somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন না আড্ডা দেই একদিন মুখোমুখি, তৈরি হোক সামাজিক দায়বোধ (সবার মতামত আশা করছি)

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে আমাদের পোস্টে, মন্তব্যে আমাদের রুচিশীলতা র জটিলতায় যে সমস্যাগুলো হলো, বিষয়গুলো আমাকে খুব ভাবিয়েছে। এই যে আমরা কারও নামে একটা নোংরা পোস্ট দিয়ে দেই, অথবা লেখায় একটা বাজে মন্তব্য লিখি আমি সেই বিষয়েই বলছি।

আমরা সবাই জানি, আমাদের সভ্যতা দাড়িয়ে আছে আমাদের পারস্পারিক সামাজিক দায়বদ্ধতার উপর, যার আরেক নাম সম্পর্ক। আর একজনের প্রতি আরেকজনের কথা, আচরন হয় এই সম্পর্কের উপর ভিত্তি করে। আমাদের এই ব্লগেও একধরনের সমাজ আছে, কিন্তু দায়বদ্ধতা নেই যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের বাস্তব সমাজে প্রকাশ করছি। তাই বলতে চাচ্ছিলাম, আসুন না,একদিন কোন এক ছুটির দিনে আড্ডা দেই মুখোমুখি।

এই বিষয়টা গতকাল রাতের ভাবনা। আজ ব্লগে এসে দেখলাম ব্লগার দের নিয়ে নাকি সেমিনার হয়েছে। সেখানে দেখা হয়েছে অনেকের সাথে অনেকের। জেেেন খুব ভালো লাগলো, আবার মেজাজও খারাপ হলো, কারন আমি খবরটা জানতাম না, জানলে যেতাম নিশ্চয়ই। যাই হোক, তবু মনে হয় আমার আড্ডাটা হতে পারে, যেখানে ফরম্যাল সেমিনার নয়, আড্ডা হবে মুখোমুখি। পরিচয় পর্ব থাকবে একটা বিশাল সময় নিয়ে। আমরা আমাদের পরিচয় দিবো, কোন ছদ্দনামে পরিচিত হলে, সে নামটাও জানাবো সবাই কে।আমার তো ভাবতে খুব ভালো লাগছে, আমরা বিশাল একটা দল, আড্ডা দিচ্ছি, হাসছি, তর্কটাও একসাথে। কেউ তার আড়ালের পরিচয় দিয়ে অবাক করে দিচ্ছে সবাইকে, অথবা নিজেই লজ্জা পাচ্ছে খানিকটা, কিন্তুপুরো বিষয়টা জুড়ে আছে আনন্দ আর প্রাণ।

আমার মনেহয় এই রকম একটা আড্ডা আমাদের মধ্যে একনরনের সামাজিক দায়বোধ তৈরী করবে।এ দায়বদ্ধতার কারনে আমাদের লেখার ধরন পালটে যাবে বিষয়টা তেমন নয়। কিন্তু তখন আমরা যাই বলবো, লিখবো , সে দায় বোধটা স্বীকার করেই করবো।অন্তত একজন আরেকজনকে অপমান করবো না। বাকি বিল্লাহও কৌশিক কে গালাগালি করে, কিন্তু তাদের মধ্যে বাস্তব সামাজিক দায়বোধ আছে বলেই ঐ মন্তব্যে প্রাণ থাকে আরও বেশি। হয়ত এ পরিচয়ে ভাচর্ুয়াল মজাটা নষ্ট হতে পারে। কিন্তু পরিচিত বন্ধুর সাথে ভার্চুয়াল আড্ডার মজাটাও কম নয়।

ইতমধ্যে অপরবাস্তব বই প্রকাশের মাধ্যমে ছাপাকল একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। এই প্রকাশনার কাজ ধরেই অনেকের সাথে পরিচয় হয়েছে অনেকের। ভার্চুয়াল জগত ছাড়াও তাদের হয়ত আড্ডাও হয় ছাপাকলে। যেহেতু সেখানে এমন একটা সূচনা হয়েছে, সুতরাং ছাপাকল কতৃপক্ষ আয়োজন করতে পারে এমন এক আড্ডার। (চামে ছাপাকলরে কইয়া রাখি,এতে অপরবাস্তবের একটা মার্কেটিংও হবে)। অথবা ব্লগ কতৃপক্ষ যদি বিষয়টা গুরুত্বপূর্ন মনে করেন, তবে তারাও আয়জন করতে পারেন এমন আড্ডার, গুরগম্ভির সেমিনার নয়, আয়োজন করে প্রাণ খুলে আড্ডা।

এ আমার এক প্রস্তাব মাত্র। আমি সবার মতামত আশা করছি। কেউ কেউ হয়ত আসবেন না এখানে, আবার হয়ত অনেকেই আসবেন খুব আগ্রহ নিয়েই। এমন হতে পারে, যারা যারা যেতে চাই, তারা সেটা জানালাম মন্তব্যে। আমন্ত্রণও জানাতে পারি তাদের, যাদের সাথে পরিচিত হতে চাই।এখানে একটা কথা বলে রাখি, কোন এক পোস্টে কিছু মজার কথার তর্কের কারনে ত্রিভূজ ব্যান করেছে আমাকে। তবু আমি তার সাথে পরিচিত হতে চাই। আমি চাই এ আড্ডায় কৌশিক যেমন থাকবে, থাকবে হারাধন, ত্রিভূজ। থাকবে নওরীন, আজকাল, পথিক, জেবতিক, কালপুরষ, চোর101, রাসেল(...), রাগইমন, নয়া বোকই, ধুসর ছায়া, সাদিয়া, রুবেল, মেঘ, ........................... সব্বাই, যারা যারা ইচ্ছুক।

একটু সবাই ভাববেন কি বিষয়টা? হয়ে যেতে পারে সামনের কোন এক ছুটির দিনে আমাদের প্রাণ খোলা আড্ডা।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:১৬
৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×