প্রতি শনিবার এন টিভিতে রাত সাড়ে ১১ টায় প্রচারিত হয় Ha-show। কৌতুক দিয়ে সাজানো অনুষ্ঠানটা উপস্থাপনা করছে আমার এক বড় ভাই ইয়াফি ভাই। সেদিন কথা হচ্ছিলো তার সাথে অনুষ্ঠানটা নিয়ে। তিনি জানালেন, অনুষ্ঠানটা নিয়ে নানা সীমাবদ্ধতার কথা। এ অনুষ্ঠানটার আদল খানিকটা কলকাতার মীরাক্কেলের মত হলেও এ অনুষ্ঠানটা অতটা জমানো সম্ভব হয়নি এখনো। আসলে এ কথা তো সত্য যে মানুষকে হাসানো আসলেই অনেক কঠিন। আর এদিকে রয়েছে অনুষ্ঠানের কৌতুক নিয়ে সেন্সরের খড়গ। আমি ব্লগেও খেয়াল করেছি ১৮+ কৌতুকেই মানুষ মজা পায় বেশি, কিন্তু ১৮+ কৌতুক এ অনুষ্ঠানে নিষিদ্ধ। আবার কোন বিষয়ে যদি সামান্যতম ধর্মীয় অনুভুতিতে আঘাত পাবার বিষয় হয়ে যায় তাহলে সে কৌতুকতো অবশ্যই বাদ, কোন মিডিয়াই চায় না প্রথম আলোর মত বিপদে পড়তে। সব মিলিয়ে পানসে কৌতুকগুলোই অভিনয়ে কথাবার্তায় খানিকটা লবন আর ঝাল মিশিয়ে একটু মজার করে পরিবেশনের চেষ্টা করছে প্রতিযোগিরা।
যাই হোক, ইয়াফি ভাইয়ের উপস্থাপনায় এটাই প্রথম টিভি অনুষ্ঠান, সুতরাং দর্শকদের মতামত তার জন্য আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আমার এ পোস্টটা সে কারনেই। তিনি নিজেও এই ব্লগের একজন পাঠক। অনুষ্ঠানটা আসলে কেমন হচ্ছে সে বিষয়ে এই ব্লগের ব্লগারদের মতামত জানার ইচ্ছা তার।
কেমন লাগছে Ha-show আপনাদের কাছে?
আলোচিত ব্লগ
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।