somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিড়িও বার্তা

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণ তখনকার বাঙালী মানুষের রক্ত পাগল করে দিয়েছিল, প্রেরণা যোগিয়েছিল স্বাধীনতা পাগল বাঙালীদের | সেই তেজদীপ্ত ভাষণ এখনো বাংলাদেশী বাঙ্গালীদের রক্ত পাগল করে ! ১৯৭১ সালের ৭ ই মার্চের বঙ্গবন্ধুর সেই রক্ত পাগল করা ভাষণই ১৬ ই ডিসেম্বর এনে দিয়েছিল ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ৩০ লক্ষ তাজা প্রানের বিনিময়ে | আমরা আজকে স্বীকৃত স্বাধীন বাংলাদেশের নাগরিক!
স্বাধীন দেশের নাগরিক হলেও স্বাধীন দেশের নাগরিকের ন্যুনতম সুবিধাও আজকে এই দেশের মানুষ পাচ্ছেনা|১৯৭১ সালে বাঙালী সকল শ্রেনীর মানুষ দল-বল নির্বিশেষে স্বাধীনতার যুদ্ধে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হলেও আজকের বাংলাদেশ সম্পূর্ণ দুই খন্ডে খন্ডিত হয়ে গেছে | এক পক্ষ দাবি করছে তারাই একমাত্র এই স্বাধীন বাংলাদেশের একমাত্র, শুধু মাত্র মালিক, , তারাই স্বাধীনতার পক্ষের শক্তি, তারা ছাড়া বাংলাদেশ নামক নতুন এক রাষ্ট্র হউক তা আর কেউই চয়নি ! ওই কথিত স্বাধীনতার পক্ষের শক্তির সাথে আরো যুক্ত হয়েছে নাম সর্বস্ব কিছু সুবিধাবাদী দল যারা বিভিন্ন সময়ে নিজেদের সুবিদা মত খোলস পাল্টে নিজেদের রূপ পরিবর্তন করে থাকে !
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সকলেরই জানা, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এরই মাঝে ১৫৪ জন নির্বাচন বিহীন সংসদ সদস্য নির্বাচিত হয়েগেছে , যার ফলে স্বাধীন বাংলাদেশের প্রায় সাড়ে ৫ কোটি বৈধ ভোটারের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার লুন্ঠিত হচ্ছে ! এই প্রহসনের নির্বাচনকে প্রতিহত করার জন্য একজন মুক্তিযোদ্ধার স্ত্রী , পরবর্তিতে একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী , পরবর্তিতে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সর্বপরি বাংলাদেশের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামক আগামী রোববার (২৯ ডিসেম্বর) লাল সবুজের জাতীয় পতাকা হাতে রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রার ডাক দিয়েছেন | এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার , তারা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক, আর বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সমাবেশ , একটা লংমার্চ তারা করতেই পারে !
এখানে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে যারা সমাবেশ বা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামক লংমার্চ ডেকেছে তা সফল করতে দেওয়া , তাতে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় , কোনো সহিংসতা না হয় তার নিশ্চিত নিরাপত্তা দেওয়া ! এখন রাষ্ট্র তা না করে সরকারী ভাবে অবরোধ ঘোষণা করে রাষ্ট্রীয় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামক ঢাকা মুখী অভিযাত্রাকে প্রতিহত করার জন্য অঙ্গীকার বদ্ধ !
একটা বিষয় সারাদেশের সহিংসতা কেউই নিয়ন্ত্রণ করতে পারছেনা , পেট্রল বোমা কেউই নিয়ন্ত্রণ করতে পারছেনা , বার্ন ইউনিটের আগুনে পোড়া মানুষ গুলা কেউই বাঁচাতে পারছেনা অথচ এই সব কিছু নিয়ন্ত্রণ করা এই সব কিছু প্রতিহত করা সরকারের দায়িত্য কর্তব্য ছিল ! সরকার এই সব কিছু বন্ধ করতে না পেরে এখন সারা দেশে যৌথবাহিনীর অভিযানের নামে সরকার যেভাবে গণগেফতার অভিযান এবং নির্যাতন চালাচ্ছে তাতে শিশু-মহিলা থেকে শুরু করে বৃদ্ধরাও শিকার হচ্ছেন সরকারী অত্যাচারের ।কোন স্বাধীন দেশে এইভাবে অত্যাচার নির্যাতনের দৃশ্য পৃথিবীর কোথায়ও ইতিপূর্বে হয়েছে কিনা সন্দেহ ।
এই মুহুর্থে সরকারী দলের অনেক নেতাই বলছে এই স্বাধীন বাংলাদেশে হয়ত আওয়ামিলীগ থাকবে নয়তোবা বি এন পি থাকবে !! কিন্তু সাধারণ মানুষ যাঁরা আওয়ামিলীগ বা বি এন পি করেনা তাঁরা কোথায় থাকবে তাঁরা কোথায় যাবে তাঁদের কথা কেউই বলেনা বা তাঁদের কথা কেউই চিন্তা করেনা ! সরকার পরোক্ষ ভাবে ঘোষণা দিয়েছে এই ‘মার্চ ফর ডেমোক্রেসি’ যেকোনো মূল্যে ঠেকাতে হবে ! অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের শনিবার রাত ১২ টা থেকে রোববার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টা সার্বক্ষণিকভাবে বিএনপি ও জামায়াত শিবির প্রতিরোধে মাঠে থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আওয়ামি লীগ নেতা কর্মীদের যদি সব কিছুই করতে হয় তবে স্বাধীন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় বা কি তাঁদের কাজ ! বাংলাদেশের সব কাজ করার দায়্ত্য কি একমাত্র ছাত্র লিগ বা আওয়ামী লীগের ?? আওয়ামী লীগ সরকার বলেছিল নির্বচন কালীন সময়ে এই সরকার কোনো প্রকার নির্বাহী ক্ষমতা ব্যবহার করবেনা ! আমার প্রশ্ন সরকারের পক্ষ থেকে যখন অবরোধ ডাকা হচ্ছে , ‘মার্চ ফর ডেমোক্রেসি’ যেখানেই দেখবে সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে যত্র তত্র ব্যবহার করা হচ্ছে এই সবের মানে কি !! এই সব কি নির্বাহী ক্ষমতা নাকি হিটলারী ক্ষমতা ??
এই সব কিছুর মাঝেও গত রাত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “গণতন্ত্রের অভিযাত্রা ‘মার্চ ফর ডেমোক্রেসিতে’ যদি আমি উপস্থিত নাও হতে পারি, তবুও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।”| ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান! ইদানিং ভিড়িও বার্তা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করছে ! বেগম জিয়াকে কেন ভিড়িও বার্তা দিয়ে ওনার দলের নেতা কর্মীকে অনুরোধ করতে হবে ?? আর তিনি যেই ভাষাতে ভিড়িও বার্তাতে কথা বলেছেন ওই মিনমিনে , মিষ্ঠি ভাষা দিয়ে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করা আদৌ সম্বব কিনা আমার জানা নেই ! আমার মনে হলো এই ভিড়িও বার্তার মাধ্যমে ওনার দলের নেতা কর্মীদের মনোবল হরিয়ে ফেলেছেন ! উনি নিজে যদি নাও থাকেন তবেও আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহবান জানিয়েছেন ! তার মানে কি উনি ইঙ্গিত দিলেন যে তিনি তাঁর বাসভবন থেকে বেরই হবেননা নাকি তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হবেন ?? তাঁর ভাষণে তেজদ্বিপ্ত কোনো কথা ছিলনা , তাঁর ভাষণে কঠিন কোনো নির্দেশ ছিলনা , তাঁর ভাষণে ছিলনা কোনো অনুপ্রেরণা ! তাঁর ভাষণে তাঁকেই ক্লান্ত মনে হয়েছে সেখানে ওনার দলের নেতাকর্মী কিভাবে উজ্জীবিত হবেন তা আমার অনুর্বর মস্তিস্কে বোধগম্য নয় ...!
বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত , একপক্ষে সরকার , সরকার দলীয় বাহিনী , আইন-শৃঙ্খলা বাহিনী বা যৌত বাহিনী সাথে নাম সর্বস্ব কিছু সুবিধাবাদী দল এবং অন্য পক্ষে বিএন পি বা ১৮ দলীয় জোট.. ! আর বাংলাদেশ রয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে , বাংলাদেশের সাধারণ মানুষ রয়েছে চরম অনিশ্চয়তায় !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×