গতবর্ষা কেটেছে জানালা বিহীন। দক্ষিণে ছিলো না, উত্তরেও না। পুরোটা বর্ষা কেটেছে কাঁচের ওপারে, কখনো পুরোটাই চোখের অন্যপাশে। ছুটে এসে ঝড়ে পড়েছে,এত কাছে, তবু ছুঁতে পারিনি এতটুকু।
এই বর্ষা আমি বৃথাই যেতে দেবো না। বন্দি থেকেও ছুঁয়ে দেবো দু'হাত বাড়িয়ে, ইচ্ছে মত, দক্ষিণের জানালা গলিয়ে।
আমি একটা দক্ষিণের জানালা চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


