আমি কবিতা লিখবো ক্যান!
কবিতা তো লিখবেন আপনারা।
সকালে ঘুম থেকে উঠে লিখবেন,
দাঁত মাজতে মাজতে লিখবেন,
বাথরুমে বর্জ ত্যাগ করতে করতে লিখবেন।
ভরপেট নাস্তা শেষে
কড়া রোদে পথে হাঁটতে হাঁটতে লিখবেন।
পকেটের বেনসনের প্যাকেট থেকে
একটা সলাকা বের করে বসে পরবেন আজিজের সিঁড়িতে।
লিখবেন গতরাতে নেশার ঘুমে দেখা স্বপ্নের কথা।
বাসার বুক শেলফে রাখা অসংখ্য জটিল কবিতার বই,
অফুরন্ত অবসরে আপনার পড়া আছে সব।
ওখান থেকে জটিল শব্দ তুলে আনুন কিছু,
লিখে ফেলুন পরপর, কবিতা জন্মে যাবে একটা অনায়াসে।
আপনি তো কবি।
আপনার পাঠক অপেক্ষা করে আছে আপনার কবিতার।
আপনিই তো লিখবেন।
সন্ধ্যায় পিকক বা সাকুরায় বসে চলবে
আপনার পাঠকগনের অভিনন্দন জ্ঞাপন।
আর খুশি হয়ে বিলটা যে আপনিই দিবেন সেটাই তো স্বাভাবিক।
কবিতা তো লিখবেন আপনি, আপনারা।
আমি কোন বালছাল কবিতা লিখবো ক্যামনে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



