যে আমলাতন্ত্র শেখ হাসিনাকে 'হাসিনা' বানিয়েছে, সে ইউনুসকেও 'হাসিনা' বানাবে, পরের নেতাকেও একই ছাঁচে ফেলবে। এরা রাষ্ট্রের গভীরে বসে ক্ষমতার আসল কারিগর – দুর্নীতি, ষড়যন্ত্র, রক্তপাতের মূল হোতা। অথচ এদের বিরুদ্ধে কিছুই করা যায় না! নতুন অধ্যাদেশ এলে হুমকি দেয়, দেশ অচল করার ডাক দেয়। প্রশ্ন হলো: এরা কারা, যাদের চাকরি বাঁচাতে রাষ্ট্রের আইনও থমকে যায়?
জুলাই বিপ্লবের সবচেয়ে বড় দাবি ছিল এই আমলাতন্ত্রের সিন্ডিকেট ভাঙা। ইউনুস সরকার যদি সাহস দেখায়, ছাত্র-জনতা পিছনে আছে। কিন্তু যদি সরকারই আমলাদের কাছে নতি স্বীকার করে? তাহলে সচিবালয় দখল করে অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে! অনেক ছাত্রনেতা ইতিমধ্যে এ নিয়ে ভাবছেন – কিন্তু শুধু কথায় নয়, এবার রাস্তায় নামতে হবে।
সাধারণ মানুষ প্রস্তুত, শুধু ডাকের অপেক্ষায়। আমলাতন্ত্রের দুর্নীতিবাজ, রক্তলোলুপ এই চক্রকে উৎখাত না করলে কোনো সংস্কারই টিকবে না। এবার সময় সচিবালয়কে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার। বিপ্লব অর্ধেক রেখে না, শেষ পর্যন্ত যেতে হবে!
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২৫ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


