কোন এক শীতে শীত পরলো খুব। হু হু করে ঘরের মধ্যে ঢুকে পড়তে লাগলো শীতল বাতাস। ঘরের মানুষগুলো শীতে কষ্ট পেলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছিলো সব। কিন্তু বড়লোক প্রতিবেশিরা ভাবলো, এইতো সুযোগ।
এমনিতেই ধার দেয়ার জন্য প্রতিবেশিরা প্রভাব ফেলতে চাইতো এই গরিব মানুষগুলোর উপর। এবার তারা প্রস্তাব দিলো, ঠিক আছে, আমরা তোমাদের ইটের দেয়াল দিয়ে দালান তুলে দেবো, তোমরা আর শীতে কষ্ট পাবে না। তবে শর্ত হলো একটাই এ দেয়াল আমরা নিজহাতে তোমাদের বানিয়ে দেবো। এ কাজের সময় তোমরা থাকতে পারবে না।
এদিকে ঐ বড়লোক প্রতিবেশিরা ঠিক করে রেখেছিলো এ দেয়ালে তারা একটা লুকানো দরজা করে রাখবে। ঐ দরজা দিয়ে বের করে নেবে যতটুকু সম্পত্তি আছে ঐ ঘরে অবশিষ্ট। আর গরিব হবে ঐ গরিবরা। আর একসময় এই ধারের টাকা শোধ দিতে না পেরে দিয়ে দিতে বাধ্য হবে ঐ ঘরটাও।
এ চক্রান্ত টেরও পেয়েছিলো কেউ কেউ। তারা ধনী প্রতিবেশিদের প্রস্তাবের বিরোধীতাও করতে শুরু করলো।
সমস্যা হলো এ রূপ কথার শেষটা আমরি জানা নেই। কেউ কি জানেন?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


