আর কল্পনার ফানুস গুলো আজ আর অবশিষ্ঠ নেই । জীবনটা বড্ড কঠিন । ইশ ! আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম । গানের কথাগুলোকে একটু অন্যভাবে----

" অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবী দাওয়া,
অবুঝ প্রেমময় সেই দিনগুলোতে ফিরে যাওয়া । "

আমার জীবনের ক্যানভাসের প্রথম পর্বটাও ছিল প্রথম প্রেমের অনুভুতি নিয়ে ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×