somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবজাতির সমস্যা

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমাদের সমস্যা হলো আমরা সবকিছু নিজের ইচ্ছা অনুযায়ী চাই। শুধু চাই যে তা ও কিন্তু না, একদম নিজের ইচ্ছা মতো হয়নি কেনো তা নিয়ে অন্তর্দহনে পুড়ি।



আমি মুক্তিযুদ্ধের পক্ষে, সে কেনো বিপক্ষে?
শুরু হয়ে যায় তাকে পক্ষে আনার জন্য তোড়জোড়।
একই প্রক্রিয়া রাজাকারদের বেলা ও, কিন্তু কেনো?

আমি আস্তিক, সে কেনো নাস্তিক?
শুরু হয়ে যায় তাকে পক্ষে আনার জন্য তোড়জোড়।
একই প্রক্রিয়া নাস্তিকদের বেলা ও, কিন্তু কেনো?
প্রকৃত নাস্তিক কখনো ধর্মের পেছনে লেগে থাকে?

আমি মেয়ে, সে ছেলে কেনো?
শুরু হয়ে যায় তাকে পক্ষে আনার জন্য তোড়জোড়, মানে ছেলেদের ধরে ধরে মেয়ে বানানোর প্রকৃয়া আর কি! =p~
সেম প্রক্রিয়া ছেলেদের বেলা ও, কিন্তু কেনো?
তাদের কে তাদের মতো থাকতে দেয়া দরকার না?
দরকার হোক না হোক, যে যার মতো থাকলে আমাদের সমস্যাটা কি!



আমাদের প্রবলেম হলো আমাদের মাঝে সহনশীলতা একদম ই নাই। এবং আমরা পরশ্রীকাতর।
রিকশাওয়ালা যদি ভালো কাপড় পরে তবে যাত্রীর জ্বালা শুরু হয়ে যায়, বেটা রিকশাওয়ালা কেনো এতো ভালো কাপড় পরবে!

কার ড্রাইভার যখন রিকশাওয়ালার সামনে দাঁড়ায় তখন শুরু হয়ে যায় রিকশাওয়ালার জ্বালা: শালা নিশ্চয় অবৈধ টাকায় কার কিনেছে!

কারের সামনে যদি কোনো গাড়ি ক্রস করে নেয় তবে শুরু হয় তার জ্বালা, কতো বড় সাহস, আমারে ডিঙ্গায়া ঘাস খায়! :p



সর্বত্র ই এরকম জ্বালা।
রাজনীতিবিদের জ্বালা সে কেনো ট্রাম্প হতে পারে না, পেপার পত্রিকা কেনো তাকে নিয়ে কলাম লেখে না।

আওয়ামীলীগের জ্বালা: দেশের জনগণ এতো শান্তি চায় কেনো!
বিএনপির জ্বালা: আওয়ামীলীগ কেনো এতো উন্নত!
জামাতের জ্বালা: বাংলাদেশ কেনো হলো, পাকিন্তানে সমস্যা কি!

আমরা কেউ ই নিজেকে নিয়ে সন্তুষ্ট নই, চাই শুধু দল ভারি করতে।
কিন্তু বুঝিনা এই দল ভারি করে আখেরে আমার লাভের লাভ কি হচ্ছে।


শেষমেস না বুঝে আবার জ্বলি।

আমাদের এতো জ্বালা যে যদি কেউ মরার পরে তাকে বাংলাদেশে এনে রাখা হয় তবে সে এখান থেকে দোযখে যাবার জন্য ছটফট শুরু করবে।



সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×