নদী যেভাবে ভাঙে বর্ষা এলে
দ্রাবিড় আমি, পথ ভুলে বারে বারে
ফিরে আসি তোমার জঙ্ঘায়।

তোমার করতলে লুকিয়ে রাখা
রক্তগোলাপের হাতছানি আমাকে
প্রতিবার তোমার কাছেই ফেরায়
অতঃপর ভাঙি আমি লোধ্ররেণুর
তীব্র আহবানে।
আমার শূন্য বিরানে তখন তোমার
জলতরঙ্গের খেলা অবিরাম, আমার কাছে
শুধুই পূর্ণদৈর্ঘ্য দহন।
যেটুকু ছিল প্রেম তাও আজ ভাঙনপ্রবণ।
আমার এ ভাঙন রোধ করো তুমি
নয়তো, সবকিছু ছেড়ে একদিন
গভীর রাত্রির কাছে চলে যাবো।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




