somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুযোগ-একটি অপরিপক্ক হরর গল্প

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে কোনদিন গপ্পো লেখি নাই, ভুল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেইখেন, বিরাম চিনহ জায়গা বুইঝা দিতে পারি নাই, অন্যকোন গপ্পের সাথে মিল থাকলে আমার কিছু করার নাই। আমার যতোদূর সন্দেহ হয়, অনীশ দাস অপু ভাই এরাম কোনো গপ্পো অনুবাদ করছিলো, আমি শিউর না। বিরক্তবোধ করলেও গাইল দিয়েন না...... :D


রিয়া পরম মমতায় রান্না করছে, কলিজা ভুনা। খুব পছন্দ করে শামীম । শামীম রিয়ার হাসবেন্ড, একজন উঠতি নাটক নির্মাতা, উঠতি বলাও ঠিক হবে না, জীবনে একটাই নাটক অনেক কাঠ খড় পুড়িয়ে সে বানিয়েছিলো, তাও কোনো চ্যানেল নেয় নি, পেট চালানোর জন্য একটা অ্যাড ফার্মে চাকরী নিয়েছে সে। শামীমের এক বান্ধবি সায়মা বলেছিলো নাটক টা কোনো একটা চালানোর ব্যাবস্থা করে দেবে, ওর হাসবেন্ডের নাকি টিভি চ্যানেলগুলোতে অনেক পরিচিত আছে কিন্তু শেষ পর্যন্ত হলো না, সায়মার হাসবেন্ড লঞ্চডুবিতে মারা গেলো। এরপর শামীমের সাথে ফষ্টিনষ্টি করতে শুরু করল মেয়েটা, শামীমও সারা দিতে লাগলো। কলেজে পড়ার সময় নাকি শামীমের সাথে একটু অন্যরকমই সম্পর্ক ছিলো সায়মার। সায়মার বিয়ের পর সম্পর্ক্টা টেকে নি। পুরুষ মানুষ, চরিত্রহীন একটা, সায়মাকে দেখেই পুরনো প্রেম জেগে উঠলো... বেচারী রিয়াই বা আর কি করবে, নিজের স্বামী কে তো আর কিছু বলা যায় না, তাই সে বাধ্য হয়ে সায়মাকে মিথ্যে বলে বাসায় ডেকে এনে নিজের হাতে খুন করেছে, লাশটা লুকিয়ে রেখেছে ষ্টোর রুমে, উফ! দম ছুটে গেছে লাশটা ড্রইংরুম থেকে ষ্টোর রুমে নিতে। পেটের ভিতর থেকে কলিজা টা আলাদা করে রান্না চড়িয়ে, সব ধুয়ে মুছে পরিষ্কার করে, গোসল করে এসেছে, কিছুক্ষনের মধ্যেই শামীম আসবে, শামীম কে নিয়ে ডিনার করবে রিয়া। শামীম খাবি তার পেয়ারের সায়মার কলিজা। আর রিয়া তো শাকাহারি। হঠাৎ ষ্টোর রুমের দরজায় খুট কত একটা শব্দ হোলো। রিয়া চমকে উঠলেও ভয় পেলো না, শব্দ হতেই পারে হয়তো ইদুর টিদুর কিছু হবে। আবার শব্দটা হলো, এবার আর রিয়া বসে থাকতে পারলো, না, উঠে গেলো, কিসে শব্দ করছে দেখতে, রিয়া দরজা খুলে ফেলল। সায়মা দাঁড়িয়ে আছে, পুরো শরীর রক্তে একাকার, পেটের ক্ষতটা হাত দিয়ে চেপে ধরে আছে, আঙ্গুলের ফাঁক দিয়ে নাড়িভুড়ি উঁকি দিচ্ছে। খুব কষ্ট করে সায়মা বলল,
-রিয়া, সোফার একটা কুশন দেয়া যাবে? কলিজা টা নেই তো, জায়গাটা কেমন খালি খালি লাগছে......
আজকে অফিসে অনেক কাজ ছিলো, বাসায় ফিরতে ফিরতে দেরী হয়ে গেলো শামীমের। অনেক্ষন ধরে নক করার পরও কেউ খুলল না দরজা। পাপোষের নিচে সব সময় একটা চাবি থাকে সেটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো শামীম। রিয়া মেঝেতে পরে আছে চিৎ হয়ে, শামীম দৌড়ে রিয়ার কাছে গেলো, যা ভয় করছিলো তাই, রোগটা আবার ফিরে এসেছে। প্রতিবার বাচ্চা কন্সিভ করলেই রোগটা ফিরে আসে। ৪ বছর আগে প্রথম ধরা পরে অসুখটা, ওদের প্রথম বাচ্চাটা কন্সিভ করার ২ মাস পর থেকে। প্রতিবারই শামীম কারও সাথে পরকীয়া করে, আর রিয়া শামীমের সেই প্রেমিকাকে খুন করে, পুরোটাই রিয়ার কল্পনা। পুরো ব্যাপারটার শেষ হয় রিয়ার অজ্ঞান হয়ে যাওয়া, তারপর শকের কারনে পেটের বাচ্চাটা মারা যাওয়ার পর। এ পর্যন্ত দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে, এবারেরটাও হবে শামীম নিশ্চিৎ। শামীম একটা দীর্ঘশ্বাস ফেলে অজ্ঞান রিয়ার গলাটা চেপে ধরলো, আর না, এই রকম পাগল নিয়ে আর ঘর করা সম্ভব না। রিয়া মারা গেলে সায়মাকে বিয়ে করতে পারে সে, মেয়েটাও একা, অনেক টাকাও আছে। বাকি জীবনটা সুখেই কাটবে। এভাবে আর লুকিয়ে দেখা করতে হবে না সায়মার সাথে, সুবর্ন সু্যোগ!!!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×