somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিদ্ধান্ত হীনতা পরিহার করে সঠিক সিদ্ধান্ত নিন

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক সময় পাটকে বলা হতো সোনালী আঁশ। এখন গার্মেন্টস কর্মিদের বলা হয় সোনালী কন্যা। এই সোনালী কন্যাদের শ্রমে ঘামে উপার্জিত হয় হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বাংলাদেশসহ সারা বিশ্বে কোভিড-১৯কে মহামারি হিসাবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে সরকার ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণার পর ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী এক ঘোষণায় বলেছেন পোশাক শিল্প বা গার্মেন্টস কারখানা বন্ধ রাখার ব্যাপারে সরকারের কোন নির্দেশনা নেই, পোশাক শিল্প মালিকরা চাইলেই কারখানা খোলা রাখতে পারবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘সব নিট গার্মেন্টস’ বন্ধ রাখার নির্দেশ দেয় বিকেএমইএ। এই সংগঠন থেকে বলা হয়েছিল সরকারের ‘দৃষ্টিভঙ্গি অনুসরণ করে পরে কারখানা বন্ধের বিষয়ে আরও বিশদ সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিকেএমইএ'র পক্ষ থেকে আবার বলা হয়েছে মালিক পক্ষ চাইলে কারখানা চালু রাখা যাবে স্বাস্থ্য বিধি মেনে, টেলিভিশনের খবরে দেখলাম নেত্রকোনা -ময়মনসিংহ থেকে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা অভিমুকে শুক্রবার সকাল থেকেই রওনা দিয়েছে পায়ে হেঁটে কারন এখনো পর্যন্ত যানবাহন চলাচল শুরু হয় নি।এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ছড়িয়ে পড়েছে সোনালী কন্যারা কর্মস্থলে যোগদিতে পায়ে হেঁটে রওনা হয়েছেন। এসব সোনালী কন্যারা হয়ত কাজে যোগদিলে উৎপাদন বাড়বে, কিন্তু এরা যদি সংক্রামিত হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে?

সিদ্ধান্ত হীনতা পরিহার করে সঠিক সিদ্ধান্ত নিন প্রণোদনা হয়তো আর বাড়াতে হতে পারে যা সরকার বাহাদুরের জন্য তেমন কিছুই নয়, নইলে ভবিষ্যতে পাট শিল্পের মত মুখ থুবড়ে পড়বে দেশের অন্যতম এই রফতানি খাতটি। আর প্রণোদনা দিলেই তা কিন্তু দান নয়, পোশাক শিল্প মালিকরা তা ২% হারে ইন্টারেস্ট সহ ফিরিয়ে দেবে পাক্কা।

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৩:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×