বাসের পেছনের সিট থেকে কেউ কন্টাক্টরকে বলে উঠলো, 'ভাই, শাহবাগ আসলে নামায়া দিয়েন'। আমি ঘুরে তাকালাম খানিকটা অবাক হয়েই, পহেলা বৈশাখ, ফাল্গুন আর বইমেলার কারনে শাহবাগ তো সবারই চেনা, মানুষটা শাহবাগ চেনেনা বলেই তাকালাম। এক তরুন, সাথে এক তরুনী। আমি হাসলাম। তাদের মধ্যে আজ প্রেমের জোয়ারের চেয়ে তারুন্যের জোয়ারের প্রাধান্যই দেখলাম মনেহলো।
প্রেমিকা তার প্রেমিককে নিয়ে শাহবাগ এসেছে, বন্ধু এসেছে বন্ধুর সাথে, ছোট্ট শিশু তার বাবার কাঁধে, আবার পূর্বসূরীরাও এসেছে তরুনদের কাঁধে ভর করে। এ মেলা শুধু তরুনদের নয়, আজ বাংলাদেশ এক পরিবার, আজ সবাই এসেছে তার পরিবার নিয়ে।
ডিজে পার্টির তরুনও আজ ডিজের তালে না নেচে স্লোগানে নাচ্ছে, তালে তালে রাজাকারদের ফাঁসি চেয়ে স্লোগান। এখন ক্যাম্পফায়ার শাহবাগের রাস্তায়। আড্ডা-গান, হারিয়ে যাওয়া শাহবাগের জনতায়।
বাসটা যখন শাহবাগের খানিকটা আগে অন্যমোড় নিলো, যাত্রীরা নামতে শুরু করলে দেখতে পেলাম বাসে বসে থাকা প্রায় সবাই নেমে পড়েছে সেখানে। সবার বুকের আগুন খানিকটা টের পেলাম তখনই। রাস্তার বাস গাড়িগুলো সরাসরি উপেক্ষা করে একসাথে সবাই ব্যরিকেড পেরিয়ে ঢুকে পড়লো শাহবাগে, যুদ্ধে।
ছবি: প্রথম আলো থেকে নেয়া
আলোচিত ব্লগ
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।