somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙের কারিগর

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়রে মানুষ রঙিন মানুষ
------------------------------------তিন অক্ষরের এ শব্দটির সাথে সয়ং
সৃষ্টি কর্তা জড়িত । এর গবেষণা শেষ করার মত নয়। গেল এক মাসে দুজন মানুষের সাথে নতুন করে পরিচয় হলো । একজন মানুষ অন্য জন অমানুষ। যিনি মানুষ তার সাথে প্রথম পরিচয় হয়েছিল ১৯৯৭সালে যখন আমি জার্মানীতে ছিলাম । আমি কাজ থেকে ঘরে ফিরছিলাম । তখন মধ্যরাত , দেখি একজন ঠান্ডা কাতর মানুষ রেল ষ্টেশনে বসে-বসে কাঁপছেন। তার কাছে দিয়ে যাবার সময় মনে হলো বাঙালী । জিজ্ঞেস করতেই তাঁর চোখ দিয়ে পানি পরে গেল। তারপর বললেন ,ভাই প্রথম বার বিদেশ কিছুই চিনি না । কোথায় যাব,কি ভাবে এজাইল করব কোন ধারণা নেই। কোন টাকা পয়সা নেই। সারাদিন ধরে ঘুরছি ,পেটে ক্ষুধা কিছুই খাওয়া হয়নি। মন বড় কষ্ট পেল তাঁর কথায়। আমি তাকে আমার বাসায় নিয়ে গেলাম । তিন দিন রাখলাম । তারপর ট্টেইন এর টিকেট করে উঠিয়ে দিলাম , যে শহরে রাজনৈতিক আশ্রয়ের জন্য যেতে হয়। ট্টেইনে এ উঠার সময় তাঁর হাতে তৎকালীন জার্মান মার্ক এর ৫০ মার্ক দিয়ে বললাম টাকাটা খরচ করবেন না। আপনি যেখানে যাচ্ছেন তাঁরাই আপনার
ভরণ পোষণের দায়িত্ব নিবে। টাকাটা দিলাম, এটা দিয়ে ফুল কিনবেন এবং বার, রেষ্টুরেণ্টে গিয়ে ব্যবসা করবেন । এখন সরকার কাজের পারমিশান আর দিচ্ছে না । তাই এ সামান্য পুঁজি দিয়ে শুরু করবেন। তারপর আর যোগাযোগ ছিল না তাঁর সাথে। না থাকাটাই ছিল স্বাভাবিক । তখন ,এখনকার মত যোগাযোগের এত সুযোগ সুবিধা ছিল না । আমরা সবাই ছিলাম ভাসমান। বহু বছর পর কিছু দিন আগে প্যারিস গাঁরদো নর্থ তে বাজার করতে গেলাম।
হটাত আমার পিছন থেকে একজন জড়িয়ে ধরে চিৎকার করে বলে আপনি জুয়েল ভাই না । আমি আমতা-আমতা করতে লাগলে তিনি তাঁর পরিচয় ও জার্মান কাহিনী বলেন। প্রথমেই বলেন ৫০ মার্ক এর কথা । এ দিয়ে তিনি নাকি ব্যবসা করে তাঁর মেয়েকে স্কুলে পড়িয়েছেন এবং পরিবার চালিয়েছেন। গল্পের ফাঁকে-ফাঁকে চোখ
মুছছেন। তাঁর গল্পে আমার ও মনটা ভরে গেল।
এইতো কিছু দিন আগে এমনি আরেক জনকে
ঘরে নিয়ে এলাম । একদিন, দু'রাত রাখলাম।
তার কথামত ঠিকানায় পৌঁছে দিয়ে এলাম । যাবার পর থেকে আজ অবধি একটা ফোন দিয়ে বলেও নি , কেমন আছে। উল্টো আমি তার পরিচিত একজন কে ফোন দিয়ে তার খুঁজ নিলাম।এই প্যারিস শহরে অপরিচিত কেউ কে একদিন রাখা তিন বেলা খাবার দেয়ার মানুষের সংখ্যা খুব বেশি নেই । যারা করেন তাঁরা অবশ্যই ভাল মানুষ। যারা করেন না তাঁরা যে খারাপ মানুষ এ বলছি না । কারণ প্যারিস এ বসবাসরত শুধু বাঙালী না সকল জাতির জন্যই জীবন কঠিন ।এ কঠিনের ভীতর যারা করছেন আমি বলব তাঁরা অনেক ভাল মানুষ , এ জন্য যে নিজেরা কষ্ট করে অন্যের সেবা করছেন । কেন যে অমানুষ গুলো এমন হয়। হায়রে মানুষ রঙিন মানুষ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×