তোদের "গণতন্ত্র" মানে গুম-খুনের ফাইল, তোদের "নীতি" মানে ক্ষমতার লোভে মানুষের রক্ত চুষে খাওয়া। তোদের "নেতা"রা শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে দেশের মাংসে, আর তোদের "দল" মানে দুর্নীতির কারখানা—যেখানে প্রতিদিন গড়ে ওঠে নতুন একেকটা লুটেরা।
শিক্ষিত যুবক দেখে তোদের গা কাঁপে, কারণ তোরা জানো—জাগ্রত মানুষের চোখের সামনে তোদের মুখোশ খসে পড়বে। বেকারের আত্মহত্যা, গরিবের হাহাকার, আর মন্ত্রীদের সোনার পুতুল—এটাই তোদের "উন্নয়ন"!
থু মারি তোদের ভণ্ডামিতে! একদিন না একদিন, এই আগুনই তোদের পোড়া ইতিহাসের খড়কুটো করে ছাড়বে!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৫ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




