এক কামরার একটি ঘর।
তুমি বলতে, অপারেশন থিয়েটার
আমি বলতাম, স্বপ্নবাড়ি

পৌষের হাড় কাঁপানো শীতের সন্ধ্যায়
তুমি আর আমি কল চেপে চেপে
গোসল করতাম রোজ।
আমাদের কোন গামছা ছিল না
তোমার ভেজা ওড়না আমাদের শরীরজুড়ে
উষ্ণ গামছা হয়ে থাকত।
সম্ভবত সে সময় আমাদের বাড়তি
কোনো কাপড়ও ছিল না
তখন আমাদের অনেক অভাব
আর অনেক প্রেম ছিল।
আমরা একপিচ পাউরুটি রুটি দুজনে
ভাগ করে খেতাম।
তখন আমরা দুজন দুজনকে খুব
ভালোও বাসতাম
আজ অপারেশন থিয়েটারে আমার
হার্টের ব্যবচ্ছেদ চলছে।
ডক্টর বলেছে, আমার হার্টের এক পাশে নাকি
তোমার নাম খোদাই করা
দেখতে পেয়েছে!
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



